নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠেল রোদ

মিঠেল রোদ › বিস্তারিত পোস্টঃ

Stopping by Woods on a Snowy Evening

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৩

রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা Stopping by Woods on a Snowy Evening এর বাংলা অনুবাদ পোস্ট করলাম।এটি আমার প্রথম ইংরেজি থেকে বাংলা অনূদিত কবিতা।কতটুকু সার্থক হয়েছি জানিনা।তবে কারো যদি ভালো লাগে কইয়েন।



এক তুষার ঝরা সন্ধ্যায় বনের পাশে থামা।



এই বন গুলো কার মনে হয় আমি জানি

যদিও গ্রামের ভেতর কোথাও তার ঘর খানি,

সে দেখবেনা আমি এখানে দাড়িয়ে দাড়িয়ে দেখছি

শাদা তুষারে ভরে যেতে তার বাগান খানি।



আমার ছোট্ট ঘোড়া ভাববে অবাক হয়ে

যেখানে নেই কৃষকের খামার তবে কেন থামা এই খানে

যেখানে শুধু বন আর বরফায়িত হ্রদের মাঝে

বছরের সেরা আঁধার কালো সন্ধ্যা যায় বয়ে।



তার লাগামের ঘন্টিটা কাঁপিয়ে বাজায়

কোন কিছু ভুল হল কি যেন জানতে চায়?

শুধু শনশন বাতাসের কনকনে ঝাপটা

আর ঝুর ঝুর করে ঝরে পড়া তুষারের শব্দ শুনতে পায়।



গভীর,ঘন এবং মনোরম এই নির্জন বন

কিন্তু আমাকে চলে যেতে হবে করেছি পন

মাইলের পর মাইল ঘুমিয়ে পড়ার আগে।

মাইলের পর মাইল ঘুমিয়ে পড়ার আগে।



Whose woods these are I think I know

His house is in the village though;

He will not see me stopping here

To watch his woods fill up with snow.



My little horse must think it queer

To stop without a firm house near

Between the woods and frozen lake

the darkest evening of the year.



He gives his harness bells a shake

To ask if there is some mistake.

The only other sound's the sweep

Of easy wind and downy flake.



The woods are lovely,dark and deep

But I have promises to keep,

And miles to go before I sleep.

And miles to go before I sleep.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.