নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" I prefer to be a dreamer among the humblest, with visions to be realized, than lord among those without dreams and desires. \"(Kahlil Gibran)

ঋদভিকা পাল

শিল্পপ্রিয়

সকল পোস্টঃ

অনামা - ৬

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৮

এইতো সেদিন ফাগুন এসেছিল।
নিঃসঙ্গ হিমে জমা বরফে ভাঙন ধরাবে বলে ফাগুন এসেছিল অনাহুত অতিথি হয়ে,
নতুন পাতা আর কৃষ্ণচূড়ার উপহার নিয়ে।

মনে আছে, সে কী উৎসব জমেছিল সেদিন!
বসন্তবরণ করবে বলে প্রেম এঁকেছিল...

মন্তব্য০ টি রেটিং+০

অনাগত কন্যার প্রতি

০১ লা আগস্ট, ২০২১ রাত ১১:৫৯

আমার যদি একটি মেয়ে থাকে,
"মা" এর বদলে সে আমায় ডাকবে "খ" বলে।
কারণ যা - ই ঘটুক, সে জানে, অন্তত সে পথে সে ফিরতে পারবে আমার কাছে, সবসময়।

সৌরজগৎ আমি এঁকে...

মন্তব্য০ টি রেটিং+০

অনামা-৫

০১ লা মে, ২০২১ বিকাল ৩:০৬

কিছু আঁধার দেখেছি।
জমাট, নিশ্ছিদ্র আঁধার।
পরমেশ্বরের আদেশে যার কালোয় জ্যোৎস্নার প্রবেশ নিষেধ।

কিছু আঁধার দেখেছি।
হাতড়ে মরা আঁধার।
মহাবিশ্বের মাতৃজঠরগত আঁধার নয়,
প্রলয়সর্বস্ব তমিস্রা।

কিছু আঁধার দেখেছি।
অসহায়, বড় অসহায় গুমরে মরা আঁধার।
আর্তের নাদ নয়,
নীড়হারা অন্ধের...

মন্তব্য০ টি রেটিং+০

পাঠকবন্ধুর আয়না

১৪ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৭




বসন বলে একটি মেয়েকে আমি বড় স্নেহ করি, ভালোবাসি। সে অমলেশদাকে ভালোবেসেছিল। উঁহু, "ছিল" বললে ভুল বলা হবে, সে অমলেশদাকে ভালোবেসেছে, কারণ এখনো যে বাসে তার প্রমাণ আমি পেয়েছি।...

মন্তব্য০ টি রেটিং+০

অনামা-৪

০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৫

খুঁজতে চাই।
এক আকাশ নৈঃশব্দের মাঝে একটি কণ্ঠস্বর খুঁজতে চাই,
জগদ্দল পাথরের মত পৃথিবী চৌচির করে বেরিয়ে আসা ঝর্ণার সন্ধান করে ফিরতে চাই,
আশ্বাসে - বিশ্বাসে জড়িয়ে মরতে চাই।

যদিও,
আসছে বসন্তে তুমি আসবেই সে...

মন্তব্য০ টি রেটিং+০

অণুগল্প-৩

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৮




#বিশ্বাস

সাদা কাপড়ে মোড়া পঞ্চাশ ছুঁই-ছুঁই অমলবাবুর নিথর দেহ পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। রহমানগঞ্জ থানার ইনচার্জ প্রমিত সান্যাল দুই রুমের বাসাটিতে খানাতল্লাশ সেরে শোবার ঘর থেকে বেরোতে যাবেন,...

মন্তব্য০ টি রেটিং+০

"ক্ষুধিত পাষাণ"-এ ফেরা

০৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৭



(শিয়ালদহগামী দার্জিলিং মেল মিনিট পনেরো হলো জলপাইগুড়ি স্টেশন ছেড়েছে; গাছ, টিন-সিমেন্টের একচালা, দোচালা বাড়ির সার সবুজ মাঠগুলো পিছলে সরে যাচ্ছে। সূর্যদেব পাটে যাচ্ছেন, লালচে বেগুনি দিগন্ত ধীরে ধীরে কালো হবার...

