নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঐ নীল আকাশের তারা হয়ে ✴✴✴ করবো তোমারই ভালোবাসার তর্জমা।

মনিরুজ্জামান/জীবন

পিতাঃ ক্বারী মোহাম্মাদ উল্লাহ্‌। মাতাঃ জোহরা খাতুন। গ্রামঃ তেতৈয়া। থানাঃ কচুয়া। জেলাঃ চাঁদপুর।

মনিরুজ্জামান/জীবন › বিস্তারিত পোস্টঃ

খেলাঘর

১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

মনিরুজ্জামান/জীবন

স্বপ্নেরই খেলাঘর
তুমি ভেঙ্গেচুড়ে এক নিমিষেই
বৈশাখেরই কালো ঝর।
শুধুই দেখি চেয়ে চেয়ে
জীবনমুখী বালুচর,
ভাবল সবাই শুধুই পর।
হৃদয়ের নীলাকাশে মেঘ গুড় গুড় করে,
বহ্নিশিখার দুই চোখেরই
অশ্রু ঝরে অঝরে।
প্রাণ পাখিটা বন্দী খাঁচায়
শুধুই করে ফাঁস,
মুহূর্তেই চলছি ভয়ে
বেঁচে থাকার পরিহাস।
চার দেওয়ালের কার্ণিশ ঘিরে
কত মানুষই আসে
আজও কেউ বুঝলোনাতো
শুধুই করে উপহাস।
স্মৃতির ঝরাপাতার নীলনদে
কষ্টরাই ভাঙ্গে ঢেউ,
ছিল সাথী যন্ত্রণারাই
মরিচিকার গ্রিলে।
জীবন প্রদীপ পদ্মপাতার
নোনাজলেই ভাসবে,
বিধাতার ভাঙ্গা গড়ার এই যে খেলায়
স্বপ্নগুলো নিরুপায়।
ব্যর্থ জীবনের হিসাব কষে
যাবো চলে অজানায়,
ঝরাপাতার স্মৃতির খাতায়
পাবেনাকো আর আমায়।
ঘূর্ণিঝড়ের কালো স্রোতে
যাবো মুছে মোহনায়,
স্বপ্নেরই খেলাঘর ভেঙ্গেচুড়ে
প্রেমদহন চিত্র।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: ভালো।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

মনিরুজ্জামান/জীবন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.