নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঐ নীল আকাশের তারা হয়ে ✴✴✴ করবো তোমারই ভালোবাসার তর্জমা।

মনিরুজ্জামান/জীবন

পিতাঃ ক্বারী মোহাম্মাদ উল্লাহ্‌। মাতাঃ জোহরা খাতুন। গ্রামঃ তেতৈয়া। থানাঃ কচুয়া। জেলাঃ চাঁদপুর।

মনিরুজ্জামান/জীবন › বিস্তারিত পোস্টঃ

পৌত্তলিকা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

মনিরুজ্জামান জীবন

তোমার খেলাঘরে প্রতিষ্ঠা পায় প্রাণ পৌত্তলিকা
শব্দ জোৎস্নায় দৃষ্টিদান করি,
বাঁধি মায়াহরিণীর প্রেমে
উতল ভালোবাসায় গাঁথি মালা অমরাবতী শান্তিহীন অবিরাম।
তুমি কবির কবিতার অক্ষাংশ হয়ে ঘুমিয়ে থাকো
আমার ডায়েরীর প্রতিটি পাতায় পাতায়,
নির্লিপ্ত আবদ্ধ চোখে স্থিতু প্রগাঢ় অমানিশা
শতাব্দীর জমাট অন্ধকার হতে বহমান।
কবিতা হয়ে ফের ঘুমিয়ে পড়ো তুমি আমার ডায়েরীর নক্সীপাতার ভাজে,
বন্ধ মলাটে জাগে স্মৃতির মেলানকলিয়া অনিদ্র নীলকন্ঠী বালিকার মৌন মনিহার।
আমার আঙ্গুলের ডগায় ডগায়
প্রতি তন্ত্রীর লৌহকনিকায়,
নীলাভ শিরায় পাতা উল্টাই ছুঁয়ে ছুঁয়ে যাই
অবিশ্রুত ভালোবাসার পেলব অভিমানে।
তোমার ঠোঁট-যুগল ললাটে ছোঁয়াই তপ্ত অধর
পরম আদরে শোনাই গল্পকথা জ্যান্তব রুপকার,
বন্দী রাজকন্যা সাত সমুদ্র তেরো নদী
মন্ত্রমুগ্ধ মোহাবিষ্ঠতায় অবাক চেয়ে রও তুমি পলকহীন মুগ্ধশ্রোতা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

মনিরুজ্জামান/জীবন বলেছেন: কৃতজ্ঞতা জ্ঞাপন প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.