| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলালিংকের সেই বিজ্ঞাপনটার কথা মনে আছে, রেলস্টেশনের একজন সাধারণ ছেলে যে বাংলালিংক 3G ব্যবহার করে ইন্টারনেট থেকে ভিডিও নামিয়ে মার্শাল আর্ট শিখছে আর পাশাপাশি তার কুলির কাজ করছে??? না মনে থাকলেও সমস্যা নেই, কারণ আমরা এখানে বাংলালিংকের বিজ্ঞাপন প্রচার করতে আসিনি। কিন্তু অদ্ভুত হলেও সত্য যে ঐ ছেলেটার সাথে আমাদের আসিফ রেজার একটা জায়গায় মিল আছে। মিলটা কোথায়?? নিশ্চয়ই স্টেশনের কুলিগিরি নয়। তাই অবশ্যই তা মার্শাল আর্ট।
ছোটবেলা থেকেই অং বাক, টম ইয়ুম গুং,জ্যাকি চ্যানের মুভি দেখে মার্শাল আর্ট শেখার অনুপ্রেরণা পায় রেজা।তাই তখন থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে একদিন সে নিজেও ব্রুস লি দের মতো এমন কারিকুরি করবে। এইচ,এস,সি টেস্ট পরীক্ষার পর পরই ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করে টুকটাক প্র্যাকটিস শুরু করে সে। এরপর ২০১২ সালে এইচ,এস,সি পরীক্ষার পর আরো উচ্চতর প্রশিক্ষণের জন্য মোহন মার্শাল আর্ট একাডেমীতে ভর্তি হয় সে। এডমিশন কোচিং করার পাশাপাশি সে মার্শাল আর্টের ট্রেনিং টাও চালিয়ে যায়। ছোট খাটো বিভিন্ন বেল্ট অর্জনের পর বর্তমানে সে 3rd Degree Brown Belt এর অধিকারী। এছাড়াও বেশ কিছু প্রতিযোগীতায় অংশ নিয়ে বিজয়ীও হয়েছে সে।কোন কোন Stunt পারফেক্টলি করার জন্য কমপক্ষে ১২০০-১৩০০ বারও প্র্যাকটিস করেছে সে।
ইন্জিনিয়ারিং এর পড়াশুনার চাপ সামলানোর পাশাপাশি মার্শাল আর্টের মতো কষ্টসাধ্য কাজের ট্রেনিং চালিয়ে যাওয়া সত্যিই দুঃসাধ্য ব্যাপার।তাই পড়াশুনার কাছে কিছুটা হলেও নতি স্বীকার করে মার্শাল আর্ট এখন তার নেশা থেকে শখে পরিণত হয়েছে। তবে স্বপ্নটা এখনো মরে যায়নি।ভবিষ্যতে আরো উচ্চতর প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় যাওয়ার ইচ্ছা আছে রেজার।আর মানুষ তার স্বপ্নের সমান বড়।লক্ষ্য অটুট থাকলে একদিন বিজয় হবেই হবে। মানুষ হিসেবেও রেজা ছেলেটা ভীষণ অমায়িক।কোন হৃষ্ট-পুষ্ট লোকের পাশে তাকে দাঁড় করিয়ে দিলে নিতান্তই একটা শিশু মনে হবে তাকে।ছোট-খাটো গড়নের পিচ্চি এই ছেলেটিই তার কারিকুরি দিয়ে হারিয়ে দিতে পারে যেকোন পার্টওয়ালা বলিষ্ঠ কাউকে।নিঃসন্দেহে, সে একটা "লিটল ডায়নামাইট"!!!
একটা কথা কিন্তু ভূলে গেলে চলবে না, "Size doesn't matter, only quality matters."
ফেসবুক আইডিঃ http://www.facebook.com/asifur.reza
Facebook Post Link: Click This Link
©somewhere in net ltd.