নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়েট ট্যালেন্টস

কুয়েট ট্যালেন্টস

নো পচানী, অনলী বাস্তব ও সত্য ঘটনা

কুয়েট ট্যালেন্টস › বিস্তারিত পোস্টঃ

#04 পল্লব কান্তি মন্ডল (TE 2K12)

২০ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৪১



বাংলাদেশের একজন বিখ্যাত যাদুশিল্পীর নাম বলেন তো??? নিশ্চিত আপনি প্রথমেই বলবেন জুয়েল আইচ এর কথা। নিঃসন্দেহে তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ট যাদুশিল্পী এবং একজন জীবন্ত কিংবদন্তী। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ জুয়েল আইচ এর প্রসঙ্গ এর মধ্যে কেন?? প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। চলুন, তাহলে বলি একজন যাদুশিল্পী ইন্জিনিয়ারের কথা। বলুন তো, একজন ইন্জিনিয়ার কিভাবে যাদুশিল্পী হতে পারে??? আপনার উত্তর হতে পারে অনেকটা এমন, "নিশ্চয়ই কোন বিশেষ যন্ত্র বা ডিভাইস বানিয়ে, যেটা নিমিষেই এটা করবে,ওটা করবে, ব্লা......ব্লা......ব্লা......!!!!"



না, পল্লব তেমন কোন কিছুই বানায়নি এখনো। এমনকি এখনো পুরোপুরি ইন্জিনিয়ার হয়ও নি, কেবল ইন্জিনিয়ারিং পড়ছে মাত্র!! তাহলে?? কি তার প্রতিভা?? হ্যাঁ, শুরুতেই বলেছিলাম জুয়েল আইচ এর কথা। রাজবাড়ীর ছেলে পল্লব কান্তি মন্ডল হয়তো জুয়েল আইচ নন কিন্তু তার ক্যাটাগরিরই একজন নবীন প্রতিভাবান ব্যাক্তি। যাদু দেখানোর কলাকৌশলে পল্লবের রয়েছে বিশেষ দক্ষতা। না, সৌখিন কোন যাদুকর তিনি নন। বরঞ্চ প্রায় প্রফেশনাল ই বলা চলে তাকে। অলরেডি বিভিন্ন জায়গায় তার যাদুর ভ্রমে মুগ্ধ করেছেন তিনি মানুষদের। পাড়ার কোন সাধারণ অনুষ্ঠান থেকে ঢাকার ফাইভ স্টার হোটেল, বাদ যায়নি কিছুই।যদি সব কিছুর নাম যদি বলতে চাই তবে বড়-সড় একটা লিস্ট ই হয়ে যাবে। কুয়েট অডিটোরিয়াম, হোটেল রূপসী বাংলা, রমনা চাইনিজ রেস্টুরেন্ট, খুলনা ক্যান্টনমেন্ট স্কুল, নড়াইলের বাঁশভিটা গ্রামের অনুষ্ঠান, রাজবাড়ী হিন্দু ক্লাব, রাজবাড়ীতে বিভিন্ন দূর্গা পূজার প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি..............!!! এছাড়াও কমপক্ষে ৩০টিরও বেশি বিভিন্ন বার্থডে প্রোগ্রামে পল্লবের যাদুর মায়াজালে মোহিত হয়েছে অতিথিরা।



উপরওয়ালা যাকে দেয়, তাকে বুঝি দু হাত ভরে দেন। তাইতো শুধুমাত্র যাদুবিদ্যার কলাকৌশলেই সীমাবদ্ধ নয় পল্লবের প্রতিভা। সে একজন সুদক্ষ বংশীবাদকও বটে। তার বাঁশির সুরের মূর্ছনায় মন্ত্রমুগ্ধ হয়ে হারিয়ে যেতে পারেন সুরের দরিয়ায়। এছাড়াও আরো একটি টিপিক্যাল (Typical) প্রতিভা আছে তার। আপনি,আমি হয়তো ঠিকই মুখ দিয়ে শিঁস বাজাতে পারি কিন্তু মুখ বন্ধ করে অর্থাৎ ঠোঁটের কোন বিকৃতি না করে শিঁস বাজাতে পারবেন কি??? পারলে খুউব ভালো কিন্তু না পারলে জেনে রাখুন পল্লবের আছে এ গুণটাও। মুখ বন্ধ করে শিঁস বাজিয়েই সুর তুলতে পারেন তিনি। বহু গুণে গুণান্বিত এ মানুষটি কিন্তু তার প্রাত্যহিক জীবনযাত্রায় অনেক সাদাসিধে, একদম মাটির মানুষ আরকি। নেই কোন চাকচিক্যের বাহার বা নেই কোন অহমিকা। ক্যাম্পাসে অপরিচিত কেউ দেখলে হয়তো ভাবতেও পারবে না যে এমন সাদাসিধে লোকেরও কোন বিশেষ প্রতিভা থাকতে পারে।



দিনশেষে আমাদের সবাইকে একটা কথাই মাথায় রাখতে হবে, "প্রতিভা মানে না কোন জাতি,ধর্ম,বর্ণ বা গোত্র কিংবা কারো আউটলোক।প্রতিভা দেখে শুধু যোগ্যতা।"



Video Link of a Magic: Click This Link



ফেসবুক আইডিঃ http://www.facebook.com/pallab.mandal.568

Facebook Post Link: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.