নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলবার নেই ।\nনা বলা অনেক কিছু রয়ে যায়।

বাংলর কথা

আমরা সারা দিন অনেক কথা বলি, কিন্তু কয়টি কথা কাজের জন্য বলি। মানুষের পরিচয় সে মানুষ যথেষ্ট না, মানবতা জাগ্রত থাকা প্রয়োজন।

বাংলর কথা › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি এবং তরুন প্রজন্মের মধ্যে বাস্তবতা

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৮

E-তরুন প্রজন্মের কাছে যেমন সব কিছু চায় েমইলের মত চটজলদি তেমনি চায় রাতারাতি নিজেকে জনপ্রিয় করে তুলতে ।তারা জ্ঞানকে শিক্ষার মাধ্যম মনে না করে তার ফলাফল কে মেধার চাবিকাঠি বিশ্বাস করচ্ছে । তরুন প্রজন্মের কাছে প্রতিষ্ঠা মানে অর্থ-বীত , নীতি মানে সময়ের সাথে তাল রাখা ,আর সম্মান পুরটাই টাকার উপর ,টাকা আছে যার সম্মান তার ।

এ ধরনের ধ্যান-ধরনা সম্পন্ন তরুন প্রজন্মের কাছে দেশ মানে টাকার বস্তা ,আর রাজনীতি মানে ক্রেডিট কার্ড ।এই তরুন প্রজন্মের যারা রাজনীতি যে যত উপরে যাবে সে ততো বেশি টাকা কেশ করতে পারবে ।আর যখন কোন মন্তব্য করবে তখন চিন্তা করবে না কারও সম্মান গেল না থাকল ।সব সময় নিজেকে নিয়ে চিন্তা নিজেকে তুলে ধরার চিন্তা, যদি কেউ উন্নতি করে তা হলে তাকে সরানোর চিন্তা। কিন্তু যার চিন্তা করার সবচেয়ে বেশি দরকার তরুন প্রজন্ম তা থেকে অনেক দূরে । তা পরিবর্তন করা যেমন রাতারাতি করা যাবে না তেমনি কারও একার প্রচেষ্টায় কখনোও করা যাবে না । তা হল দেশের পরিবর্তন মানুষের পরিবর্তন ।

আজ যে সব তরুন প্রজন্মের প্রতিনিধি রাজনিতির সাথে জড়িত তারা অধিকাংশ যেমন কোন নীতি মানেন না ,তেমনি সম্মান করার শিক্ষাও ভুলে যাচ্ছেন ।নিজের দরকারে যেমন পক্ষ পরিবর্তন করেন তেমনি জাতীয় নেতা,বাক্তি বা সম্মানীয় কাউকে অপমান করতে বিবেকে বাধে না ।দরকারে চামচিকাকে শ্রেষ্ট নেতা বানায় তেমনি মহাভুল পদক্ষেপেও টনক নরে না ।প্রকৃত শিক্ষার মর্ম মানুষ তখন অনুধাবন করে ,ঘৃণা করে রাজনীতিকে ,তাদের অনুরাগিদের ।

তরুন প্রজন্ম অশিক্ষিতদের মত বুঝে সুবিধা ।নির্বাচনে যেমন ৫০০-৬০০ টাকা অশিক্ষিতদের দিলে তাদের ভোট বিক্রি করে দেয় তেমনি রাজনীতিতে সুবিধার সম্ভাবনা দেখলেই তরুন প্রজন্ম তার নীতি বিসর্জন দেয় ।অনেক তরুন মনে করে দেশ কে ভালবাসা আর রাতের আকাশের তারা গুনা একই কথা ।তাই যে দিকে বৃষ্টি পড়বে সে দিকে ছাতা ধরতে হবে ।

এভাবে কোন দেশ, জাতি, সমাজ চলতে পারে না ,চাই তরুন প্রজন্মের সুদৃঢ় অবস্তান ।তরুন প্রজন্মের প্রত্যেকটি কাজেই থাকবে শিক্ষার ছাপ ।সকাল-বিকাল নীতি পরিবর্তন না করে যেতে হবে কোন সুদৃঢ় লক্ষে ।সেখানে সবাই থাকবে,নিজের জন্য নয় দেশের জন্য, জাতীর জন্য ।হুজুকে বাঙালি হওয়ার চেয়ে মান্ধা আমলের রক্ষণ শীল হওয়া অনেক ভাল ।



B-)B-)B-)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.