| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবুন তো একবার, বাংলাদেশের একটা ভার্সিটি থেকে আপনি আমেরিকা গেলেন আর সেখানে গিয়ে সবাইকে পিছনে ফেলে আপনি টপ করে ফেললেন!!
কি, ভাবতে খুব অদ্ভুত লাগছে তাই না?? হয়তো মনে মনে এটাও ভাবছেন, "আমেরিকা যাওয়াই তো বিশাল ব্যাপার,সেখানে গিয়ে টপ করা তো এভারেস্ট জয়ের মতো কঠিন!!"
হ্যাঁ,এমন কঠিন কাজটাই খুব সিম্পলি করে ফেলেছেন আমাদের ইসিই ২কে৫ ব্যাচের গ্র্যাজুয়েট এবং ইসিই ডিপার্টমেন্টের লেকচারার আরিফ স্যার। গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর ২০১০ সালে ইসিই ডিপার্টমেন্টের লেকচারার পদে যোগ দেন তিনি। এরপরে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের ওয়াইমিং বিশ্ববিদ্যালয়ে (University of Wyoming) এ যান MS সম্পন্ন করতে। সেখানে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং বিশ্ববিদ্যালয়ের(University of Wyoming) "রকি মাউন্টেইন বায়োইঞ্জিনিয়ারিং সিম্পোজিয়ামে" প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। এছাড়াও তিনি বর্তমানে #নাসার "Fly Eye Project" এ কাজ করছেন। বাংলাদেশ থেকে সুদূর মার্কিন মুল্লুকে গিয়ে জয় করে ফেলেছেন অনেক কিছু।তার অর্জনের তালিকা করতে গেলে তালিকাটাও বেশ বড় ই হয়ে যায়।আর তার অর্জনগুলো মোটেও ঠুনকো নয়।
** Graduation: 2010 (ECE,KUET), President Gold Medalist;
** Masters: 2014(University of Wyoming), University Top;
** 51st Rocky Mountain Bioengineering Symposium & ISA President Award Winner;
** G.J. Nicholson Power Lab Fellowship with full Graduate Assistant-ship;
** University of Wyoming Engineering Excellence Fellowship;
** Member of Tau Beta Pi Engineering Honor Society, Phi Kappa Phi Honor Society, National Engineering Association, USA.
(আরো বিস্তারিত জানতে Click This Link এবং http://www.kuet.ac.bd/ece/arif/ )
এছাড়াও তিনি KUET GRE Society এর Honorable Adviser এবং ইসিই ডিপার্টমেন্টের ইলেক্ট্রনিক্স ক্লাব MEC এর প্রতিষ্ঠাতা। একজন শিক্ষক তার স্টুডেন্টদের সাথে কতোটা ফ্রেন্ডলি হতে পারে তার জন্য তিনি অন্যতম উৎকৃষ্ট উদাহরণ। তথাকথিত গতবাঁধা Teaching style এর বাইরে উনি সংখ্যালঘু ব্যাতিক্রমী শিক্ষকদের মাঝে একজন।ক্লাসে তাকে শিক্ষক হিসেবে পাওয়াটাও একজন স্টুডেন্ট এর পরম সৌভাগ্য। বহু অর্জনের পথের পথিক আরিফ স্যার শুধু শিক্ষক হিসেবেই নয়, একজন Ex-KUETian বড় ভাই হিসেবেও আমাদের গর্বের প্রতীক।ভার্সিটির সীমানা ছাড়িয়ে তিনি পুরো বাংলাদেশেরও একজন গর্ব।নাসার দরবারে তাই তার সাথে বাংলাদেশ ও কুয়েটের নামও বয়ে চলবে।
সবশেষ তার একটি ফেভারিট উক্তি বলতে চাই, "A flying bird in a cage is not a symbol of freedom!!"
ফেসবুক আইডিঃ http://www.facebook.com/md.khan.10
Facebook Post Link: Click This Link
©somewhere in net ltd.