নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুবক অনার্য

কবি

যুবক অনার্য › বিস্তারিত পোস্টঃ

কাকভেজা প্রেম

১৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৯

এই যে শুনছেন আমি আসলে আপনাকেই বলছি
আপনি ছাড়া অন্য কাউকে নয়
হ্যাঁ আপনাকেই
আমার যে আপনাকেই বলতে হবে এমনকি আপনার ফটোকপি হলেও চলবে না
ঠিক আপনার মতন এরকম বৃষ্টি ভেজা লোক
দেখতে কাকের মতন নিরিহ বালক
অথবা নুলো ভিখিরি আর প্রচন্ড প্রেমিক
জ্বি আপনাকেই বলছি
প্রতিবার "ভালোবাসি" বলতে গিয়ে আপনি বলে
ফেলেন -
আপনাকে কী যেনো বলতে চেয়েছিলাম
বিশ্বাস করুন আমি না সত্যিই ভুলে গেছি

হ্যাঁ আপনাকেই বলছি যিনি ভালোবাসার কথা
বলতে ভুলে গেলেও ভালোবাসতে একটুও ভুল করে না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.