নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে তো দেখি ভালোই লাগে.......

আমি পৃথিবী রচে যায়

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই

আমি পৃথিবী রচে যায় › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন! আমার সোনা! শুভ জন্মদিন!

১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৫

আজকের দিনটা যদি আমি শুধুই আমার বাবুটির জন্য উৎসর্গ করতে পারতাম ! যদি পারতাম সারাটা দিন আমার সোনাটিকে নিয়ে কাটিয়ে দিতে! এমনটিই খুব ইচ্ছে হয়েছিল আজ সকালে অফিসে আসার সময়। কিছুতেই মন টানছিল না অফিসের দিকে। পা দুটিও খুব বিদ্রোহ করেছিল মনের সাথে তাল মিলিয়ে। কিন্তু মন আর পা দুটিকে অনেক বুঝিয়ে-সুঝিয়ে অবশেষে আমি অফিসে এসেই পড়লাম। আসলে অফিস ফাঁকি দেওয়ার ইচ্ছে থাকলেও তা কিছুতেই সম্ভব নয়। কারণ গত দুই মাস ধরে আমাদের পরিবারের উপর দিয়ে অনেক বিপদ গেছে তাই অনিচ্ছা সত্ত্বেও ছুটি নিতে হয়েছে বেশ কয়েকবার। অতঃপর একটি বিশেষ দিনের জন্য বিশেষ একটি ছুটি কাটানো আর সম্ভব হয়ে উঠেনি আজ।



হুমম বিশেষ দিনই বটে। আজ অক্টোবরের ১৯ তারিখ, গুটি গুটি পায়ে আমার ছেলেটি তার জীবনের দুইটি বছর পার করে দিল। এইতো সেদিন মনে হচ্ছে যেন হাত বাড়ালেই নাগালে পাব, ২০০৭ এর এমনই এক অক্টোবরের এমনই এক ১৯ তারিখে আমার তুলতুলে ছোটমনিটি পৃথিবীর বুকে তার প্রথম ক্রন্দনের সুর তুলে আমার কানে মধুর শ্রবণাভূতির সৃষ্টি করেছিল। সেই দিন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। জানি কষ্টেরও কমতি ছিল না সেদিন, কিন্তু অনেক কষ্টে অর্জিত মহান কিছু পাওয়ার আনন্দ যে হাজার হাজার হাজার গুণ বেশি তা সেদিনই বুঝতে পেরেছিলাম। আর তাই তো শিশুর কান্না ঔষুধের চেয়েও দ্রুততায় নিমিষেই আমার সকল কষ্টের ইতি টেনে দিয়েছিল। জানিনা পৃথিবীর আলোয় তাকে আলোকিত করে আমি তার জন্য কতটা ভালো বয়ে এনেছি সেদিন কিন্তু আমার জন্য যে এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না তা আমি দ্বীধাহীন ভাবে বলে দিতে পারি।



জানি আমি কখনই ভালো মা হতে পারিনি। সন্তানের দশ মাস হতে না হতেই আমি চাকুরীর মায়াজালে আবদ্ধ হই। প্রতি দিন একটি করে নতুন ছলনার জন্ম দিয়ে আমি অফিসে আসি সন্তানের চক্ষুর অন্তরালে। ছেলেটি আমার ঠিকই বুঝতে পারে তার মায়ের অফিসে যাওয়া আর আসার সময়কাল। তাই আমার অফিস থেকে ফেরার সময় হলেই তার ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যায়, সে দরজার আসে পাশে ঘুর ঘুর করে তার মা কবে আসবে এবং সে দৌড়ে গিয়ে মায়ের কোলটি দখল করে নিবে। আমারও যে খুব ভালো লাগে এমনটি করতে তা কিন্তু নয়। কিন্তু জীবনের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়। না, আমার চাকুরী করাটা অভাবের তাড়নায় নয়। আমি চাকুরীটা না করলেও পারতাম। কিন্তু পারলাম না নিঃস্বার্থভাবে নিজের ক্যারিয়ারকে সন্তানের জন্য বিলিয়ে দিতে। এ দোষে আমি দোষী, অপরাধী অস্বীকার করার জো নেই। এই বিশেষ দিনে তাই আমি আমার দোষের স্বীকারোক্তি দিলাম অকপটে। যদি দোষের বোঝা তাতে কিছু কম হয়!



