| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়রে বাংলাদেশ, আহারে বাংলাদেশ !! রানা প্লাজা ভাঙ্গার খবর পাওয়ার পর থেকে আমি চাই নাই এই বিষয় নিয়ে কিছু লেখতে, চাই নাই এই বিষয় নিয়ে কোনো মন্তব্য বা আলোচনা করতে, শুধু এড়ায়ে যাওয়ার পথ খুজতেছিলাম!!
আমার ব্লগেও কিছু লেখি নাই, কিন্তু যতবার পালানোর পথ খুজলাম ততোবার ধরা খাইলাম!!
যতবার আমার ফেইসবুকের নিউজ্ফীড দেখি শুধু নিউজফীড ভরা একটাই খবর " রানা প্লাজায় নিহতের সংখা কতজন ", খবরের কাগজ, টিভিতেও একটাই খবর, পালানোর রাস্তা খুঁজে না পেয়ে চোখের পানি আর লুকাইতে না পাইরে শেষ পর্যন্ত লেখতেই বাধ্য হইলাম!!
ধ্বংসস্তূপ এর মাঝে চাপা পরা একটা লোক বাচার জন্য ক্ষীন গলায় সাহায্য চাচ্ছে,সে তার বাচ্চার জন্য বাঁচতে চায়, বার বার তার বাচ্চার কথা বলছে, এই রকম হয়ত আরো কারো কারো ভাই,বোন,স্বামী,স্ত্রী,মা,বাবা তাদের প্রিয়জনের জন্য বাঁচতে চায়, আর অনেকে তাদের আপনজনদের কাছ থেকে অনেক দুরে কোথাও আজকে, এইসব দৃশ্য দেখার পর চোখের পানি কিভাবে আটকে থাকে?
বাংলাদেশের মানুষের জীবন কত সস্তা, কত মুল্যহীন, কত কষ্টের, কত দুঃখ ভরা, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন!! কিন্তু আপনারা কি জানেন যে এত কষ্টের জীবনের দাম ২০০০০ টাকা, কারো বাবা, কারো মা, কারো সন্তান, কারো ভাই, কারো বোন যারা দিন রাত খেটে খাওয়া মানুষ, যারা বাংলাদেশের অর্থনীতিতে এত বড় ভূমিকা রাখে, যাদের কে জোর করে কাজে আনা হইলো সামান্য কিছু টাকার বেতনের জন্য, যাদের জীবন গেলো অকালে, তাদের প্রাপ্তি কি আপনারা জানেন?
১.তাদের জীবনের মুল্য সরকার নির্ধারণ করে দিল ২০০০০ টাকায়
২.প্রথম আলোর মত পত্রিকা বুড়া আঙ্গুল দেখায়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মেরিল পুরুস্কারের আয়োজন করলো
৩.মুন্নী সাহার মত হলুদ সাংবাদিকরা উইঠা পইরা লাগলো তাদের পত্রিকার আর টিভি চ্যানেল এর বেচা বিক্রি বারাইতে
৪.স্বরাষ্ট্র মন্ত্রীর মত আবাল মানুষ বইলা বসলো করা নাকি ধাক্কাইয়া বিল্ডিং ফালাইয়া দিছে!!
৫.বিএনপি শুরু করলো রাজনীতি যে ক্ষমতায় গেলে ২০০০০০০ টাকা দিবে মৃতের পরিবারদের!!
কেন? এখনি দেন না কেন? এখন দিতে কি চুলকায়? নাকি ভয় পান যে যদি ক্ষমতায় না আসেন তাইলে টাকা গুলা মাইর যাবে? সরকারী দল, বিরোধী দল দুই দলের নেতাকর্মীদের কাছে হাত জোর করা মিনতি, যদি মানুষের ভালো না করতে পারেন বা চান দুরে থাকেন, যারা দিনরাত কষ্ট করতেসে একটা একটা করে মানুষের জীবন বাঁচাইতে একটা বারের জন্য তাদের কথা ভাবেন,মানুষের কথা ভাবেন, মনুষত্বের কথা ভাইবে শুধু একটা বারের জন্য তাদের পাশে দাড়ান, শুধু একটাবার চিন্তা করেন এই পরিবার গুলার কথা, একটা বারের জন্য মানুষ হয়ে মানুষের পাশে আসেন, রাজনীতি অল্প কয়দিনের জন্য বন্ধ রাখেন!!
©somewhere in net ltd.