| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তরায়ন
আমি একজন নিরাপদ ব্লগার। আমার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোষ্ট অংশে প্রকাশিত হয়। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।...(আমিন)।
স্থানঃ বলাকা সিনে ওয়ার্ল্ড।
সময়ঃ সোমবার, সন্ধ্যা ৬ টা।
আশার তরী কুলে ভিড়িয়ে, অবশেষে বলাকায় উপস্থিত। যথারীতি নায়কের নায়কোচিত কর্মের মধ্য দিয়ে সিনেমা শুরু হল। তারপর দুই ঘন্টা শুধু আশা ভঙ্গের বেদনা। কিছু চিরাচরিত ধারা থেকে বের হইতে পারেন নি পরিচালক "রেদোওয়ান রনি"। যেমনঃ
*শুধু মাত্র পিতৃ/মাতৃ হত্যার প্রতিশোধ নিতেই নায়কেরা সন্ত্রাসী হতে পারে।
*নায়কের ছোটোবেলার কাহিনী সবসময়, আজ থেকে ২০ বছর আগে ই হয়।
*নায়ক যত বড় "কিলার" ই হোক না কেন, মানবিক গুনগুলো সে কিছুতেই ছাড়তে পারেনা।
*সবাই নায়ক রে ভয় পাইলেও, নায়িকার মনে কোনো ভয় ডর নাই।
*গল্পের গভীরতা নাই বললেই চলে, যেই কারনে গল্পের গতিও অনেক কম।
*যত বড় অপরাধীই হোক আর যত খুনই করুক, শেষ দৃশ্যে বড় ভিলেন রে ধরাই দিয়া নায়ক সাধারন ক্ষমা পাবে।
*নায়িকা ফুল নিয়া জ়েল খানার বাইরে অপেক্ষা করবে, নায়ক ছাড়া পাবে, অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকবে।
কিছু ব্যাপারে নতুনত্ব দেখলাম। যেমনঃ
*নায়িকা ছাড়াও নায়কের ভালো হবার অন্য কোনো অনুপ্রেরনা থাকতে পারে।
*বৃষ্টির পানি, সিল্কের শাড়ী কিংবা গাড় লিপষ্টিক ছাড়াও যৌন আবেদন তৈরী করা যায়।
*গানগুলা টানা ৫ মিনিট হইতে হবে, এমন কোনো বাধা ধরা নিয়ম নাই।
*পুলিশের দৌরাত্ম কম। যেই কারনে সেই বিখ্যাত সংলাপ টা শুনতে হয় নাই,"আইন নিজের হাতে..."।
সিনেমার মাঝামাঝিতে ভাবলাম, সিনেমা শেষ হইলেই,"২ ঘন্টা বৃথা গেল টাইপের" একটা স্টাটাস দিব। তখনই কিছু কিছু ব্যাপার দেইখা ইমপ্রেসড হইতে শুরু করলাম। বিশেষ করে প্রযুক্তিগত ব্যাপার গুলা। সিনেমাপ্রযুক্তি বিষয়ে খুব ভালো জ্ঞ্যান না থাকলেও, খুব সহজেই বলে দিতে পারি, "ক্যামেরা, সাউন্ড আর লাইট" এর এই রকম সমন্বয় এর আগে কোনো বাংলাদেশী সিনেমায় দেখি নাই। "রেদোয়ান রনি" হয়তো, তার টেলিভিশন ইমেজ থেকে বের হয়ে কমার্শিয়াল ফিল্ম ইমেজ়ে প্রবেশ করতে চেয়েছেন। এই কারনে ইচ্ছে করেই সেই "চিরাচরিত ধারা" থেকে বের হননি।
যাই হোক, উন্নতি কতটুকু হইসে ব্যাপার না, উন্নতি শুরু হইসে এইটাই ব্যাপার। ২০ বছর ধরে পঁচে যাওয়া একটা শিল্প এক "চোরাবালি" দিয়ে ঠিক হয়ে যাবে না। এভাবে ধীরে ধীরে এগিয়ে যাবে আমাদের চলচ্চিত্র শিল্প। এইটাই প্রত্যাশা....।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
অন্তরায়ন বলেছেন: সময় পেলে অবশ্যই দেখবেন।
২|
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
স্বপ্ন নীল বলেছেন: jai kon sob milai valo lagche
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
অন্তরায়ন বলেছেন: জ্বী ভাই, সহমত।
৩|
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
গজ-কচ্ছপ বলেছেন: ভাল্লাগ্লো। পোস্টে প্লাস।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
অন্তরায়ন বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
দেখি নাইক্কা