| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যাচ্ছি-
আসবো আবার মেঘ হয়ে
তোর ভুবনে বৃষ্টি ঝরাবো,
বৃষ্টির জলে কষ্ট ধুবো।
আমি যাচ্ছি-
আসবো আবার সাগর হয়ে
তোর চোখের জল কমাবো,
চোখ্ ভরা তোর কান্না নিবো।
আমি যাচ্ছি
আসবো আবার ফুল হয়ে
তোর খোপার সঙ্গী হবো,
ভরা চুলের সুভাস নিবো।
আমি যাচ্ছি-
আসবো আবার রাত্রি হয়ে
তোকে গভীর ঘুম পারাবো,
ঘুমন্ত মুখের আভা দেখবো।
আমি যাচ্ছি
আসবো আবার জোনাক হয়ে
তোর মনে আলো জ্বালাবো,
আলোর ভুবনে ভাসাবো তোকে।
২|
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৯
রোদেলা বলেছেন: খুব স্নিগ্ধ ।
৩|
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩২
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
৪|
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৫
এম হাসান মেহেদী বলেছেন: হাহা ধন্যবাদ বস!
৫|
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৬
এম হাসান মেহেদী বলেছেন: ধন্যবাদ স্যার
৬|
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৬
এম হাসান মেহেদী বলেছেন: আপনাকেও ধন্যবাদ বস
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৩
এম. আরাফাত মাহমুদ বলেছেন: আমি উতাল আকাশে চলে যাচ্ছি আপনার অসাধারণ কবিতা পড়ে