নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঐ নীল আকাশের তারা হয়ে ✴✴✴ করবো তোমারই ভালোবাসার তর্জমা।

মনিরুজ্জামান/জীবন

পিতাঃ ক্বারী মোহাম্মাদ উল্লাহ্‌। মাতাঃ জোহরা খাতুন। গ্রামঃ তেতৈয়া। থানাঃ কচুয়া। জেলাঃ চাঁদপুর।

মনিরুজ্জামান/জীবন › বিস্তারিত পোস্টঃ

তৃষ্ণার্ত পথিক

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

মনিরুজ্জামান জীবন

গ্রীষ্মের দুর্দান্ত দুপুরে প্রচন্ড দাবদাহে
সু-শীতল ছায়ার সন্ধানে
হেঁটে চলে দীর্ঘায়তন মেঠোপথ
ঘর্মাক্ত ক্লান্তিহীন তৃষ্ণার্ত পথিক,
বুকে তার অতৃপ্তি পিপাসার জ্বালা
চাতক পাখির মতো
শুধু জল খোঁজে চারিদিক।
যখন জমাটবাঁধা কালোত্তীর্ণ
মেঘালয় ঢেকে যায়
নীলিমার বিস্তীর্ণ আঁচল,
বয়ে যায় ঝড়ো হাওয়া
অতঃপর মৃদুমন্দ দক্ষিণা সমীরণ,
তখন বুকের গভীর থেকে
বেড়িয়ে আসে তার স্বস্তির নিঃশ্বাস।
যখন পৃথিবীটা বিশুদ্ধ জলে
ভিজে পরিশুদ্ধ হয়
ক্লান্ত শালিক যুগল,
তখনই নিকষ কালো আঁধার
নীলিমাকে ভেদ করে
উঠে আসে পূর্ণিমার চাঁদ,
লুফে নেয় বাগানের ফুল,
কচি সবুজ দূর্বাঘাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.