নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং ইজ এ মেন্টাল ডিজ-অর্ডার !!!

পারফেক্‌শান ইজ্‌ নট্‌ অলওয়েজ পারফেক্ট।

অন্তরায়ন

আমি একজন নিরাপদ ব্লগার। আমার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোষ্ট অংশে প্রকাশিত হয়। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।...(আমিন)।

অন্তরায়ন › বিস্তারিত পোস্টঃ

!! যুগোপযোগী কিছু ব্যাবসা অথবা স্যাটায়ার লেখার অপচেষ্টা !!

২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪

একটু বুদ্ধি থাকলে পুঁজি ছাড়াও ব্যাবসা করা যায়। কিছু নমুনা দেখেন।



স্পিছ রাইটারঃ

ম্যাডামের অক্ষমতায় এই ব্যাবসার উজ্জ্বল ভবিষ্যত দেখতাসি।



মগজ লন্ড্রীঃ

এইখানে গ্যারান্টি সহকারে কমপক্ষে ১০ বছরের মেয়াদে মগজ ধোলাই করা হবে। মেয়াদপূর্তীতে, রিনিউ করা যাবে বিশেষ ডিসকাউন্টে। উল্লেখ্য, ব্রেইন ওয়াশ কখনো চিরস্থায়ী হয় না, যত চেষ্টাই করেন।



সিভিল সার্ভিস ফর ফায়ার এন্ড পিকেটঃ

ব্যাখ্যা দেয়ার দরকার নাই, নিউজ দেখলেই বুঝবেন এই ব্যাবসার ভবিষ্যত কত ফকফকা। শুধুমাত্র ইফেক্টিভ পিকেটারের অভাবে ম্যাডামের ন্যায্য অন্দোলন, বিক্ষোভ, হরতাল সব মাঠে মারা যাইতাসে।



গুজব কর্পোরেশানঃ

ভিটামিন ক্যাপসুল হইতে শুরু কইরা হুজুরের চন্দ্রাভিজান নিয়া পর্যন্ত মানুষে সন্দেহ প্রকাশ করে। একবার এই প্রতিষ্ঠান চালু করা গেলে, নিঃসন্দেহে হুজুর রে সূর্য থেইকা ঘুরাইয়া আনা যাইব।





ঘাঁষের কেল্লাঃ

বিশুদ্ধ ফরমালিন মুক্ত সবুজ ঘাসের ব্যাবসাও মন্দ হবে না।



লাইকার্‌স এসোসিয়াশানঃ

ফেসবুকে অনেকদিন ধইরাই কিছু হিটসিক লাইক খোরের আনাগোনা দেখা যায়। ২০ লাইক ১০ টাকায়" এই টাইপের অফার দিয়া ধান্ধা করা যাইতে পারে।



টক শো কলার্‌সঃ

বিভিন্ন টক শো তে "আপু আপনার স্যান্ডেল গুলা সিরাম কিউট" টাইপের ডায়ালগ দেইখ্যা এই ধান্ধা মাথা আসছে। কিছু ফিক্সড কলার সেট কইরা, সহজেই এই ব্যাবসায় নামতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.