| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাঈক্লোন
পৃথীবিতে কেউ কেউ এত ভাগ্যবান যে,মানুষকে অনেক কষ্ট দিয়েও ভালবাসা পায়। আর কেউ কেউ এত হতভাগ্য,যে কাউকে অনেক ভালবেসেও কষ্ট পেতে হয়।
আগামিকাল জামায়াত নেতা মুজাহিদের রায় ঘোষণা হবে এই খবর পেয়ে কলিগের কাছে গিয়ে বললাম, "কী রায় আসতে পারে কন দেহি?"
কলিগ মৃদু হাসলেন। কন্ঠ খাদে নামিয়ে বললেন, "আসলে নেত্রীর টেবিল থেকে ট্রাইবুনালের কাছে দুটি রায় পাঠানো হইছে। একটি হলো এ অন্যটি বি। এ মানে যাবজ্জীবন আর বি মানে ফাঁসি। কোন রায়টা কালকে ট্রাইবুনাল পইড়া শোনাইবো, এটা ট্রাইবুনাল এখনও জানে না। কাল সকালে নেত্রীর কাছ থেকে ফাইনাল নির্দেশনা পাওয়ার পর ট্রাইবুনাল এ অথবা বি যেকোন একটা পইড়া শোনাইবো।"
"কিন্তু এই অপশন এখনও চূড়ান্ত হলো না কেন? কাল সকালের জন্য কেন অপেক্ষা করছেন নেত্রী?" আমার সরল প্রশ্ন।
কলিগ বললেন, "নেত্রী বেশ কিছুদিন থেইকাই কয়েকজনকে দিয়ে জামায়াতের সাথে একটা সমঝোতা করার চেষ্টা করতেছেন। জামায়াতকে বলা হচ্ছে তারা যদি ১৮ দল ত্যাগ করে নেত্রীর অধীনে দেয়া ইলেকশনে আসে তাহলে ট্রাইবুনাল ও আপিল বিভাগের রায় অন্য রকম হবে, এমনকি তারা চাইলে আগামী সরকারেও অংশ নিতে পারবে। গোলাম আযমকে ফাঁসি না দিয়া নেত্রী জামায়াতকে বুঝাইছেন সমঝোতার পথ এখনও বন্ধ হয় নাই। তোমরা যদি ইয়েস বলো তাইলে কালকের রায় হবে এ অপশন। আর নো বললে রায় হবে বি অপশন। তো জামায়াতের রিপ্লাইয়ের জন্যই নেত্রীকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।"
আমার ভ্রু এখনও কুঁচকে আছে। "কিন্তু এই রিপ্লাই কি আজই সংগ্রহ করা যাচ্ছে না?"
কলিগের মুখে এবার হাসির রেখা। "নারে ভাই রিপ্লাই পাওয়া গেছে। আর সে রিপ্লাই হলো নো। কিন্তু নেত্রী তাদেরকে ভাববার জন্য আরো সময় দিতে চান, এজন্যই কাল সকাল পর্যন্ত পজিটিভ রেজাল্টের অপেক্ষায় থাকবেন তিনি।"
এবার আমি সাহস করে একটা প্রশ্ন ছুঁড়ি। "আপনার কী ধারনা, পজিটিভ রেজাল্ট আসবে শেষ পর্যন্ত?"
কলিগের হাসি আর একটু বিস্তৃত হলো। ''যারা জামায়াতকে বিন্দুমাত্রও চেনে, তারা জানে জামায়াত ভাঙতে রাজি কিন্ত মচকাতে রাজি নয়। জামায়াত কখনোই ইয়েস বলবে না।"
আমি বললাম, "তাহলে কালকে আর একটা ফাঁসির রায় দেখতে যাচ্ছে বাংলাদেশ, তাইতো?"
কলিগ বললেন, "পরিস্থিতি অন্য কোন দিকে মোড় না নিলে রায় বি আসার সম্ভাবনা শতকরা প্রায় নব্বইভাগ।"
কলিগ আরো কিছু বলতে যাচ্ছিলেন। কিন্তু পিয়ন এসে জানালো বস তাকে ডেকেছেন। তাই আলাপের ইতি টানতে হলো এখানেই। কলিগ হাঁটা দিলেন বসের রুমের দিকে।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: