নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কারখানা

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায়

কাকপাখী

Better to reign in Hell than to serve in Heaven"

কাকপাখী › বিস্তারিত পোস্টঃ

মুসাফির রাজীব নিবেদিত কাকপাখি পরিচালিত "কইছিলিম নে ব্লগডে কত্তি হবে তাই কল্লাম " (খুলনার ব্লগ ডে উদযাপন )

২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৫

ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত মানুষ সমাজে খুব বেশী নয় ।আর তাছাড়া এ সুযোগ সবাই পায় না ।হয় ঘরে খাবার থাকে না নয়ত বনে মোষ থাকে না ।আমরা কতিপয় খুলনার ব্লগার বড়ই ভাগ্যবান যে এই ফালতু ! একটা কাজে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছি ।ডিম ভেঙ্গে সরাসরি কুসুমে আসি ।গতকাল ১৯ ডিসেম্বর ২০১২ ছিল ৪র্থ ব্লগ দিবস ।দেশ এবং দেশের বাইরে ব্লগ ডে নিয়া যখন অনেকে হাতি ঘোড়া মারতে ছিল আমরা তখন কুইচ্চা মুরগীর মতো ঝিমাচ্ছিলাম ।বড় আশা ছিল এবার ঢাকা গিয়ে ব্লগ দিবস পালন করবো ।সে আশার গুড়ে বালি চুনাপাথর ছিটিয়ে দিয়েছেন আমিনুর ভাই আর জানা আপা ।বললেন বন্যেরা বনে সুন্দর খুলনার ব্লগার খুলনায় !তে কি আর করা, আই সি ইউ তে থাকা ইচ্ছাটাকে আবার অক্সিজেন দিয়ে তরতাজা করলাম ।ব্লগার চাইয়া পোষ্ট দিলাম ।খুলনা সম্পর্কে অন্য শহরের মানুষের ধারনা সুন্দরবনকে আমরা খাটের নীচে নিয়া ঘুমাই।ইচ্ছে হলেই খাটের নীচে হাতরে বাঘের গাল টিপে দেই ।আসলে আমাদের খুলনায় বাঘও যেমন কম তেমনি ব্লগারও আশংকাজনক ভাবে কম ।যেকয়জন আছেন তারাও আবার চাকরী বাকরীর উছিলায় শহর ছাড়া ।তারপরও শেষ মুহুর্তে নড়েচড়ে বসলাম ।শুরু তো করি শেষে যা হয় হবে ।মার সিন্নি তাউল্লায় যা করে আল্লায় !



আমি কাকপাখি,মুসাফির রাজীব,টিনটিন ,ব্রিগেডিয়ার,তুরাগ হাসান ,মায়া সহ কতিপয় ওয়াচে থাকা ব্লগার এবং অনলাইনের ভবিস্যত ছাগু ভাদা পাদা নাস্তিক মিলে পালন করলাম সবথেকে ফালতু ব্লগ ডে ।



কর্মযজ্ঞ : স্থান ঠিক হল রুপসা ব্রিজ ।কুয়াশার কারনে পোস্টার আসতে একদিন দেরী হয় ।১৮ তারিখ রাতে হাতে পাই পোষ্টার ।১৯ তারিখ ভোর ৬ টায় শুরু হয় পোষ্টার মারা ।তীব্র শীত আর কুয়াশায় বেড়িয়ে পড়ি বাইক নিয়ে ।সঙ্গী মুসাফির রাজীব আর জমিদার ।খুলনা বিশ্ববিদ্যালয় গিয়ে শুরু হয় ক্যাচাল ।তাদের ভাবখানা দেখলে মনে হয় আমরা যেন হিজবুত তাহরীর পোষ্টার মারতে এসেছি এবং এটা কবিরা গুনাহ পর্যায়ের ঘোরতর অন্যায় একটা কাজ ।যাই হোক বুঝিয়ে শুনিয়ে রাজী করালাম ।পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কেবল অহংকার এবং অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে এদের মতো দায়ত্বশীল মানুষ সমাজে আর পাওয়া যাবে না ।



অনুষ্ঠান শুরু করার কথা ছিল বিকেল ৪ টায় ।আবারো মাংসের মধ্যে হাড্ডি হয়ে আসল কুয়াশা ।পরিবহনের গাড়ী লেইট যথাসময়ে ব্যানার হাতে না পাওয়ার কারনে কর্মসুচী কিছুটা পিছাতে হলো ।৩টা নাগাদ চলে আসলেন মুসাফির রাজীব,ব্রিগিডিয়ার আর মায়া ।ইতিমধ্যে ফোন করে আসার কথা বলেছেন টিনটিন ভাই আর ছোটভাই তুরাগ হাসান ।আমি এবং মুসাফির বিকেল ৫ পর্যন্ত এস এ পরিবহনে কিন্তু ততক্ষনেও গাড়ী এসে পেীছায় নি ।বাধ্য হয়ে ফিরে আসলাম ।ছোটভাই তুরাগকে একটু বেশী উত্তেজিত মনে হল সে বিকাল ৪ সময় রুপসা ব্রিজে গিয়ে হাজির ।সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসলেন টিনটিন ভাই ।সারক্ষন ক্যাপ পড়া ছিলেন তবে আশংকা করছি তার মাথার চুল আনুপাতিক হারে সামান্য কম আছে ।ব্রিগেডিয়ারের বউয়ের হাত পুড়ে গেছে এই নিয়ে যতটা না চিন্তিত তার চেয়ে বেশী চিন্তিত ১৯ তারিখ হরতাল নিয়ে ।সারাক্ষন কেবল সিগারেটের মুখে আগুন জ্বালাতেই দেখলাম ।নিপাট ভদ্র ভালো ছেলেদের চেহারা ভাবলে চোখের সামনে যেমন একটা নাদুস নুদুস মুখ ভেসে ওঠে তুরাগ ছেলেটি ঠিক তেমনি ।আর মুসাফির তো পুরাই হার্টর্থব ।এমন স্মার্ট আর সুন্দর একটা ছেলে ঠোট লাল করে মাঝে মাঝে পান চিবাবে এই দৃশ্য আমার কাছে সহ্য করার মতো না ।যাইহোক অনেক ত্যানা পেচানো হইল যেটা আদতে বিশ্বব্যাংকের কাজ ।সব গোছগাছ করে সিদ্ধান্ত নিলাম সন্ধা ৭ টায় শুরু করব অনুষ্ঠান ।টিনটিন ভাই হটাত ঘোষনা করলেন তার জরুরী বাড়ী যেতে হবে।মামাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে ।প্রচুর পরিমানে মিষ্টি কিনে দিয়ে তিনি দায়িত্ব শেষ করে বাড়ী ফিরে গেলেন ।সাড়ে ৭ টার দিকে শুরু হল অনুষ্ঠান ।কেক,মোগলাই,কোক,মিষ্টি,সামুচা খাওয়ার ফাকে ফাকে আড্ডা আলোচনায় ব্রিজ গরম করে ফেললাম ।রাত সাড়ে ৯টায় একবুক আপসুস নিয়ে বাড়ীর পথ ধরলাম ।ঈশ কেন যে একটু আগে থেকে আয়োজন টা করতে পারলাম না ।তাহলে হয়ত আরো ভাল হতো ।



অনুষ্ঠানের স্থান : রুপসা ব্রিজ

















নিশি র‌্যালী মাঝে শক্ত হয়ে বসে আছেন ব্রিগেডিয়ার সাহেব ।ব্রিযেডিয়াররা মনে হয় এমনই হয় !















এই কেকটাই কাইট্টা কুইট্টা ছাড়খার কইরা খাওয়া হয়













জ্বী আমরা মশা মারতে কামান দাগাই কেক কাটি চাপাতি দিয়া !













কেকটার বারো বারো বারো বাজাচ্ছেন কাকপাখি,মুসাফির রাজীব,তুরাগ হাসান আর ব্রিগেডিয়ার ।













কাউয়ারে কেক দেয় মুসাফির !















এইবার উল্টা কেস মুসাফিররে কেক দেয় কাউয়ায়















ছোটভাই কেক খাচ্ছেন না ভয় পাচ্ছেন বুঝতেছি না পাশেই যে ব্রিগেডিয়ারের অবস্থা !

















