| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনিরুজ্জামান/জীবন
পিতাঃ ক্বারী মোহাম্মাদ উল্লাহ্। মাতাঃ জোহরা খাতুন। গ্রামঃ তেতৈয়া। থানাঃ কচুয়া। জেলাঃ চাঁদপুর।
মনিরুজ্জামান/জীবন
কবির কবিতার প্রতিলিপি
অক্ষরে অক্ষরে তোমাকে চায়,
কবির ভাঁজ খোলা
প্রিয় ডায়েরিটা ছাড়া চলা দায়।
দুইটি মন এক হয়ে
ভেবে ভেবে গান গায়,
মন বিলাসী দুইটি আত্মা
খোঁজে কবিতায়।
দুঃসহ বেদনায়
মন হলো মৃতপ্রায়
কার জানা কি উপায়,
উজানে ভাটিতে যায়
আর অববাহিকায়।
একদিন সন্ধ্যায়
সূর্যটা ডুবে প্রায়,
পাখিগুলো ঘরে যায়
কবির স্মৃতিস্মারক দিলো ‘সায়'।
‘সায়’ নয় যেন ‘রায়’
আসামীর ‘ফর’এ যায়,
আর তারে কারা পায়
যতো সুখ এ ধরায়
কবির সমুখে গড়ায়।
নীল আকাশের মেঘে মেঘে
সুখের শীতল হাওয়াই
প্রজাতাপতির ডানায় ডানায়,
দিনগুলো তাদের কেটে যায়
অদ্ভুত এক ভালোবাসায়।
কবির হঠাৎ প্রাণ গেল চমকায়
একী দেখে সে রিক্সায়,
কার হাতে হাত রেখে
প্রিয়দর্শিনী চলে যায়।
কবি আজ অসহায়
প্রিয়দর্শিনী আর নেই,
মেতেছিল কি নির্মম খেলায়
ভালোবাসার ছলনায়।
২|
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
মনিরুজ্জামান/জীবন বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্যটির প্রিয় সুহৃদ, অশেষ কৃতজ্ঞতা।
আপনার দীর্ঘায়ু কামনা করি।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
নজসু বলেছেন:
আপনাকে ব্লগে স্বাগতম।
আপনার ছন্দমিল ভালো লাগলো।