| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রা একা একা বসে আছে। সে ভাবছে দুরে কথাও চলে যাবে.... কিন্তু কোথায় যাবে বুঝতে পারছে না। একবার ভাবছে খালার বাসায় আবার ভাবছে বড় চাচীর বাসায়। কিন্তু প্রবলেম হলো দুরে কথাও বলতে শুধু ২ টা ফ্রেন্ড এর বাসা আর এই ২ টা রিলেটিভ এর বাসার কথাই মাথায় আসছে.. কারণ আর কারো বাসা সে চেনে না। তন্দ্রা ওর মার উপর রাগ করেছে তাই এই ভাবনার উদয় হয়েছে।
সারাদিন একটা মানুষ কত বোকা শুনতে পারে.... আস্তে হাট কেন ? বেশি ঘুমাও কেন? কোনো কাজ করে না... পড়া শুনা আর আগের মত করে না। গোসল করতে এত টাইম লাগে ? মাথা টাও সুন্দর করে বাধ না। তোমার মত একটা মেয়ে ঘরে অনেক কাজ করে আর তুমি? বারান্দায় কি? বলেছি না বারান্দায় যাবে না। মার এই সমস্ত কেন টাইপ কথা মনে করে তন্দ্রার চোখ বেয়ে পানি পড়ছে আর ভাবছে '' ইসঃ যদি দুরে কথাও চলে যেতে পারতাম... যেখানে কেউ আমাক চিনে না এভাবে কোথায় কোথায় বকা দিবে না... সবার আম্মুই কি এমন নাকি আমার আম্মুই সুধু এমন করে.... '' আমি একটু স্লো তাই বলে আম্মু যত বকা দেয় আমি কি এতই খারাপ? কোথায় বাসা থেকে বাহিরে গেলে সবাই আমার কথা তো ভালই বলে... স্কুল এর টিচার, অন্য ফ্রেন্ড এর আম্মু রা সবাই।
একদিন তন্দ্রা সাহস করে ওর মাকে বলে ফেলল আম্মু আমার সবকিছু তে তোমার প্রবলেম তাহলে আমি কি করব? আমার কোনো ভালো কিছু তুমি খুঁজে পাওনা। তন্দ্রার মার উত্তর হলো '' আমি তো দেখি না তুমি তোমার ভাল কোন দিক টা আছে আমাকে দেখাও।
সব কিছু ভাবতে ভাবতে তন্দ্রার মেয়ে হঠাৎ বলল আম্মু তুমি কঁাদছ কেন ? তন্দ্রার ঘোর কাটে বলে তোমার নানুর কথা মনে পড়ছে তাই। তন্দ্রার মেয়ে বলে ও....... তন্দ্রা ভাবে আম্মু তোমার সেই বকা না খেলে আমি এত পারফেক্ট হতে পারতাম না।সত্তিই আমার অনেক ভুল ছিল যা আমি আমার কিশোরী বয়স এ বুঝিনি এখন বুঝি।
আজ আমি পারফেক্ট বউ, পারফেক্ট ওয়াইফ, পারফেক্ট মা সব কিছুই তোমার জন্য। এখন হাজার চাইলেও তোমাক দেখতে পারি না। তোমার কাছে গিয়ে বলতে পারি না আম্মু তোমার জন্য এটা কিনেছি। তোমার কাছ থেকে জন্মদিন এ গিফট পাইনা। আম্মু জানো আগে আমার বার্থডে টা ছিল সবচেয়ে প্রিয় দিন আর এখন বার্থডে টা এলে খুব কষ্ট হয়। শুধু তোমার কথা মনে হয়। তুমি আমার উপর এত রাগ করে ছিলে যে আমার সবচেয়ে আনন্দের দিন টা তুমি চলে যাবার জন্য বেছে নিয়ে ছিলে? আম্মু আমার মেয়ে টা এখনো বুঝে না নানুর জন্য আম্মু কাদে কেন। ও শুধু বুঝে নানু হলো আম্মুর আম্মু। আমি যেমন বুঝিনি , তোমাকে সামনা সামনি না বললেও মনে মনে বলে হেসেছি যে '' আম্মু নানুর কথা কি ভাবে আর কঁাদে আল্লাহই জানে''। আম্মু সবদিন গুলো বুঝি ফিরে ফিরে আসে? ..................
সবার সাথে কত কথা বলি শুধু তোমার কথা বলে কারো সামনে কান্না করতে পারি না। একা একা হলেই মনে হয় তুমি আর আমি। আম্মু গো আমি তোমাকে জড়িয়ে ধরে চিৎকার করে একটু কাদতে চাই। আমার খুব কষ্ট হছে...........তুমি চুপি চুপি আসো আমি কাউকে বলব না।
©somewhere in net ltd.