নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়েট ট্যালেন্টস

কুয়েট ট্যালেন্টস

নো পচানী, অনলী বাস্তব ও সত্য ঘটনা

কুয়েট ট্যালেন্টস › বিস্তারিত পোস্টঃ

#10 কাওসার ফারহাদ (EEE, ২কে১০)

২০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:০৯



ইন্জিনিয়ারিং ভর্তি ইচ্ছুক কোন ছাত্র কে যদি জিজ্ঞাসা করা হয় "তুমি কেন ইন্জিনিয়ারিং পড়তে চাও???" বেশীরভাগ ক্ষেত্রেই হয়তো কিছু কমন উত্তর পাওয়া যাবে, "আমি অংক ভালো পারি বা আমার ফিজিক্স-ম্যাথ ভালো লাগে বা আমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো সবসময় ভালো বুঝি বা অন্য কিছু!!!!"



ভার্সিটি লাইফে গিয়ে অবশ্য অধিকাংশই এসব কথা মনে করে ট্রল ভেবে নিজের অজান্তেই হেঁসে ফেলে। স্কুল-কলেজে গণিত নিয়ে স্বপ্ন দেখা ছেলে বা মেয়েটিও হয়তো ভার্সিটিতে সেই গণিতের হতাশার কানাগলিতে মাথা কুটে মরে। তখন সেই স্বপ্ন যেন কর্পূরের ন্যায় হাওয়ায় মিলিয়ে যায়। অবর্ণনীয় হতাশা বয়ে নিয়ে চলা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগ ছেলেই চোথা বা টেক্সবুক এর বাইরের কোন বই পড়তে ভুলে যায়, মুক্তবুদ্ধির চর্চা করতে ভুলে যায়। বিজ্ঞানের মঞ্চে দাঁড়িয়ে উষ্টা মারে প্রগতিশীলতাকে; কখনো সিজি আবার কখনো পারিপার্শ্বিকতায় আঁকড়ে ধরে প্রতিক্রিয়াশীলতাকে। ফলাফল, সমাজ পায় হতাশ আর অন্তঃসারশূণ্য একটা প্রজন্ম । তবে এরই মাঝে কিছু মানুষ থাকে, যারা সত্যি সত্যি স্রোতের উল্টো দিকে চলে, অনেক বিপত্তি সহ্য করেও। কাওসার ফারহাদ ঠিক এমন ই একজন যিনি এতো ঝামেলা সহ্য করে, স্রেফ মনোবলের জোরে এখনো কুয়েটের ভূমিতে গণিতের পতাকা বহন করে নিয়ে চলেছেন|



হ্যাঁ, KUET Math Club এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, যাই বলি না কেন, তিনি একজন ই "কাওসার ফারহাদ"। শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয় তার পরিচয়। তার অন্যতম পরিচয় তিনি "পাই - জিরো টু ইনফিনিটি" এর সহ-সম্পাদক (November 1, 2013 - Present)!!!!



বলাই বাহুল্য "পাই - জিরো টু ইনফিনিটি" দেশের প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ গণিত বিষয়ক সাময়িকী। কুয়েটে গণিতের পতাকা বয়ে নিয়ে চলার পাশাপাশি তিনি দেশের একটি শীর্ষস্থানীয় ম্যাগাজিন এও কুয়েটের পতাকা বয়ে নিয়ে চলেছেন। সম্প্রতি কুয়েটে প্রথমবারের মতো অনুষ্ঠিত Intra KUET Rubik's Cube, Sudoku & IQ Challenge 2014 এর একজন গর্বিত সফল আয়োজক তিনি। কুয়েটিয়ানদের সামনে চোথা ও পুথিগত গণিতের বাইরেও গণিতের প্রকৃত সৌন্দর্য তুলে ধরার জন্য নিরন্তর কাজ করে চলেছেন।



রামানুজানের নামও তৎকালীন সময়ে উপমহাদেশের খুব বেশী মানুষ জানতো না!! সাধারণ মানুষের কাছে পরিচিত হতে হলে যেসব আকর্ষণের দরকার হয় তার কিছুই ছিল না তার। কিন্তু রামানুজান ছিলেন পৃথিবীর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ গণিতবিদদের একজন, তাঁকে বলা হয় গণিতবিদদের গণিতবিদ। কুয়েট ক্যাম্পাসেও কাওসার ফারহাদ কে হয়তো খুব বেশী আমজনতা চেনে না। কিন্তু কুয়েট ভবিষ্যতে তার মতো গণিতের প্রতি এমন একনিষ্ঠ কাউকে পাবে কিনা সন্দেহ হয়!! নাহ, কুয়েটিয়ানদের মেধা নিয়ে কোন সংশয় নেই, বরঞ্চ আঞ্চলিক পর্যায়ে গণিত অলিম্পিয়াডের অনেক বিজয়ী ই আসে কুয়েটে। কিন্তু এখানে এসেই তারা কেন জানি রাতের আকাশের হারিয়ে যাওয়া তারা হয়ে যায়।সমস্যাটা হয়তো তাদের নয়!! এদেশের মান্ধাতার আমলের বস্তাপচা ভার্সিটির শিক্ষা ব্যবস্থাই হয়তো এর জন্য দায়ী। কিন্তু সবার মাঝে আলাদা হতে গেলেও যে System এর সব ERROR কে হটিয়ে ফেলতে হয় অন্য কিছুর নেশায়। মানুষ হিসেবেও শান্ত-শিষ্ট ও সহজ-সরল এই লোকটি তার উজ্জ্বল দৃষ্টান্ত।

Just shake off the darkness of the despair.



ফেসবুক আইডিঃ http://www.facebook.com/kawsar.farhad

Facebook Post Link: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.