| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর মানেই বৈচিত্র্য। অনেক সুন্দরকে একই সূত্রে গাঁথা বা একটা ছবিকে দর্শকের সামনে জীবন্ত করে তোলাই হচ্ছে একজন চিত্রগ্রাহকের মূল কাজ। একজন চিত্রগ্রাহক তার ক্যামেরায় নির্দিষ্ট সৌন্দর্যকে ধারণ করে দর্শকের সামনে ফুটিয়ে তোলেন। তিনি মেধা ও মননে ধারণ করেন চলচ্চিত্রের শৈল্পিকতা। নিজের নান্দনিকতাকে সার্বজনীন করে তোলেন একজন সিনেমাটোগ্রাফার।
অর্থাৎ সিনেমাটোগ্রাফার মানে "A photographer who operates a movie camera"!! আরো সহজ ভাষায় বললে মুভি ক্যামেরা ব্যবহার করে মোশন পিকচার নিয়ে কাজ করাকে সিনেমাটোগ্রাফির ভেতর ধরা হয়। আর এ কাজ করতে চাই সৃজনশীল চিন্তাভাবনা।
নিঃসন্দেহে একথা বলা যায় যে আবু সুফিয়ান কুয়েটের ইতিহাসে সেরা সিনেমাটোগ্রাফারদের একজন , ক্যাম্পাসে যিনি সুফি দরবেশ নামেই সবার অতি পরিচিত এবং প্রিয় একটি মুখ।
তিনি শর্টফিল্ম প্রযোজনা প্রতিষ্ঠান ২৪ফ্রেম (24 Frame) এর প্রতিষ্ঠাতা।আর "গণতান্ত্রিক শিল্প" এবং "দি ব্লু ক্যালেন্ডার" ২৪ ফ্রেম প্রযোজিত দুটি শর্টফিল্ম।
"গনতান্ত্রিক শিল্প" চুয়েট ফিল্ম ফেস্টিভাল এ ৩য় স্থান অর্জন করেছে। আর সার্কভুক্ত দেশসমূহের শর্টফিল্ম প্রতিযোগীতা "বেটা মুভমেন্ট" এ সেরা দশে (TOP 10) রয়েছে!!!!
বাংলাদেশে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে নির্মিত কুয়েটের ফ্ল্যাশ মবের এডিটর এবং চীফ সিনেমাটোগ্রাফার সুফি ভাই। আর একথা অত্যন্ত সুনিশ্চিতভাবেই বলা যায় যে বর্তমানে তিনিই ক্যাম্পাসের সেরা সিনেমাটোগ্রাফার।
সিনেমাটোগ্রাফির পাশাপাশি তিনি টুকটাক অন্যান্য কাজও করেছেন। "শৌচ রাজার দেশে" নাটকের রচয়িতা তিনি এবং "নিষিদ্ধ পান্ডুলিপি" নাটকের সাউন্ড ডিরেক্টরের ভূমিকাও পালন করেছেন তিনি। এর বাইরে "কূপি" নাটকের প্রথম উপস্থাপনায় "গোয়েন্দা" চরিত্রে অভিনয়ও করেছেন ।
ক্যাম্পাসে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। ভীষণ ভালো মানুষ, হাঁসি-খুশিময় আর প্রাণোচ্ছ্বাসে ভরপুর। মজার বিষয় হচ্ছে, ক্যাম্পাসের ফান পেজ কুয়েট রেসিজমের প্রতিষ্ঠাতাও তিনি।
সম্প্রতি ২৪ফ্রেম এর পক্ষ থেকে শর্টফিল্ম নির্মাণের ওপর ওয়ার্কশপ আয়োজন করেছিলেন তিনি।
তার ব্যাপারে আর বেশী কিছু বলার প্রয়োজন বোধ করছি না। তিনি তার কাজ চালিয়ে যাবেন এবং ভবিষ্যতে আমাদের আরো অনেক ভালো ভালো কাজ উপহার দিবেন, এই শুভকামনা সব সময় থাকবে তার জন্য।
Be yourself, an original always worth more than a copy!!
ফেসবুক আইডিঃ http://www.facebook.com/lionel.sufian
"গনতান্ত্রিক শিল্প": http://www.youtube.com/watch?v=q8eGClQQ_Cc
“The Blue Calendar” (18+) : http://www.youtube.com/watch?v=nF-uB0Uvp-I
লিংক: Click This Link
©somewhere in net ltd.