সামুচাও কি চাপাতি দিয়া কাটতে হয় নাকি ? ব্রিগেডিয়ার বড় নৃশংষ !

















আমার হাতের সামুচা খান এখন কোথায় বলেন তো ?















আমরা কজন ভাবিস্ট ব্লগার !হোগা মরা কাউয়ার আকাশ ফাড়া ডাক ।















ছবি তো দেখি ছবি তোলনে ওস্তাদ !

















আমি নিশ্চিত এই ছেলেটা বড় হয়ে ছাগু হবে !এর ফ্রেন্ড লিস্টে টমসম বেগম আছে ।

















বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষপটে হোগলা পাতার গুরুত্ব তাতপর্য বিষয়ক গিয়ান গর্ভের আলুচেনা ।

















মিষ্টি ক্রেডিট গোজ টু টিনটিন ভাই !

















সবাই মিলে একফ্রেমে !



















মুসাফির রাজীব আর ভিপি সুমন

















পরিশেষে ফুলগুলো চুরি করে আনার জন্য জবের কে ধন্যবাদ ।









আরো ছবি আপ করা হবে !





মন্তব্য ৬৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩২

মো: আবু জাফর বলেছেন: দারুন তবে আমারাও পিছিয়ে নেই রাজশাহী বিভাগ

২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৭

কাকপাখী বলেছেন: সামনে পিছনে ব্যাপার না ব্যাপার হইল উদযাপন !সেইটা হইলেই পাক্কা ।

২| ২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৭

পীরসাহেব বলেছেন: বেশ কয়ডা চিহারা দেখি চিনা চিনা লাগে!

২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৮

কাকপাখী বলেছেন: যদি খুলনার হন তাইলে চিনবেন অবশ্যই ।খুলনা ছোট শহর না চেনার কিছু নাই ।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫২

অনীনদিতা বলেছেন: বুঝতেই পারছি অনেক মজা করেছেন আপনারা। :)

২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৯

কাকপাখী বলেছেন: আমারা একটা কাজই করতে পারি সেইটা হইল চেষ্টা ! সেইডাই করছি ।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫২

মুসাফির রাজিব বলেছেন: মামা, আমরা কেক চাপাতি দিয়াই কাটি।তা না হলে আমাগো বাড়ি কেন সুন্দরবন হবে।ছোডো খাডো জিনিসে আমাগো আবার হয়না।আমরা বন্য, উরাধুরা পোলাপান,সভ্য সমাজে তুই ক্যান যাইতে চাইস। পরে আবার চৌধুরি বারির কেছ হইয়া যাবে।আমরা ইরামি, ধর তক্তা মার পেরেক টাইপের।

তাই যেডা খাইছো ওইডাই জুস।

সকল সহযোগী ব্লগারদের ধন্যবাদ।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪

রেজোওয়ানা বলেছেন: চাপাতিময় ব্লগ দিবস!!

২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৪

কাকপাখী বলেছেন: চিনি নাই পানি নাই চা পাতি দিয়া কি করমু ?

৬| ২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯

টিনটিন` বলেছেন: মিষ্টি দিলাম প্যাকেট ভইরা, ছবি হাফ প্যাকেটের কেন? X(

আন্টি না, মামাকে নিয়ে ডাঃ এর কাছে গেছিলাম।

ছোট হোক বড় হোক, দেশের সবাই যে আন্তরিকতার সাথে ব্লগডে পালন করেছে সেটা প্রশংসার দাবীদার। সবার ব্লগডে’র পোষ্ট পড়লাম, কমেন্ট করলাম। অনেক ভালো লাগছে নিজেকে বাংলা ব্লগের একজন অংশীদার ভাবতে। :)

২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৫

কাকপাখী বলেছেন: ঝাতি জানতে চায় আসার কথা কইয়া আসলেন না কেনু ?

