নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

নিশীথের অভিশাপ !

০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১:২৩



তুমি ছিলে মায়াবী চাঁদ,
আমি নিশীথের অভিশাপ।
তোমার আঁখিতে স্বর্গ দেখেছি,
আমার নরকে বাস।

তোমার স্পর্শে বসন্ত ছিল,
বিচ্ছেদে শ্মশানকাল।

তুমি রয়ে গেলে,
দূর আকাশের নক্ষত্রের ওপারে,
আমি নির্বাসিত পথিক,
তোমার স্মৃতির অন্ধকারে।

কত অরণ্য, কত সমুদ্র,
কত দীর্ঘশ্বাসের পথ,
তবুও অন্তহীন তোমার অন্বেষণ ।

আজও নিশীথে প্রদীপ জ্বলে,
তোমার স্মৃতির সমাধিতে।
আমার রক্তাক্ত প্রার্থনা,
নীরবতার উপাসনায়।

তুমি কি আমায় স্মরণ করো,
কোনো বিষণ্ণ সন্ধ্যাবেলায়?
নাকি বিস্মৃতির অতলে আমার নীরব সমাধি ?

অভিশপ্ত হোক এই নিয়তি,
অমর থাকুক অনুরাগ।
তুমি আমার অধরা স্বর্গ,
আমি তোমার নির্বাসিত রাগ।

পুনর্জন্মের কোনো অলৌকিক প্রভাতে,
যদি আবার দেখা হয় অনন্তের কোনো প্রান্তে—
আবার তোমাকেই চাইব আমি,
হাজার জন্মের ওপারে।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.