নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঐ নীল আকাশের তারা হয়ে ✴✴✴ করবো তোমারই ভালোবাসার তর্জমা।

মনিরুজ্জামান/জীবন

পিতাঃ ক্বারী মোহাম্মাদ উল্লাহ্‌। মাতাঃ জোহরা খাতুন। গ্রামঃ তেতৈয়া। থানাঃ কচুয়া। জেলাঃ চাঁদপুর।

মনিরুজ্জামান/জীবন › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টির বৃষ্টি

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

মনিরুজ্জামান জীবন

মেঘবালিকা, আজ ঝরতে দাও
ঐ নীলাকাশ থেকে সৃষ্টি
তুমি ধরো না ছাতা
এ যে ভালবাসার বৃষ্টি।
তুমি কি যে বলো না
মুখে আসে যা তা
তোমার গায়ে পরতে দিব না
বৃষ্টির ফোঁটা ধরেছি ছাতা।
তুমি এমন করে বলো না
ভয় লাগে ভীষণ শুনলে তোমার কথা
তুমি ছাড়া বাঁচবো না এ জীবনে
যদি তুমি কখনো দাও ব্যথা।
তুমি যদি থাকো পাশে
রাখবো না ভালবাসার দৈন্যতা
সুখে দুঃখে দুজনই রবো একসাথে
পালিয়ে যাবে সব শূণ্যতা।
তুমি আমায় সব ভালোলাগা
মন্দ লাগায় রেখো সমতা
থাকবে ভালোবাসা অটুট মোদের
থাকবেনা ভাঙ্গনের কারো ক্ষমতা।
এসো দু'জন পণ করি
হারাবো না কখনো ধীরতা
লাগবে না অধিক কিছু
যদি দু'জনার মাঝে থাকে হৃষ্টতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.