৭| ২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৫

নােয়ফ চৌধুরী বলেছেন: সুন্দর সব আয়োজন +

২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৮

কাকপাখী বলেছেন: থেঙ্কু

৮| ২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৯

এই আমি রবীন বলেছেন:
"হোগা মরা কাউয়ার আকাশ ফাড়া ডাক ।"
পুরাই উরা ধুরা!!!

২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০

কাকপাখী বলেছেন: হ ভাই পুরাই উড়াধুড়া

৯| ২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৯

আশরাফুল হক (খুলনা) বলেছেন: কিছু জানতেই পারলামনা.....। আমি ভেবেছিলাম খুলনায় আয়োজনই হয়নাই.... :( :(

২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১১

কাকপাখী বলেছেন: পোষ্ট দিসিলাম হয়ত আপনার চোখ এড়িয়ে গেছে ।যাইহোক আসছে বছর আবার হবে ।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮

সুখী চোর বলেছেন: এরফরও কচ্ছেন মজা খরেন নাই ????

যে সুন্দর খরি লিকিছেন তার জন্য ++++++++++++ :(( =p~ :(( =p~

২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১১

কাকপাখী বলেছেন: ওদা হাসতিছেন কিজন্যি বুজলাম তালি পারা কান্তিছেন কিজন্যি ?

১১| ২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অনেক ভাল লাগল। আপনি আর টিনটিন কোনটা বলেন তো :P

২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯

কাকপাখী বলেছেন: নীল জ্যাকেট পড়া বাচ্চা পুলাটাই আমি ।টিনটিন ভাই ছবিতে নাই ।উনি মামার অসুস্থতার জন্য চলে গিয়েছিলেন ।

সত্যি বলতে কি আমি নিভৃতচারী ব্লগার ।নিজের ব্লগ ছাড়া কোথাও যাই না ।কমেন্টও তেমন করি না ।তবে একটা জিনিস লক্ষ করতাম আপনি সবার পোস্টেই কমেন্ট করেন অথচ আমার পোস্টে কখনও দেখি নি ।এনিওয়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ ।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৮

আদিম পুরুষ বলেছেন: আমরাও চট্টগ্রামে উন্মুক্ত স্থানে ব্লগডে পালন করেছি।

২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮

কাকপাখী বলেছেন: হমম দেখলাম ।পুরাই অস্থির !কিন্তু নোমান ভাই ঢাকা রাইখা চট্টগ্রামে কেনু ?ওনার বাড়ী কি ওখানে নাকি ?

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ও, আপনাকে তো ভালই লাগল। আপনার নিকটা কেমন যেন ক্যাচাল টাইপের :P এজন্য আগে কমেন্ট করিনি ভয়ে। এখন থেকে করব।

২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৪

কাকপাখী বলেছেন: কিন্তু আমার পোষ্টগুলো খুব নিরীহ টাইপের ।আশা করি পড়ে দেখবেন ।ও আচ্ছা আমাকে ভাল লাগার জন্য ধইন্য ।

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভালো মজা করেছেন :) আর আপনার বর্ননাও বেশ সরেস।খুব ভালো লাগলো।

@টিনটিন ভাই
এই রকম এক প্যাকেট মিস্টি সাইপ্রাসে পাঠান জলদি ,ফিলিজ :)

আপনাদের সবাইকে ধন্যবাদ এমন সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য।
শুভকামনা রইলো।

২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩০

কাকপাখী বলেছেন: ধইন্যা চেয়ারম্যান

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৮

একজন ঘূণপোকা বলেছেন: +++++++

২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩০

কাকপাখী বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৬

তুরাগ হাসান বলেছেন: রুপসার ঠান্ডা হাওয়ার শীতলতা যতটা না ছিল,তার থেকে আমাদের উৎসাহ ও উত্তেজনার উষ্ণতা ছিল অনেক বেশী। B-) B-)

সব থেকে মজার ছিল টিনটিন ভাইয়ার, জানা আপুর সাথে কথা বলতে লজ্জা পাওয়ার ঘটনা, :#> :#> :#> :#>
আর কাকপাখি ভাইয়ার বরিশালী ভাষায় একটা চরম লেকচার। :-* :-* :-* :P :P

