| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনিরুজ্জামান/জীবন
পিতাঃ ক্বারী মোহাম্মাদ উল্লাহ্। মাতাঃ জোহরা খাতুন। গ্রামঃ তেতৈয়া। থানাঃ কচুয়া। জেলাঃ চাঁদপুর।
ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে দিয়ে তুমি,
দিবে কাকে স্বপ্ন বিলিয়ে?
চিলেকোঠার কার্ণিশে পড়ে থাকা
স্বপ্নগুলো,
কেড়ে নিয়ে অংকটা দেখেছো কী মিলিয়ে?
চার দেওয়ালে সংরক্ষিত স্মৃতিবিজড়িত স্বপ্নগুলো
দিবে কী আমায় ফিরিয়ে?
স্মৃতিগাঁথা জীবনমুখী স্মৃতিগুলো ভাববে কী
নিশ্চুপ একটিবার দাঁড়িয়ে।
তুমি আমার ডায়েরীর প্রথম অংশের বনলতা,
শিরোনামে লেখা সেই কবিতা।
ফিরিয়ে দিয়ে সব স্বপ্ন,
ভালোবেসে বুকটা দাও না ভরিয়ে?
দেখনা স্বপ্নহারা হয়ে অশ্রুবিন্দু পড়ছে দু'গালে গড়িয়ে।
তোমার স্বপ্ন আমার স্বপ্ন
একসাথে নেই চলো না মিলিয়ে?
অন্তরে ভালোবেসে অনন্ত সুখানুভূতি
দাও না ছড়িয়ে।
এসো না ফিরে সব মান অভিমান ভুলে
বুকে নাও না গো জড়িয়ে?
অপেক্ষারত সুখগুলো দেখোনা হিমালয়ের কার্ণিশে ঘিরে
ডাকছে তোমায় দু'হাত বাড়িয়ে
২|
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: প্রকৃ্তি একদিন সব কিছু ধ্বংস করে দিবে।
৩|
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
মনিরুজ্জামান/জীবন বলেছেন: হুম, ধন্যবাদ।
৪|
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
মনিরুজ্জামান/জীবন বলেছেন: শুভ কামনা রইলো, দোয়া করবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
হাবিব বলেছেন: কবিতা লিখার সুন্দর চেষ্টা............