| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতো কইরা কইসিলাম
আমারে তুমি ভুইলা যাইওনা
কিন্তু তুমি ভুইলা গেলা
কতো কইরা কইসিলাম
তুমি আর কারো না
শুধু আমার
কিন্তু তুমি আমার হইলা না
কতো কইরা কইসিলাম
আমারে তোমার ভালোবাসতে হইবো না
শুধু তোমারে মন ভইরা ভালোবাসার
ইকটু অধিকার দিও
এক জীবনে সারাটা জীবন
কিন্তু তুমি অধিকার দিলা না
কতো কইরা কতো কি কইলাম
তুমি শুধু কইলা- তোমার মতো নষ্ট মানুষ
আমার মতো সতী নারীর যোগ্য না-
কইয়া চোক্ষের সামনে দিয়া গটগট কইরা
চইলা গেলা
আমি এক আজিব মাইয়া মানুষ
তোমার অই চইলা যাওয়ারেই আমার
এহনো প্রেম মনে হয় 
©somewhere in net ltd.