| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ৩ টা ঘটনা বলি। মনোযোগ দিয়ে পড়ে দেখার অনুরোধ রইলো। পরে আপনারাই বিবেচনা করে দেখবেন।।
ঘটনা ১: আমার একটি ছোট ভাই আছে। বয়স ৬ বছর। আমাদের এলাকার একটি স্বনামধন্য স্কুলের "প্লে" শ্রেনীতে পড়ে। লেখাপড়ায় মোটামুটি ভালই। ভাল না হয়ে যাবে কোথায়?! ভাল স্কুল বলে কথা!! এবার আসি আসল ঘটনায়। সেদিন ছোটভাই স্কুল থেকে আসার পর কাঁধ থেকে ব্যাগ খুলতে খুলতে আম্মু , ক্লাসে কি পড়িয়েছে তা জানতে চাইলো। আমি পাশেই বিছানায় বসে টিভি দেখছিলাম। তাই সব কথাই আমার কানে আসছিলো। ছোটভাই বললো যে, আজ "চ থেকে ঞ পর্যন্ত..." পড়িয়েছে। "ঞ" লেখা যেহেতু কঠিন তাই স্বাভাবিকভাবেই আমি জিজ্ঞেস করলাম,
---বলতো,"ঞ" কীভাবে লিখতে হয়??
---"এ" এর পিঠে লাভ (love) চিহ্ন।।
---কি??? ম্যাডাম এইভাবে শিখিয়েছে??!!
---হুমম।।
আমি এবং আমার মা উভয়েই হতভম্ব।।
ঘটনা ২: এটাও আমার ছোট ভাই সংক্রান্ত। সেদিনও ঘরে বসে টিভি দেখছি। ভাই স্কুল থেকে ফেরার পর জিজ্ঞেস করলাম,
---কিরে?? আজ কী টিফিন নিয়ে গেছিলি? আছে নাকি এখনো??
---না। বলবো না। তুমি খেয়ে ফেলবা।।
একটু থেমে আবার বললো,
---জানো ভাইয়া, আজ টিফিনের সময় ক্লাসে একটা ছেলে গান বলছিলো।
---তাই? কি গান?
---ঐ যে কি জানি, "মেয়েদের মন বড় দায়"।
---কি? মেয়েদের মন বোঝা বড় দায়??
---হুমম হুমম।।
শুনে কিছুটা অবাক না হয়ে পারলাম না।।
ঘটনা ৩: এলাকার একটা স্বনামধন্য কোচিং এ পিকনিক টাইপের কিছু একটা হচ্ছিলো। সেখানকার বাচ্চাদের বয়স ৮-১২ বছরের মধ্যে। আমি রাস্তায় দাঁড়িয়ে তাদের হাসি-তামাসা দেখছিলাম। ভালই লাগছিলো। বিভিন্ন গান বাজছিলো। "একখান চুমো দিয়ে যা", "Baby doll" ঈত্যাদি। ছোট ছোট বাচ্চারা যেভাবে নাঁচছিলো তা অভিনেতাদেরও হার মানায়। কিছুক্ষন পর একজন নিজের গীটার দিয়ে বাংলা গান পরিবেশন করলেন। অবাক হয়ে লক্ষ্য করলাম বাচ্চাদের আনন্দ-উত্তেজনা পুরোদমে হ্রাস পেয়ে গেছে। সব বাচ্চারা দৌড়ে বাইরে বেরিয়ে এলো।
কিছু কথা: আমার আর নতুন করে কিছু বলার দরকার নাই। যা বোঝার আপনারাই বুঝে নিয়েছেন। এর জন্য দায়ী কে? আমরাই না??
.
.
লেখা: Ishraq Masrur ( مسرور إشراق)
©somewhere in net ltd.