| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো নদীর পাড়ে একাকী বসে থাকা কোন হতাশ যুবক অথবা বারান্দায় দাঁড়িয়ে উদাস নয়নে বাইরে তাকিয়ে থাকা কোন সদ্ব্য কৈশোরোত্তীর্ণ ছেলে.............
একরাশ কষ্টের মায়াজালে বন্দী তাদের জীবনে হয়তো আনমনেই ভেসে আসছে, "খোলা জানালা দখিনের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে........॥ তখন তুমি এসে হেঁসে বলে দাও আছি আমি তোমার পাশে...........॥"
সারা দেশ ব্যাপী জনপ্রিয়তা পাওয়া সেই বিখ্যাত "খোলা জানালা" গানটির ই সুরকার ও লেখক কুয়েটের ইয়ামিনুল ইসলাম। গানটির মূল গায়কও কিন্তু কুয়েটের ই আরেক প্রতিভাবান ব্যাক্তি। তার কথায় না হয় অন্য আরেকদিন ই আসা যাবে। SWAT ব্যান্ডের প্রাণভোমরা আমাদের সবার প্রিয় এই মানুষটি একজন নিখাদ সুরের যাদুকর । একজন তুখোড় গীটারিস্ট। Music এর Passion বলতে যা বোঝায় ঠিক তার পুরোটাই আছে তার মাঝে, কিঞ্চিত কম নয়। মিউজিক রিলেটেড বেশ কিছু ক্ষেত্রেই আছে তার সদর্প বিচরণ। একাধারে তিনি Lead Guitarist, Vocalist, Song-writer,Composer!! যেন এক প্যাকেজেই মিউজিকের All in all!!
কুয়েটে সার্বজনীন কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হলে তাতে তার অনুপস্থিতি কল্পনা করাটাই বরং অবিশ্বাস্য ঠেকে। কুয়েট ও ECE ডিপার্টমেন্টের যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইয়ামিনুল ইসলাম, যেন একে অন্যের পরিপূরক। শুধু নিজে পারফর্ম করাতেই সীমাবদ্ধ নয় তার প্রতিভা উপরন্তু সাংগঠনিক কাজেও রয়েছে তার ভূমিকা। মিউজিকে কুয়েটে তিনি সুপারস্টার তো বটেই এর সাথে "প্রতিধ্বনি" (Musical Association of KUET) এর Genral Secretary ও। তিনি নিজে যেমন পারেন তেমনি অন্যকে শেখাতেও মোটেও কার্পণ্যবোধ করেননা। জানামতে এমন কেউ নেই যে মিউজিকে ইন্টারেস্টেড এবং তার কাছে গীটার শিখতে চেয়ে নিরাশ হয়েছে। যুগে যুগে কালে কালে জিনিয়াসরা বুঝি এমন বিনয়ী হয় সর্বদা। তিনি কুয়েটের গর্ব, কুয়েটের সংগীত পিপাসু ছেলে-মেয়েদের অনুপ্রেরণাও।
নিন্দুকেরা বলে, ইন্জিনিয়ারদের নাকি প্রাণ নেই,তারা কাঠখোট্টা আর রোবটিক, তাই Cultural activities এ তাদের পারফরমেন্স প্রশংসনীয় নয়।সেই সব নাক ওঁচা নিন্দুকদের জন্য "ইয়ামিনুল ইসলাম" দের মতো কিছু উদাহরণ ই যথেষ্ঠ। Bigger expectation সব সময় ছিল,এখনো আছে আর ভবিষ্যতেও থাকবেও। শুধু "খোলা জানালা" ই নয়, দেশকাঁপানো এমন আরো অনেক কিছুই হয়তো পাবো ভবিষ্যতে, এমন প্রত্যাশা সব সময় ই থাকবে। SWAT এর KHOLA JANALA গান ২০১২ সালে 'Airtel - Radio Foorti Young star of the Month' for september-12... AWARD পাইছে!
তাই বুঝি তার একটি প্রিয় উক্তি, "Never let frustration come into your life..., if it comes, it will destroy you in every possible way....!!!"
ফেসবুক আইডিঃ http://www.facebook.com/yeamin
খোলা জানালা গানের ডাউনলোড লিংকঃ Click This Link OR Click This Link
Page Link of SWAT: Click This Link
Facebook Post Link: Click This Link
©somewhere in net ltd.