নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঐ নীল আকাশের তারা হয়ে ✴✴✴ করবো তোমারই ভালোবাসার তর্জমা।

মনিরুজ্জামান/জীবন

পিতাঃ ক্বারী মোহাম্মাদ উল্লাহ্‌। মাতাঃ জোহরা খাতুন। গ্রামঃ তেতৈয়া। থানাঃ কচুয়া। জেলাঃ চাঁদপুর।

মনিরুজ্জামান/জীবন › বিস্তারিত পোস্টঃ

একটি শূন্যতা

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

মনিরুজ্জামান/জীবন

সবই এখন টের পাই গভীর সময়ের মাঝে একটি শূন্যতা,
দীর্ঘশ্বাসে দোলে বাতাসে বাতাসে দীর্ঘ রাত্রি।
গোধূলী শেষে একাকী সন্ধ্যার ভেতর তুমি ছাড়া, আগুনরাঙ্গা যে এতো হাহাকার থাকে
সে তো কখনো বোঝাই হতোনা।
তুমি যদি পৃথিবীর পৃষ্ঠে পাল্টানোর মতো করে না পাল্টাতে, সন্ধ্যা আসতো তোমারই চুলের ছায়ায় ছায়ায়, কখন এসে যে ভোর পৌঁছে যেতো টেরই পেতাম না।
মেঘলা আকাশ মধ্য দুপুরে
ক্লান্তিহীন শরীরে হেঁটে আসা বহুদূরে-
দুঃখকে ভুলে যেত ক্লান্তিময় যতই। গোধূলী সন্ধ্যাতারা তোমারি সৌম্য সৌরভ-মধুসূদন দিব্যাঙ্গনায় কী মন্ত্র ছিল।
তোমার স্পর্শেই এমন হত
সন্ধ্যাটাও শুভ হত, গোধূলী শেষে অস্তচাঁদে রবি
কীসব শিরোনামের ছন্দালাপ খেলে যেন ইচ্ছের কবি।
ঝড় কন্যার রঙতুলিতে রাত গভীরে ল্যাপটপের কী-বোর্ডে,
কত না জানি স্বপ্ন বোনা
নিজ আপন ব্যাডে শুয়ে।
স্মৃতির নীলখামে শায়িত- শৈশবের দিনগুলি সব ডায়রীতে লেখা শব্দজট,
হৃদয়ের মনিটরে আজও ভাসে
তোমায় নিয়ে দৃশ্যপট।
এমন কি তোমার কোন স্মৃতি ঘুরে নিরন্তর,
কল্পলোকে ইচ্ছে সবি বাধঁতে চায় একলা ঘর।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: কবিতাটা প্রথম পাতায় দুইবার পোষ্ট হয়েছে।
আরও সাবধান থাকতে হবে। তাড়াহুড়ার কিছু নেই।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

হাবিব বলেছেন: কবিতাটা প্রথম পাতায় দুইবার পোষ্ট হয়েছে। ..........একটা ডিলিট করে দিন

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা! ভালো লাগল।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল বেশ অাবেগি কথামালা ।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

মনিরুজ্জামান/জীবন বলেছেন: নেটওয়ার্ক প্রব্লেম ছিল তাই শ্রদ্ধেয় রাজীব নুর।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

মনিরুজ্জামান/জীবন বলেছেন: কিভাবে ডিলেট করে শ্রদ্ধেয় হাবিব স্যার, বুঝতেছিনা।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

মনিরুজ্জামান/জীবন বলেছেন: আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় সম্রাট ইজ বেস্ট।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

মনিরুজ্জামান/জীবন বলেছেন: কৃতজ্ঞতা ময় সুপ্রিয় সাইন বোর্ড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.