নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ifti Khan Fahmi

Ifti Khan Fahmi › বিস্তারিত পোস্টঃ

"নারীর নিরাপত্তা"

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

"পৃথিবীর মহান সৃষ্টির
যা কিছু চির কল্যাণকর,
তার অর্ধেক করিয়াছে নারী
বাকী অর্ধেক করিয়াছে নর ৷"
এই কথাটি কেনো বললাম সেটি পরে বলছি ৷
·
রাসূল (সাঃ) এর শাসনামল থেকে শুরু করে ইসলামী খেলাফত পর্যন্ত নারীদের সম্মান অটল ছিল ৷ তখনকার সময়ে নারীরা মধ্যরাতেও মশাল জ্বালিয়ে উটের পিঠে চড়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারতো নির্দিধায়, নির্ভয়ে ৷ তাদের ভয় ছিল একটাই আল্লাহর প্রতি ৷
·
কিন্তু বর্তমানে নারীরা ঘর থেকে বের হয়ে বাসায় নিরাপদে ফিরতে পারবে কিনা সেটা নিয়েই সংকিত থাকে ৷ বাবা-মা মেয়ের স্কুল, কলেজ বা প্রাইভেট থেকে ফেরার আগ পর্যন্ত টেনশান এ থাকে ৷ বারবার ঘড়ি দেখতে থাকে মেয়েটি কখন বাসায় ফিরবে ৷
কিন্তু এত টেনশান কেনো ? এর পিছনে কারণটাই কি ? কারণ আছে ৷ আর কারণটা হলো- "ধর্ষণ"
কিন্তু এই নিকৃষ্টতম তম বিষয়টিই সকলের মনের বড় ভয় হয়ে দাড়িয়েছে বর্তমানে ৷
কিন্তু কেনো ? এই নিকৃষ্ট বিষয়টি এত হারে বৃদ্ধি পাওয়ার কারণ কি ?
·
বেশিরভাগ ধর্ষণ এ নর-নারী উভয়কেই সমান দোষী সাব্যস্ত করা হচ্ছে ৷ কিন্তু কেনো ? এ পৃথিবীর অর্ধেক করে ভাগ করা বলে !!! নাহ্, কোনো ধনী লোকই চায় না যে, তার সম্পদ চুরি হোক ৷ তেমনি একজন নারীরও সবচেয়ে বড় সম্পদ তার সম্মান ৷ তাহলে, একজন নারী কেনো চাইবে যে, তার সবচেয়ে বড় সম্পদ নষ্ট হোক ৷
তাই, যারা ধর্ষণের ক্ষেত্রে নারীদের দোষী বলেন, আমার মতে তারা নিজেরাই দোষী ৷
·
আর এখন ধর্ষণের ক্ষেত্রে আরেকটি বিষয় তুলে ধরা হয় ৷ যেটি হলো- "পোশাক"
কিন্তু বিজ্ঞ ঐ সকল ব্যক্তিরা যারা পোশাককে দায়ী করেন তারা কি বলতে পারেন যে, "দুই বছরের শিশু কেনো ধর্ষিত ? ক্লাস টুতে পড়া বাচ্চাটি কেনো ধর্ষিত হয় ? তাদের পোশাকে কি সমস্যা ? তাদের মাঝে যৌবনের এক ছিটেফোঁটাও তো নেই তবে কেনো হয় ?
ধর্ষণে কখনই নারীরা দোষী নয় ৷ দোষী হলো ঐ সকল বিকৃত মস্তিষ্কের পুরুষেরা ৷ যারা পুরুষ নামের কলঙ্ক ৷
যে সকল পুরুষেরা বলে, ছোট-খাট, টাইটফিট পোশাক পড়ার কারণে তাদের চেতনা জেগে যায়, তারা কি রাসূল (সাঃ) এর সেই মহা মূল্যবান বাণীটি জানে না,
রাসুল (সাঃ- বলেছে,যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী স্থান তথা জিহ্বা আর দু উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থানের জিম্মাদার হবে আমি রাসুল (সাঃ) তার জান্নাতের জন্য জিম্মাদার হব।
ঐ সকল ব্যক্তি যারা পোশাকের দোহায় দেয় সেটা অজুহাত ছাড়া আর কিছুই না ৷ পুরুষেরা তাদের নিজের পবিত্রতা বজায় রাখুক ৷
·
আর নারীদের পোশাকের বিষয়ে বলবো- এটা তাদের নিজস্ব অভিরুচি ৷ কেননা, আল্লাহ্ সকলকেই নিজস্ব স্বাধীনতা দিয়েছেন ৷ তবে নিজেকে ঢেকে রাখা প্রত্যেক নারীর জন্য আবশ্যক ৷ সকল পুরুষের নজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যই পর্দা করা উচিত ৷ নয় তো তারা নিজেরা পাপী হবে ৷
·
তাই, নারীদের উচিত নিজেকে পর্দার মাঝে রাখা ৷ আর পুরুষদের উচিত নিজের চোখ ও লালসাকে দমন করা ৷
কোনো নারী যদি অশালীন পোশাক পড়ে তাহলে, তার দিকে না তাকানো ৷
এই জন্য প্রত্যেকটি বাবা-মার সচেতন হওয়া উচিত ৷
·
আর মেয়েদেরও সচেতন হওয়া উচিত কিছু বিষয় এ ৷ যেমন- সঠিক বন্ধু নির্বাচন করা, বাসায় না জানিয়ে দূরে কোথায় না যাওয়া, একা কোথাও কেউ যেতে বললে না যাওয়া, একা কোনো শিক্ষকের বাসায় না যাওয়া, কেউ কোনো অশালীন আচরণ করলে তাৎক্ষনিক বাসায় জানানো, আর পর্দা করা, যেটা ধর্ষণ এড়ানোর জন্য নয় ৷ যেটা নিজের হেফাজত করার জন্য, পাপ থেকে দূরে রাখার জন্য, আল্লাহ ও রাসূল (সাঃ)-এর নির্দেশ মানার জন্য ৷
·
কিন্তু সকল কিছুর পরও ধর্ষণ হচ্ছে ৷ নারীরা বোরখা পড়ে থাকলেও ধর্ষণ ঘটবে ৷ যেটার জন্য দায়ী কিছু খারাপ পুরুষেরা ৷ কিন্তু কবে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে আমার জানা নেই ৷
আর ধর্ষণ বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় কারণ- যথাযথ বিচার না হওয়া ৷ ক্ষমতার কারণে অপরাধীরা ছাড়া পেয়ে যায় ৷ এ জন্য সরকারের সবচেয়ে বেশি ভূমিকা রাখা উচিত ৷ অপরাধীদের কঠিনতর সাজা দেওয়া উচিত ৷
·
জনগনকেও জাগ্রত হতে হবে ৷ শুধু নিজের মা-বোন, স্ত্রী-সন্তান নয়, সকলের মা-বোন, স্ত্রী-সন্তানকে নিজের মা-বোন, স্ত্রী-সন্তানের মতই সম্মান করতে হবে ৷ অপরের ক্ষেত্রেও নিজের আপনজনের মত লড়াই করতে হবে ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.