| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ লেখার শুরু থেকেই এ বিষয়ে লিখব ভাবছিলাম। তবে আজ ব্লগার মাহমুদুল হাসান কায়রো এর ফেসবুক স্ট্যাটাস দেখে বিষয়টি নিয়ে লিখতে আরও বেশি অনুপ্রাণিত হলাম। তাই আমার এই পোস্ট তাকেই উৎসর্গ করা হল।
''ইনসোমনিয়া'' মূলত কোন রোগ নয় বরং একটি অবস্থা। ঘুমাতে পারার অক্ষমতা বা একটা নির্দিষ্ট সময় ঘুমিয়ে থাকতে না পারার অবস্থাকেই ''ইনসোমনিয়া'' বলে। যান্ত্রিক সভ্যতার যুগে এই সমস্যাটা দিন দিন যেন আরও প্রকট হয়ে উঠছে। বিভিন্ন কারণে এটা হতে পারে। যেমন-স্ট্রেস,দুশ্চিন্তা,বিষণ্ণতা,খাদ্যাভাস ইত্যাদি। তবে এ পোস্টে কারণ সম্পর্কে আলোচনা করতে চাইনা বিস্তারিতভাবে। কারণ ইনসোমনিয়ায় আক্রান্তরা সম্ভবত এই মুহূর্তে প্রতিকারের উপায় বাদে অন্য কিছু বিস্তারিত জানতে চাচ্ছেন না। ![]()
ইনসোমনিয়া প্রতিকারের সবচেয়ে ভালো উপায় হল ন্যাচারালি এটাকে শেষ করবার চেষ্টা করা। যেকোনো ঘুমের ওষুধ বা চেতনানাশক ড্রাগ থেকে এটাই উত্তম এবং নিরাপদ উপায়। নিচে এমনই কিছু উপায় উল্লেখ করা হল-
১)প্রথমেই আপনি ইনসোমনিয়াকে কোন সমস্যা ভাবা বা এ নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন। আপনি ভাবুন এ ধরনের কিছুই নাই আর থাকলেও আপনি তাতে আক্রান্ত নন এবং যদি আক্রান্ত হয়েই থাকেন তবে তা আপনার জন্য কোন সমস্যা নয়।
২)ঘুমাতে যাবার এক ঘণ্টা আগে আপনার পছন্দনীয় কোন শারীরিক কাজ করুন। সেটা হতে পারে ব্যায়াম,খেলাধুলা কিংবা ঘরবাড়ি পরিস্কার করা (যদি এটা আপনার পছন্দনীয় হয়ে থাকে
)
৩)ঘুমাতে যাবার জন্য এমন সময় বেছে নিন যখন টিভিতে আপনার পছন্দের কোন কিছু দেখাবে না। বিছানায় যেয়ে টিভি দেখা বা রেডিও শোনা থেকে বিরত থাকুন।
৪)ঘুমাতে যাবার আগে কমপিউটার এবং মোবাইল ফোন কম ইউজ করুন। (এটা বেশ টাফ
)
৫)ঘুমাতে যাবার আগে গোসল করতে পারেন। এতে শরীরে প্রশান্তি আসবে।
৬)বেডরুমটাকে বেশ আরামদায়কভাবে তৈরি করুন। চাদর,বালিশ ইত্যাদি পরিচ্ছন্ন রাখুন।
৭)পারলে ডিনারে সি-ফুড খান এবং ঝাল খাওয়া থেকে বিরত থাকুন।
৮ )বেডরুম যথাসম্ভব অন্ধকার রাখুন।
৯)ডিনারে অত্যধিক খাবেন না। তবে ক্ষুধার্ত অবস্থায়ও বিছানায় যাবেন না।
১০)ঘুমানোর আগে ক্যাফেইন জাতীয় খাদ্যদ্রব্য (চা,কফি) গ্রহণ করা থেকে বিরত থাকুন। এলকোহল কঠোরভাবে বর্জন করুন।
১১)এতকিছু করেও হঠাৎ করেই রাতারাতি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অনেকক্ষেত্রে কষ্টসাধ্য হতে পারে। সেক্ষেত্রে ঘুমাতে যাবার ১৫ মিনিট পরও ঘুম না এলে উঠে রিল্যাক্সিং কোন কাজ করুন।
১২)নিয়মিত একই সময়ে ঘুমাতে যাবার এবং ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন।
সর্বোপরি, এই সমস্যা থেকে উত্তরণের জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। কোন উপকার পেলে জানিয়েন। ব্লগে নতুন তাই ভালো লিখতে না পারার দিকটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার আমন্ত্রণ জানাই। কষ্ট করে পড়বার জন্য ধন্যবাদ।