দিনটি আমার জন্য তো বিশেষই, আমার বাবুর জন্যও এটি অনেক অনেক অনেক বিশেষ একটি দিন। এ দিনে তার জীবনের ফুল ফুটেছিল। যদিও এখন সে জন্মদিনের কিছুই বুঝতে পারে না । গতরাতে তার খালামনি তাকে উইশ করছিল সুর করে-- "হ্যাপি বার্থডে টু ইউ....." সে তার মুখে একটি থাবা মেরে বলল -- "না, না, বাতডে না"। তারপরও যখন তার কথা শুনছিল না তখন সে বলল--তাথী (লাথী - হাল্কা পা উঁচু করে)। এরপরও যখন বলছিল তখন সে তার মুখ চেপে ধরেছিল। এর কারণ তার ঘুম এসেছে। অযথা কেন সে তাকে এই ঘুমানোর টাইমে বিরক্ত করছে?:)



এই হল আমার সোনামনি। তার আজ জন্মদিন। এই দিনে তার জন্য আমার সবার কাছে একটায় চাওয়া সবাই যেন তাকে অনেক অনেক অনেক দোয়া করে যেন তার জীবন শুধুই সুখ-আনন্দ আর সফলতার বেষ্টনিতে আবদ্ধ থাকে।



শুভ জন্মদিন! আমার সোনা! শুভ জন্মদিন!









মন্তব্য ৪৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৯

পুরাতন বলেছেন: আপ্নার সোনামনিরে হেপিবাড্ডে আর প্লাস আর আপ্নারে মাইনাস

১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০০

আমি পৃথিবী রচে যায় বলেছেন: হুমম আমি মাইনাস পাওয়ারই যোগ্য। মাথা পেতে নিলাম।

২| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৪

কষ্টের নদী বলেছেন: ওরে কিউট বাবুরে....হ্যাপি বাতডে টু ইউ!!!

যান তাড়াতাড়ি বাসায় যান..। আজকের দিনে বাবুকে টাইম দিন, ঘুরতে যান। অফিস থেকে তাড়াতাড়ি বের হবার চেষ্টা করুন

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৬

আমি পৃথিবী রচে যায় বলেছেন: হুমম তাই তো চাই...

৩| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৫

ধানসিঁড়ি বলেছেন: হেব্বি কিউট বেবি, শুভ জন্মদিন। শতায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৮

আমি পৃথিবী রচে যায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে...

৪| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৫

ভাবের অভাব বলেছেন: আপনার সন্তান যেন থাকে দুধে ভাতে। তার জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

শুভ জন্মদিন।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৮

আমি পৃথিবী রচে যায় বলেছেন: দুধ আর ভাত একটাও সে খেতে চাই না। খুব কষ্টে আছি ওর খাওয়া নিয়ে যদিও ওর স্বাস্থ্য দেখেই তা বুঝা যায়।
ধন্যবাদ এবং শুভ কামনা।

৫| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৬

হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৯

আমি পৃথিবী রচে যায় বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৯

মিসকল বলেছেন: শুভ জন্মদিন বাবা। ভাল থেকো, অনেক বড় হও।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০২

আমি পৃথিবী রচে যায় বলেছেন: দন্নবাত আংকেল.....আপনার দন্নও ওনেক ওনেক তুব কামনা

৭| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৯

বড় বিলাই বলেছেন: এখন বাতডে গান শুনে তাথি দিচ্ছে, কয়েক বছর পর নিজেই সবাইকে মনে করিয়ে দিবে। অনেক অনেক শুভেচ্ছা।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৪

আমি পৃথিবী রচে যায় বলেছেন: হুমম তখন তো নিজেই গিয়ে সবাইকে দাওয়াত করে আসবে..। তারপর বলবে মা আমি এদের এদের দাওয়াত করেছি আমার জন্মদিনে....:)

৮| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১১

তাজা কলম বলেছেন:
শুভজন্মদিন বাবু সোনা।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৫

আমি পৃথিবী রচে যায় বলেছেন: দন্নবাত আংকেল...

৯| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৬

মোজাম্মেল প্রধান বলেছেন: শুভ জন্মদিন।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৯

আমি পৃথিবী রচে যায় বলেছেন: ধন্যবাদ।

১০| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৯

এস রহমান বলেছেন: বাবু সোনা শুভজন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৭

আমি পৃথিবী রচে যায় বলেছেন: আপনাকেও ওনেক ওনেক দন্নবাত...