মন্তব্য০ টি রেটিং+০

অনামা-৩

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৯

রূপকথা,
ছাইদানে পড়ে থাকা সিগারেট ফিল্টারের একদা নান্দনিক ধূমকুণ্ডলী তুমি,
তুমি মরুযাত্রীর চোখে জলের বিভ্রম,
মৎস্যকুমারীর নগ্ন পায়ের অনৈসর্গিক শুভ্রতা।


(রূপকথায় বিশ্বাসী পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে)

(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল)

মন্তব্য০ টি রেটিং+০

অণুগল্প-২

১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৬



#কৃষ্ণচূড়ার_ফাল্গুন

"...ওদিকে পুলিশের গুলি চলছে, কিছু ছেলেমেয়ে তখনও \'রাষ্ট্রভাষা বাংলা চাই\' শ্লোগান দিয়ে যাচ্ছে। আমি পাগলের মত জহিরকে খুঁজছি। হঠাৎ কিছু একটায় হোঁচট খেয়ে সামলে নিয়ে চেয়ে দেখি জহিরের লাশ,...

মন্তব্য০ টি রেটিং+০

অনামা-২

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৩

কিছু প্রশ্ন,
লাল প্রশ্ন, নীল প্রশ্ন, কালো প্রশ্ন
দিকভ্রষ্ট ঘুড়ি হয়ে ঘুরপাক খায়,
সূর্যের চারধারে পৃথিবীর নিয়তিতাড়িত ঘূর্ণনের নিরাবেগে ঘুরপাক খায়।

তবে তাদের গন্তব্য নেই,
যেমনটি আছে শেষে ধরাশায়ী দিকভ্রষ্ট ঘুড়ির।
তারা কেন্দ্রহীন,
সূর্যে তাদের অধিকার...

মন্তব্য০ টি রেটিং+০

অণুগল্প-১

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৬





#জং

"ঠক ঠক! ঐ বাবা এসে গেছে, এসে গেছে!" খুশিতে হাততালি দিয়ে লাফাতে লাফাতে বলে রুনকু। চাকরিসূত্রে অন্যত্র থাকা বাবা ছ\'মাস পর পর বাড়ি ফিরে প্রথমেই জানালা ঠকঠকিয়ে ছোট্ট...

মন্তব্য০ টি রেটিং+০

অনামা-১

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

আমরা ভালোবাসি,
আমরা কাঁদি।
আমরা ভালোবাসি,
আমরা মরি।
আমরা ভালোবাসি,
আমরা গড়ি।
আমরা ভালোবাসি,
আমরা জেগে উঠি।
আমাদের আকাশে শাশ্বত সূর্য জেগে ওঠে,
আমরা সূর্যের মত হই, সূর্যের মত পুড়ি।
আমরা ভালোবাসি,
নির্বাণ লাভ করি।


(ঋদভিকা
৪ সেপ্টেম্বর, ২০২০)

মন্তব্য০ টি রেটিং+০

শিকড়বিহীন

১৭ ই আগস্ট, ২০২০ রাত ২:৫২


আজকাল কালো চুলে আচমকা রুপোলি ঝিলিক দেখি,
কপোলে খানিক বেশি মেদ।
বাহুটিও কবি কল্পনার মত করে লতিয়ে নেই,
চোখের স্পষ্ট কালো তারা দুটোও কেমন অপরিচ্ছন্ন হয়ে পড়ছে।
মানবীর দিনগত পাপক্ষয়ের কাল পূর্ণ হচ্ছে।

দেহে...

মন্তব্য০ টি রেটিং+০

যাপন

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪০



নিবিড়াকাশে প্রতিপদের চাঁদের মতো পূর্ণ অথচ অপূর্ণ,
ভাঙা দর্পণ এর মত বহুধা বিভক্ত,অনিশ্চয় এক অস্তিত্ব আছে।

"জীবন" বলে তাকে।
খালি হাতে সে ফেরায় না;
দুঃখ-সুখের দোল দোলানো অদ্ভুত মায়াদেবী সে।

সে কখনো অরফিউস এর প্রণয়িনীর...

মন্তব্য০ টি রেটিং+০

"মানভঞ্জন" আরেকটিবার

১১ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৮


(বোলপুর স্টেশন, শান্তিনিকেতন, রাত ৯:৪৮। নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহগামী দার্জিলিং মেলে যাত্রীদের ওঠার হিড়িক পড়েছে। মালদা স্টেশনেই ট্রেন অর্ধেক খালি হয়ে গেছিল। একেবারে ফাঁকা দ্বিতীয় শ্রেণীর কামরায় একা বসেছিলেন ডাকসাঁইটে...

মন্তব্য২ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.