| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন টা ভালো না। তেমন কোনো স্পেশাল কারণ নেই আবার আছে। কারণ টা হলো আমার ভাই। আমার আর আমার ভাই এর সম্পর্ক টা খুব একটা মধুর ছিল না। এটার যথেষ্ঠ কারণ ছিল তার মধ্যে মেন কারণ হলো ও কোনো কথা বুঝার চেষ্টা করে না। করে না বললাম কারণ এই কাজটা সে এখনো করে কোনো কিছু না বুঝার আগে অর রাগ উঠে যায়।ওর আর আমার বাচ্চা কালের সম্পর্ক ভালো না থাকলেও এখন সেটা অন্য রকম। সব সময় ওকে অনেক মিস করি। ভালো কিছু খেলে ওর কথা বেশি মনে হয়। আমার ভাই টা একটু খাদক টাইপ। যত কুখাদ্য টাইপ খাবার আছে সেটা অন্য কারো কাছে মার্কেট না পেলেও ওর কাছে গেলে ও খেয়ে বলবে হমমম মজা তো... তোমরা খাও না কেন?
ছোট বেলায় ওকে ভয় দেখানো তা ছিল আমার জন্য সবচেয়ে মজার কাজ। আগে আলিফ লায়লা দেখতাম আর ওকে আলিফ লায়লার জিন এর ভয় দেখাতাম।রুম এর বাতি বন্ধ করে দৌড় দিতাম আর ফালতু সব বিষয় নিয়ে ঝগড়া করতাম। সেই ভাই টা এত বড় হয়েছে যে আমার বিয়ের সময় ও এত কঁাদবে আমি কোনো দিন ভাবিনি।
একবার আমি রসমালাই বানিয়েছি। খেতে এত বেশি মিষ্টি হয়েছে যে ২ চামচ খেলে আর খাওয়া যাচ্ছে না। ও যখন শুনলো আমি বানিয়েছি ও বলল আপি আমাকে দাও তো খেয়ে দেখি। ও বড় আধা বাটি অনেক কষ্টে খেল আর বলল '' না না আপি অনেক মজা হয়েছে ''। সেদিন ওকে নিয়ে হাসাহাসি করলেও আজ মনে হচ্ছে ভাই দেখেই হয়ত আমাকে একটু খুশি করার জন্যই আমার বানানো কুখাদ্য কেউ না খেলেও আমার ভাই খেয়েছে।
ভালো লাগছে না। শুধু বুঝতে পারছি ভাইটা কে দেখতে ইচ্ছা করছে ওর পছন্দের কিছু রান্না করে খাওয়া তে ইচ্ছা করছে। বাংলাদেশে থাকলে ওকে কল করে বললেই চলে আসতো। জার্মানি থেকে কি আর বললেই চলে আসা যায়?
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৭
আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগিং করুন ,
পড়ুন ।
অন্যের পোস্টে মন্তব্য করে উত্সাহিত করুন ।
আর ভাল থাকুন ।