১১| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখাজোকা শামীম বলেছেন: শুভেচ্ছা বাবু মণি

আবার তাথী খামু না তো ? হা, হা, হা

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩২

আমি পৃথিবী রচে যায় বলেছেন: বলা যায় না। খাইলেও খাইতে পারেন :) । কত্থেকে যে এই তাথী দেওয়াটা শিখছে কথায় কথায় সবাই কে শুধু তাথী মারে :( ...

১২| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫১

দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর আপনার সোনা!......শুভ জন্মদিনে অনেক অনেক ভালবাসা ......নিজেকে একদম দোষী ভাববেন না! দেখবেন একটু বড় হলে ও আপনাকে ঠিক বুঝবে......অনেক শুভকামনা রইলো..:)

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৪

আমি পৃথিবী রচে যায় বলেছেন: ধন্যবাদ আপনাকে। হুমম সে আশায় আছি। আরেকটু বড় হলে সে হয়ত সব কিছু সহজ ভাবে নিবে। দোয়া করবেন যেন তাই হয়।

১৩| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৬

আবু সালেহ বলেছেন: ভেরী কিউট.............সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি.....

শুভ জন্মদিন......শুভ হোক প্রতিদিন...

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৩

আমি পৃথিবী রচে যায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে...

১৪| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৭

ওসমানজি২ বলেছেন:

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৬

আমি পৃথিবী রচে যায় বলেছেন: দন্নবাত আংকেল। বালো তাকবেন।

১৫| ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৮

অগ্নিশিখা বলেছেন: শুভ জন্মদিন।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২১

আমি পৃথিবী রচে যায় বলেছেন: ধন্যবাদ ।

১৬| ১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

সজল শর্মা বলেছেন: শুভ জন্মদিন। অনেক অনেক শুভ কামনা রইলো।
আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল। স্কুলে যাবার সময় মা টা টা বলে যেতেন। সারাদিন আমি ঠাকু'মার সাথে থাকতাম। আর বিকেলে মায়ের আসার অপেক্ষা করতাম। একদিন মনে আছে বাড়ির পেছনের ফুলগাছটার নিচে দাঁড়িয়ে মায়ের জন্য কেঁদেছিলাম পথের দিকে চেয়ে।

খুব মায়া লাগলো আপনার ছেলেকে দেখে। অনেক বড় হোক জীবনে।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৯

আমি পৃথিবী রচে যায় বলেছেন: ধন্যবাদ।
আসলেই কষ্ট মা ও ছেলে উভয়েরই জন্য। তারপরও তো উপায় নাই । যুগের সাথে তাল মিলিয়ে চলতেই হয়।

১৭| ১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

একরামুল হক শামীম বলেছেন: শুভ জন্মদিন।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২০

আমি পৃথিবী রচে যায় বলেছেন: ধন্যবাদ।

১৮| ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৯

~স্বপ্নজয়~ বলেছেন:

হ্যাপ্পি বার্থডে বাবু সোনা !:#P !:#P !:#P !:#P

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৯

আমি পৃথিবী রচে যায় বলেছেন: দন্নবাত দন্নবাত ওনেক ওনেক দন্নবাত তোমাকে আংকেল:)...তুমি কেমোন আতো আংকেল?

১৯| ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৩

হেমায়েতপুরী বলেছেন: জন্মদিনে কেক-কুক খাইতে মন্চায়। ;)

২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

আমি পৃথিবী রচে যায় বলেছেন: মনরে কন আমি কেক-কুক খাইছি দেখবেন মুখে কেক-কুকের স্বাদ পাইয়া যাইবেন :)

২০| ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৯

রেজোওয়ানা বলেছেন: শুভ জন্মদিন সোনামনি।

২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

আমি পৃথিবী রচে যায় বলেছেন: ধন্যবাদ খালামনি।

২১| ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৬

লাইফ স্টোরি বলেছেন: শুভ জন্মদিন বাবাসোনা ,

২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২০

আমি পৃথিবী রচে যায় বলেছেন: ওনেক ওনেক দন্নবাত খালামনি

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৯

~স্বপ্নজয়~ বলেছেন: বাবুটা আর তার মামনি কই?

০২ রা মার্চ, ২০১০ দুপুর ১২:১৭

আমি পৃথিবী রচে যায় বলেছেন: হুমম অনেক দিন বাবু আর তার মামনি ব্লগে আসেনি...দেখি আবার ফিরে আসব...কেমন আছেন আপনি স্বপ্নজয় ভাইয়া আর আপনার বাবুটা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.