| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনিরুজ্জামান/জীবন
পিতাঃ ক্বারী মোহাম্মাদ উল্লাহ্। মাতাঃ জোহরা খাতুন। গ্রামঃ তেতৈয়া। থানাঃ কচুয়া। জেলাঃ চাঁদপুর।
কষ্টার্জিত কষ্টিপাথরের নোনতা জলে
অঝোরে এক নদী,
এই মন হালকা হতো
দেখাতে পারতাম যদি।
এ দেহের চাপাপড়া কষ্টগুলো
কি করে যে মুখ বুজে সই,
ক্ষতবিক্ষত এই হৃদয় হালকা হতো
ভালোবাসতে পারতাম যদি।
নিঃশেষিত অপেক্ষায়
শেষরাতের গভীর বিদায় প্রভাতে
এই মন হালকা হতো,
সি-ড্রাইভের সুরক্ষিত ফোল্ডারে
আঁকতে পারতাম যদি
বিস্মৃতির ধোঁয়াশা।
তোমার যন্ত্রণার নীলাভ-নীলচে মিশতো
উদাসীনের ধূসরতা
এই মন হালকা হতো,
কাঁদতে পারতাম যদি
এক বুক হাপুস নয়নাভিরাম।
নিস্তব্ধ রাতের আঁধারে স্বপ্নের ঘরে
এই মন হালকা হতো,
তবে এ চোখ দুটি অশ্রুবিহীন
শত আঘাত প্রাপ্ত পাথরচূড় অনুভূতিহীন।
বুকজ্বলা ফাটে তবু কখনো মুখ ফুটে না
বিরহ বেদনায় রুদ্ধশ্বাসে এ কণ্ঠ
তবুও জল গড়ায় না,
এই মন হালকা হতো
মৌনতায় স্তব্ধ দু’কূল ছাপাতো
পাথরে গড়া হৃদয় নদী।
২|
২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
করুণাধারা বলেছেন: সব কষ্ট দূর হয়ে যাক- শুভকামনা রইল।
৩|
২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: এত কষ্ট কেন ভালোবাসায়???
৪|
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
আকিব হাসান জাভেদ বলেছেন: আঘাত পেতে পেতে সুদিন চলে আসবে । শুধু হাল ছেড়ে দিলে হবে না। কষ্টের ভালোবাসা কখনো হারায় না ।
৫|
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
মনিরুজ্জামান/জীবন বলেছেন: অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় সমালোচক মন্তব্যকারী, সুবহানাল্লাহ, সত্য ও সহীহ্।
৬|
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
মনিরুজ্জামান/জীবন বলেছেন: মন্তব্যেই প্রাণিত হলাম সুপ্রিয় সুহৃদ করুণাধারা।
৭|
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
মনিরুজ্জামান/জীবন বলেছেন: কবির কলম শক্ত, জানে মোর কবিতার ভালোবাসার ভক্ত, শ্রদ্ধেয় রাজীব নুর।
৮|
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
মনিরুজ্জামান/জীবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় সুহৃদ আকিব হাসান জাভেদ গঠনমূলক মন্তব্য দেওয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
সমালোচক মন্তব্যকারী বলেছেন: যে ব্যক্তি 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ (সগিরা) গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। -সহিহ বোখারি: ৭/১৬৮