| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোকে বলে ইন্জিনিয়ারনিয়াররা নাকি যান্ত্রিক হয়, তাদের মধ্যে রসবোধ খুব ই কম আর শিল্পের ছোঁয়া তো নেই বললেই চলে। তাত্ত্বিক বিজ্ঞানকে প্রায়োগিক রূপে ব্যবহার করে চলা ইন্জিনিয়ারদের জীবন কাটে কিছু গৎবাঁধা সূত্র, ইকোয়েশন, থিওরী বা কোন সার্কিট,প্রোগ্রাম,যন্ত্রপাতি নিয়েই। আজীবন এসব নিয়ে চললে, রসবোধ আসবে কোত্থেকে মশায়?? পূর্ণিমার চাঁদ দেখলেও তখন রোমান্টিক অনুভূতি জাগবে না বরঞ্চ চাঁদের অভিকর্ষজ ত্বরণ,চাঁদের হ্যান-ত্যান ইত্যাদি মাথায় আসবে। কিন্তু যুগে যুগে, কালে কালে সব প্রথাগত ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিছু লোক প্রমাণ করে দেয়, প্রকৌশবিদ্যার বেড়াজালে আবদ্ধ করে তাদের শিল্পের সিন্ধুতে অবগাহন করা কেউ ঠেকাতে পারবে না। শিল্পের আর সাংস্কৃতির ছোঁয়ায় তারা মাতিয়ে ফেলে তাদের আপন ভুবনকে, সাথে সাথে রাঙিয়ে তোলে তাদের আশে পাশের জগতটাকেও। ঠিক তেমন ই একজন মানুষ, "ডঃ সিয়াম"!!
না, তিনি এতো অল্প সময়েই কোন প্রাতিষ্ঠানিক পি,এইচ,ডি ডিগ্রী অর্জন করেননি। কিন্তু তিনি তার অসম্ভব সুন্দর অভিনয় প্রতিভা দিয়ে সকলের হৃদয় জয়ের পি,এইচ,ডি ডিগ্রী ঠিকই জিতে ফেলেছেন। যে কোন কালচারার প্রোগ্রামে, "সিয়াম ভাই" সবার মুখে উচ্চারিত একটি কমন নাম। কুয়েট অডিটোরিয়ামের স্টেজ ধন্য এই জন্যে যে তার মতো একজন প্রতিভাবান লোকের পদচারণা হয়েছে কুয়েটের ভূমিতে। শুধুই কি অভিনয়?? না, অভিনয় ছাড়াও আবৃতি,শর্টফিল্ম,পরিচালনা ও প্রযোজনাতেও ছিল তার ভূমিকা।
"অ-আবৃত্তি সংগঠন" এর General Secretary তিনি। কুয়েট থিয়েটার এর প্রকাশনা ও পাঠচক্র বিষয়ক সমন্বয়ক তিনি। এছাড়াও Dream(Voluntary Blood Donation Society, KUET) এর হয়ে Blood Grouping Campaign এও ছিল তার সক্রিয় ভূমিকা। কুয়েট থিয়েটারের ১২ তম প্রযোজনা নাটিকা "হত্যা", ১৩তম প্রযোজনা "হলে নাকি এয়ারকন্ডিশান হয়েছে" মূলত তার লেখা ও পরিচালনা। আর কতোগুলো নাটকে অভিনয় করেছেন সে সংখ্যাটা না বললেও চলবে।
বাংলাদেশে অনুষ্ঠিত T20 বিশ্বকাপ উপলক্ষ্যে সারাদেশের বিভিন্ন ভার্সিটির ফ্ল্যাশমব বানানোর হিড়িক পড়েছিল।সেখানে কুয়েটের তৈরী ব্যাতিক্রমী ফ্ল্যাশমবটির পরিচালকদের একজন ছিলেন ডঃ সিয়াম।আর আপনি যদি ফ্ল্যাশমবটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই রয়েল বেঙ্গল টাইগার এর ডোরাকাটা রঙে রঙিন দুজনকে দেখেছিলেন। সেই দুজনের একজনও ছিলেন ডঃ সিয়াম। সিয়াম ভাই পরিচালিত শর্টফিল্ম "গনতান্ত্রিক শিল্প" চুয়েট "ফিল্ম ফেস্টিভাল" এ ৩য় স্থান অর্জন করেছে। আর সার্কভুক্ত দেশসমূহের শর্টফিল্ম প্রতিযোগীতা "বেটা মুভমেন্ট" এ সেরা দশে (TOP 10) রয়েছে (এখনও টপ থ্রি এর ফলাফল প্রকাশ করেনি)!!!!
এছাড়াও অতিসম্প্রতি ক্যাম্পাসে হয়ে যাওয়া ২কে৯ ব্যাচের RAG Day উপলক্ষ্যে "কালচারার নাইট" এ তার মূকাভিনয় নিঃসন্দেহে সকলের প্রশংসা কুড়িয়েছে। শান্ত স্বভাবের,মিশুক ও হাসিখুশি এই মানুষটি ভীষণ প্রাণচাঞ্চল্যে ভরপুর। বিভিন্ন সময় বিভিন্ন কাজে একজন হেল্পফুল মানুষ হিসেবেও রয়েছে তার যথেষ্ট সুনাম। তার মতো একজন প্রতিভাবান লোককে কুয়েটিয়ানরা আজীবন মনে রাখবে।
We will miss him, KUET Auditorium will miss him. Infact, whole KUET will miss him & his display of talent.
ফেসবুক আইডিঃ http://www.facebook.com/dr.seum
Kuet T20 Flash mob Link: https://www.youtube.com/watch?v=NKu7aPAYFzU
Facebook Post Link: Click This Link
©somewhere in net ltd.