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১
ব্ল্যাক বোল্ট বলেছেন: আপনাকেও
২|
১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:০৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ বোল্ট ভাই।
আমার মুলত ঘুমের অনিয়ম চলছে বহুদিন ধরেই। রাতে ঘুমাইনা কম করে হলেও দু বছর।
সকাল ৬/৭টার দিকে ঘুমাচ্ছি গত কয়েকমাস ধরে কিন্তু সপ্তাহ/দশদিন ধরে সকালেও ঘুম আসে না। বেলা তিনটা চারটার দিকে কিছুটা ঘুম হয় বাট ডিপ স্লিপ না। মুবাইল সাইলেন্ট করে ঘরে দড়জা লক করে শুয়ে থাকি বাট ঘুম আসে না। সর্বশেষ গত তিন দিনে এক ঘন্টা ঘুমিয়েছি। অন্য টেনশনের চেয়ে ঘুম হয়না এই টেনশনটাই বেশি কাজ করছে। আজই প্রথম ২টা নর্মাল স্লিপিং পিল খেয়ে ঐ ষ্ট্যাটাসটা দিয়ে শুয়েছিলাম। ঘন্টা পাঁচেক ঘুম হয়েছে পরে। যার কারনে আপনাদের কারোরই রিপ্লে দিতে পারি নি।
পজেটিভ হচ্ছে: ঘুম কম হলেও শরীর তেমন দূর্বল লাগে না আর ৩/৪ ঘন্টা ঘুম হলে অনেক ফ্রেশ লাগে।
নেগেটিভ হচ্ছে: ঘুম হচ্ছে না কেন এটা নিয়েই এখন বেশি টেনশনে আছি। দেখাযাক সামনে কি হয়.......
আপনার প্রচেষ্টা ও সৎউদ্দেশ্যের জন্য আবারো আন্তরিক ধন্যবাদ ..... ভালো থাকবেন।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩
ব্ল্যাক বোল্ট বলেছেন: নিয়মিত স্লিপিং পিল খেলে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ভাইয়া। আর শরীর দুর্বল লাগুক আর নাই লাগুক ঘুম কম হওয়াটা পজিটিভ কিছু না। আপনি টেনশন কমানোর জন্য রিল্যাক্সিং কাজগুলোতে মনোনিবেশ করতে পারেন।২,৩,৪ ও ৫ নং পয়েন্ট গুলো ভালো করে চেষ্টা করে দেখতে পারেন।আমার নিজের ক্ষেত্রে আল্লাহর রহমতে উপকার হয়েছে।ভালো থাকবেন।
৩|
১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯
সোহাগ সকাল বলেছেন: কাজের পোস্ট বল্টু মিয়া! গ্রুপে পোস্ট দেখে আসলাম। আমার তো টিভির সামনে, পছন্দের কোনো অনুষ্ঠান দেখতে বসলেই ঘুম পায়। এইটা কি? ![]()
১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭
ব্ল্যাক বোল্ট বলেছেন: ভালো তো। আপনার তাহলে ঘুম না হওয়ার সমস্যা নেই। আয়েশ করে ঘুমান
৪|
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৪
জুন বলেছেন: খুবই কাজের পোষ্ট। এটা আমার এক ক্রনিক সমস্যা ।
প্রিয়তে রাখলাম।
+
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৯
ব্ল্যাক বোল্ট বলেছেন: ধন্যবাদ
৫|
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৯
এহসান সাবির বলেছেন: উপকারী পোস্ট। ধন্যবাদ।
১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬
ব্ল্যাক বোল্ট বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
মিত্রাক্ষর বলেছেন: ধন্যবাদ।