নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঐ নীল আকাশের তারা হয়ে ✴✴✴ করবো তোমারই ভালোবাসার তর্জমা।

মনিরুজ্জামান/জীবন

পিতাঃ ক্বারী মোহাম্মাদ উল্লাহ্‌। মাতাঃ জোহরা খাতুন। গ্রামঃ তেতৈয়া। থানাঃ কচুয়া। জেলাঃ চাঁদপুর।

মনিরুজ্জামান/জীবন › বিস্তারিত পোস্টঃ

বেলা অবেলায়

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

মনিরুজ্জামান জীবন

অপেক্ষায় থাকি শুধু বেলা অবেলায়
হৃদয়ের ডাক কানে কি তোমার পৌঁছায়।
আমায় ডাকো তুমি মনে মনে
আমায় নিয়ে হারাতে চাও ঐ দূরের বনে।
তুমি হয়তো অপেক্ষার প্রহর গুনো উচাটনে
ভেসে যেতে চাও সুরেলা গানে গানে।
রিক্ততায় পূর্ণ জীবন হয় জ্বালাময়
অপ্রকাশিত ভালবাসা ভালো নয়।
সময় যাচ্ছে চলে আমি তুমি ছাড়া
অবেলা ভালবাসায় তুমি আর আমি অধরা।
একদিন কিন্তু হতে হবে সব হারা
শুধু অটুট থাকবে এই ধরা।
বলা না বলায় কি-ই বা যাবে আসবে যদি
ভালবাসা হলো বয়ে চলা এক নদী।
শুধু অপেক্ষায় বয়ে যায় নিরবধি
ভালবাসা প্রকাশ করলেই না অদ্যাবধি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: প্রথম পোষ্ট দিয়ে অপেক্ষা করবেন। লেখাটা দ্বিতীয় পাতায় চলে গেলে তারপর আবার নতুন লেখা পোষ্ট করবেন।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

মনিরুজ্জামান/জীবন বলেছেন: ঠিক আছে ধন্যবাদ রাজীব নুর।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

মনিরুজ্জামান/জীবন বলেছেন: অনেক ধন্যবাদ কাজী ফাতেমা ছবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.