| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দানবিক রাক্ষস
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।
দিনের কাছে ঘুম রেখে
রাতের কাছে কান্না চাই,
আলো যখন ঘরে ফেরে
আমি তখন হারিয়ে যাই।
রাত্রি এলে জেগে ওঠে
বুকের নিচে মৃত নদী—
জল ছিল যে নদীর বুকে,
আজ নদী জমে গেছে,
সব পথ ভুল হয়ে গেছে,
আর চারপাশের ছায়া হৃদয়কে করে তোলে বিষাদগ্রস্ত।
হে মৃত্যুর দেবতা , একটু কাছে এসো—
ভয় হয়ে নয়,
এসো দীর্ঘ ক্লান্তির শেষে
নিঃশব্দ কোনো সন্ধ্যার মতো।
আমি তোমার কাছে জীবন চাই না,
চাই না স্বর্গের প্রতিশ্রুতি—
শুধু কিছুক্ষণের জন্য
আমার বুকের এই আর্তনাদকে
ঘুম পাড়িয়ে দাও।
বিষাদের আবরণে ঢাকা আমি, যেন ক্রুশবিদ্ধ এক সত্তা,
আর চারপাশের যন্ত্রণা , ধীরে ধীরে জমিয়ে দেয় আমার পৃথিবী—
আমার হিমশীতল পৃথিবী...
জীবনে আমি ব্যর্থ হয়েছি
বছরের পর বছর , নিঃশব্দে আর্তনাদ করেছি
সময়ের স্রোতে জমে গেছি... পেছনে পড়ে আছি...
শোকের সেই তীব্র অনুভূতিই এখন একমাত্র প্রাপ্তি...
জীবনের ছায়াতলে হারিয়ে যাওয়া আশাগুলো আজ শোকার্ত,
আমি রাতের আঁধার খুঁজি আর ভালোবাসার প্রত্যাশা করি...
তাই জীবনের ক্ষণস্থায়ী অনন্ততায়, আমি নীরবতার গভীরে ডুবে যাই;
আমার পথহারা হৃদয়ের শূন্যতা, পূর্ণ হয় অশ্রুধারায়...
হে মৃত্যুর দেবতা
এবার আমাকে জড়িয়ে ধরো—
পরম প্রশান্তির মতো।
আমাকে দাও এক বিস্ময়কর শান্তির জগত!
আমার হৃদয়ের আর্তচিৎকারকে শান্ত করো!
জীবনে আমি কাঁদি, দূরে উড়ে যাই...
তবুও এই চার দেয়ালের মাঝে, পতনের নিয়তিই আমার...
হে মৃত্যুর দেবতা, আমার কাছে এসো
আমাকে বাঁচাও এই শূন্য, হিমশীতল জগত থেকে!
©somewhere in net ltd.