আর রাজীব ভাইয়াকে কাল দেখে মনে হইল,বড় ভাই ওহনো ফিল্ম এ কেন যোগ দিতাসে না,।সুধু দেশ নিয়া চিন্তা করে। 8-| 8-| 8-|
এমন মানুষ এর খোজ পাওয়া ও ভাগ্যের ব্যপার। /:) B-) B-) B-)




আসলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত মানুষ থুক্কু বাঘ মনে হয় আমাদের খুলনাতেই আছে। B-) B-) B-)) B-))

মুসাফির রাজীব ভাইয়া,কাকপাখি,টিনটিন ভাইয়াদের দেখে শিখলাম। :) :)


ইনশাল্লাহ এমন কাজে আগামী তে আমরা অনুজরা আপনাদের আশাহত করব না







২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৪

কাকপাখী বলেছেন: আশাহত কল্লি পরে মাইর দিবানে !

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১

টিনটিন` বলেছেন: চেয়ারম্যান @ সাইপ্রাসটা কুন জায়গান কন, এক্ষুনি পাঠাচ্ছি। তবে কুরিয়ার সার্ভিসের যে অবস্থা ২০১৪ সালে যেয়ে পৌছালে কিন্তু আমার কুনু দুষ নাই। =p~

লেখক @ আনুপাতিক নারে ভাই, আশংকাজনকভাবে চুল পড়ে যাচ্ছে। B:-)

আর মামাকে নিয়ে ডাঃ এর কাছ থেকে ফিরেছি পৌনে ১০টায়, কখন আসবো বলেন?

২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৬

কাকপাখী বলেছেন: চাইছিলাম বলব আশংকাজনক পরে ভাবলাম থাউক কিছু চুল অন্তত মাথায় থাক ।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১২

টিনটিন` বলেছেন: ভাই, ”আন্টি অসুস্থ” ঐ অংশটুকু মুছে দেন প্লীজ, যেহেতু আম্মু আল্লাহর রহমতে সুস্থ, তাই ঐ কথাটা শুনতে কেমন যেন লাগছে আর এই কমেন্টটাও মুছে দিয়েন।

২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৭

কাকপাখী বলেছেন: দিয়েছি ভাই ।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:১২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ভাল লাগল



++++++++++

২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৭

কাকপাখী বলেছেন: ধন্যবাদ ভাই ।

২০| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৮

অয়োময় বলেছেন: ভাল লাগল আপানাদের আয়োজন । :)

২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৮

কাকপাখী বলেছেন: চোখের উপ্রে প্রেসার ফালাইয়া পড়ছেন আপনারেও ভালু লাগল ।

২১| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩২

কালীদাস বলেছেন: ভালু, ভালু :)

২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৮

কাকপাখী বলেছেন: থেঙ্কু

২২| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:











চমৎকার উপস্থাপনা !

আগে জানলে আমিও থাকতে পারতাম ।






২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৯

কাকপাখী বলেছেন: আগেই কইয়া দিলাম আগামী বার থাকপেন ।যদি আ্ইজকা দুইন্নার হচপচ কিছু না হইয়া যায় ।

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১১

একজন আবির বলেছেন: ভালো হৈচে।

২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৯

কাকপাখী বলেছেন: আমি সজ্ঞানে থেঙ্কু দিলুম ।

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৪

জেমস বন্ড বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


ছবির সাথে ক্যাপশন সেইরাহাম । পুরাই চখাম B-)) B-)) B-))


মিস্টীর দিকে লোভ লাগছে :!> :!>

২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪০

কাকপাখী বলেছেন: টিনটিন ভাই কনে ?জেমস বন্ডের লুভ লাগছে কিন্তু !

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৭

সকাল রয় বলেছেন:

happy
Bloging

২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪২

কাকপাখী বলেছেন: ধন্যবাদ ভাই ।

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৬

মুসাফির রাজিব বলেছেন: ওলো আমার জন্নি এট্টা মিষ্টি রাইস,কাইল খাতি পারিনি। X(( X((

সব খাই ফালালি আমি খাবানি কি?

