| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শয়নে স্বপনে জাগরনে যখন একটি কথাই ভাবতে থাকি “গেল গেল, দেশটা রসাতলে গেল! ” ঠিক তখনই আমাদের অনুপ্রেরণা দিতে, মনে আশা যোগাতে আবির্ভাব হয় কিছু সৎ, সাহসী, দৃঢ়চেতা মানুষের। একটি দেশের রক্ষক আইন শৃঙ্খলা বাহিনী যখন অপরাধের অন্ধকার জগতে তলিয়ে যেতে থাকে, একটি-দুটি নয় নিয়মিত মাসোহারা দিতে অস্বীকৃতি জানানোয় একসাথে সাত-সাতটি খুন করে ফেলতে পারে, রিকশাওয়ালার কাছে ঘুষ না পেয়ে যখন তাকে পিটিয়ে হত্যা করে লাশ রাস্তায় ফেলে রেখে যেতে পারে, চাঁদাবাজি, গ্রেফতার-বাণিজ্য, নিরীহ সাধারন মানুষদের হয়রানি করাই যাদের মুখ্য কাজ হয়ে দাঁড়ায় তাদের উপর ঘৃণা জাগাটাই স্বাভাবিক। আমাদের সমাজের মাথা বলে পরিচিত ব্যক্তিরা যখন নিজেদের স্বার্থে অন্ধ হয়ে অন্যায়কে জাতীয় নীতি হিসেবে গ্রহন করেছেন তখন জুনিয়র একজন পুলিশ কর্মকর্তা সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে, সমাজ এখনও পচে যায়নি। সত্য ও ন্যায়ের পথে চলার মত কিছু মানুষ এখনও আছে।
জ্বি হ্যাঁ, আমরা বলছি আমাদেরই অগ্রজ CSE 2K ব্যাচের বশির ভাইয়ের কথা। সত্য ও ন্যায়ের উজ্জ্বল নিদর্শন প্রতিষ্ঠাকারী একজন পুলিশ অফিসার যিনি নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।
প্রথমবার কিছুটা হালকাভাবে হলেও তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার মাধ্যমে যে দুর্নীতি হয়েছে তা গণমাধ্যমে জানিয়ে। চাইলেই তিনি ঐ কাগজপত্র দেখিয়ে উক্ত ব্যক্তিদের কাছ থেকে উৎকোচ আদায় করতে পারতেন। কিন্তু তিনি তা না করে প্রমান করেছিলেন কিছু সৎ পুলিশ কর্মকর্তা এখনও আছেন।
সম্প্রতি বশির ভাই সমাজের দুষ্ট ক্ষত ও ক্যান্সারগুলোকে ঝেটিয়ে বিদায় করতে যে অসামান্য সাহস দেখিয়েছেন তা আমাদের সকলের জানা। নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে দায়িত্ব পালনের সময়ে টেলিফোনে এক প্রভাবশালী ব্যক্তির অন্যায় আবদার পূরন না করে তিনি নিজ দায়িত্বে অটল থেকে কর্তব্য পালন করে গিয়েছেন। স্থানীয় প্রভাবশালীদের হুমকি কিংবা গালমন্দ তাকে তার দায়িত্ব থেকে এতটুকুও দূরে সড়াতে পারে নি।
এছাড়া তিনি পুলিশ বিভাগে চাকুরি শুরুর পূর্বে দেশের অন্যতম IT solution & Service provider "Tech Valley Networks Ltd" এ ৬ বছর সহকারী ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
ASP বশির উদ্দিন আমাদের দেখিয়েছেন নিজ জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করেও কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তার মত কিছু সৎ সাহসী মানুষ আছে বলেই এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে।
SALUTE ASP বশির। আপনি আমাদের অনুপ্রেরণা, কুয়েটের গর্ব।
FaceBook Id: https://www.facebook.com/mohammad.b.uddin.716
Facebook Post Link: Click This Link
©somewhere in net ltd.