নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুবক অনার্য

কবি

যুবক অনার্য › বিস্তারিত পোস্টঃ

বেহুলা হইলা না

২১ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:১৪

আসমান জমিন সাক্ষী রাইখা কইসিলাম-
তোমারে না পাইলে জীবনটা বরবাদ কইরা দিমু
কথা দিলাম তোমারে না পাইলে
জ্বালায়া পুড়ায়া সব ছারাখার কইরা ফালামু
শুধু তোমারে পাওয়া লাইগাই একটা জীবন
আজীবন খুনি হয়া বাঁইচা থাকুম।
তবুও তুমি চইলা গেলা
চইলা গিয়া যদি সুখ পাও তাইলেই আমি সুখী
আমি তোমারে পাইতে চাইলে কী হইবো
তুমি তো আমারে পাইতে চাও নাই
অথচ হাতে ধইরা কইসিলা-
আমি তোমার শুধুই তোমার
আমারে তোমার কইলজার মইধ্যে বাইন্দা রাখবা
কথা দেও আমারে ছাইড়া যাইবা না।
আমিও কথা দিসিলাম- দুইন্নার সব ছাইড়া দিলেও আমি তোমারে ছাড়ুম না
পরানের মইধ্যে পরান দিয়া বাইন্ধা রাখুম।
কিন্তু তবুও তুমি চইলা গেলা
তুমি কথা না রাখলে কি হইবো আমি তো কথা রাখসি
জ্বালায়া পুড়ায়া সব আন্ধার কইরা দিসি
তুমি কথা রাখো নাই
আমারে লখিন্দর বানায়া ভেলায় ভাসায়া দিলা
কিন্তু তুমি বেহুলা হইলা না
ভালোবাসলে এমনই হয়
অচিন পাখি খাচা ভাইঙ্গা চইলা যায়
তবুও খাচার মরণ হয় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.