নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়েট ট্যালেন্টস

কুয়েট ট্যালেন্টস

নো পচানী, অনলী বাস্তব ও সত্য ঘটনা

কুয়েট ট্যালেন্টস › বিস্তারিত পোস্টঃ

#01 মুশফিকুর রহমান আশিক (আই ই এম, ২কে১২)

২০ শে জুলাই, ২০১৪ রাত ২:১৮

নাম দেখেই হয়তো চিনে ফেলার কথা।আর চিনবেন ই না বা কেন!! কুয়েট তো বটেই বর্তমানে বাংলাদেশেরও একজন অন্যতম সেরা ব্লগার ও ভার্চুয়াল লেখক তিনি। শুধু কি তাই, ফেসবুক সেলিব্রিটিদের তালিকা করলেও জনপ্রিয়তায় তার নাম সব সময় ওপরের দিকেই থাকবে। অসাধারণ লেখনীর ক্ষমতা তার। তার লেখায় থাকে আবেগ,যুক্তি,ফান,রোমাঞ্চ এক কথায় সব কিছুই। বিশেষত তার রোমান্টিক গল্পগুলোতে যে পরিমাণ আবেগ থাকে তা সত্যিই প্রশংসার দাবিদার। তার চিন্তা-ধারা,ব্যাক্তিত্ত্ব,বিবেকবোধ সব কিছুই ওঠে তার লেখনীর মাধ্যমে। প্রতিদিন প্রচুর পরিমাণে স্ট্যাটাস দেন তিনি। তার মতে তিনি নিজে যা ভাবেন, যা চিন্তা করেন তাই স্ট্যাটাসের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন।হাস্যকর ও মজার স্ট্যাটাসের কথা বললেও তার কোন তুলনা চলে না। ফেসবুকের এই নীল-সাদার দুনিয়ায় "মুশফিকুর রহমান আশিক" একটি চির অমলিন নাম এবং ওয়ান পিস।একজন মানুষ কতোটা প্রতিভাবান হলে এমন অসাধারণ লেখনীর মাধ্যমে সবার মন জয় করে নিতে পারে তা সত্যিই চমকপ্রদ। শুধু লেখনীর গুণাবলীতেই সীমাবদ্ধ নয় তার জীবন।মানুষ হিসেবে আশিক ভীষণ হাঁসি-খুশিময়,মজার এবং নিরহংকারী।প্রচন্ড মিশুক এই ছেলেটি যে কারোর ই একজন ভালো বন্ধু হবার যোগ্য।একদম যাকে বলে পুরাই প্রাণচাঞ্চল্যে ভরপুর একজন দিলখোলা মানুষ। এর বাইরেও সে "Community Action" নামের একটি Non-profit অর্গানাইজেশনের সাথে জড়িত।



আবারো মনে করিয়ে দিতে চাই, "We are not only Engineers, we are also something else."



Facebook id : https://www.facebook.com/ash.ashique

Facebook Post Link: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.