২১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৬

কাকপাখী বলেছেন: দিবানে মামা

২৭| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০০

জাতির শ্বশুর বলেছেন: ফটুকগুলা ভালো হইছে
+++++++++++

২১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৭

কাকপাখী বলেছেন: জাতির মামা,জাতির নানা,জাতির নানী,জাতীর মামা,জাতির শশুর কিন্তু এই জাতিডা কোন হ্যাডা ?

থেঙ্কু ভাই ।

২৮| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০০

অচিন.... বলেছেন: চমৎকার লাগলো :)



আপনার না ঢাকায় আসার কথা ছিল...

২১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৮

কাকপাখী বলেছেন: খুব ইচ্ছে ছিল ঢাকায় আসব তা আর পারলাম কই ? আশা করি আসছে বছর আবার হবে ।

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:১৫

আমিনুর রহমান বলেছেন: টিনটিন এর কথাটা আমার কথা

ছোট হোক বড় হোক, দেশের সবাই যে আন্তরিকতার সাথে ব্লগডে পালন করেছে সেটা প্রশংসার দাবীদার। সবার ব্লগডে’র পোষ্ট পড়লাম, কমেন্ট করলাম। অনেক ভালো লাগছে নিজেকে বাংলা ব্লগের একজন অংশীদার ভাবতে।


আমি কৃতজ্ঞ তোমার কাছে মাত্র একবার শুধু বলেছিলাম খুলনা ব্লগ দিবস পালন কর। একজন অচেনা অজানা ব্লগারের কথায় অসাধারন একটা ব্লগ দিবস পালন করলে অথচ ঢাকায় এসে ব্লগ দিবস পালন করবে বলে তোমার কত আশা ছিলো।

২১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৮

কাকপাখী বলেছেন: লজ্জায় লুঙ্গির কোনায় মুখ লুকাইন্নার ইমো হবে ।

৩০| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:২০

আমিনুর রহমান বলেছেন: @ স্বর্ণা মনি, এই পিসটা (লেখক) কিন্তু ব্লগের ক্যাচালবাজ না সে হইল বাস্তব জীবনের ক্যাচালবাজ, অতএব সাবধান ! ;) :P
তবে মনটা কিন্তু ভীষণ বড় মানুষ কে খুব সহজে সবাইকে কাছে টেনে নিতে পারে তার ভালোবাসা দিয়ে।

২১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১০

কাকপাখী বলেছেন: স্বর্না আপু বিশ্বাস করো আমিনুর ভাইয়ের কথা ।আমি বাস্তবজীবনে ক্যাচালবাজ হইতেরি কিন্তু ব্লগে আমি সুশীল ।হে হে হে ।ধন্যবাদ আমিনুর ভাই ।

৩১| ২১ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৫:৫১

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: যাহ্‌!!
খুলনায় থাইকাও জানতে পারলাম না ব্লগডে কই হইল :( :( :( :(
নেন, আমারে দুইখান চপেটাঘাত করেন তো, X(( X(( X(( X((

২১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১০

কাকপাখী বলেছেন: থাউক ভাই কান্দুনের দরকার নাই ।আসছে বছর আবার হবে ।

৩২| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৩

অ্যানোনিমাস বলেছেন: ভালো লাগলো আয়োজন,

শুভকামনা সবার জন্য :)

৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১১

শাকিলা জান্নাত বলেছেন: কি মজা হয়েছে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
যেতে পারলাম না। :)

৩৪| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৭

জানা বলেছেন:

১৯শে ডিসেম্বর ব্লগ দিবসে উদযাপন করে পরের দিন সন্ধ্যায়ই আমি ইউরোপে চলে আসি পারিবারিক প্রয়োজনে। এখানে এসে খানিকটা অসুস্থ্য হয়ে পড়ায় এত মজার মজার সব পোস্ট চোখ এড়িয়ে গেছে। কিছুদিন পরেই দেশে ফিরবো।

অসাধরণ এই একত্রিততা। অশেষ কৃতজ্ঞতা কাকপাখী এবং খুলনার সব ব্লগারদের প্রতি। আগামী বছর থেকে আশা করি অনেক আগে থেকেই প্রস্তুতি নেয়া যাবে সবাই মিলে। নতুন বছরের শুভেচ্ছা এবং ভালবাসা আপনাদের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.