নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঐ নীল আকাশের তারা হয়ে ✴✴✴ করবো তোমারই ভালোবাসার তর্জমা।

মনিরুজ্জামান/জীবন

পিতাঃ ক্বারী মোহাম্মাদ উল্লাহ্‌। মাতাঃ জোহরা খাতুন। গ্রামঃ তেতৈয়া। থানাঃ কচুয়া। জেলাঃ চাঁদপুর।

মনিরুজ্জামান/জীবন › বিস্তারিত পোস্টঃ

মেঘবালিকা

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

মনিরুজ্জামান/জীবন
মেঘবালিকা আমি তোমার ভালোবাসার ললিত-ললাটে চিহ্ন মেখে, আমি তোমারই অপেক্ষায় হিমালয় পর্বতের সীমাহীন পথে দাঁড়িয়ে ;
সম্রাজ্ঞী সম্রাজ্যের সম্রাটের গড়া চার দেয়াল ভেদ করে, তোমাকে নিয়ে হাজারো কবির কবিতার শিরোনামে লেখা ইতিহাস খুজিঁ।
মেঘবালিকা তুমি আসবে বলেই
আকাশে দেখি আজ নেই মেঘ ;
তবুও যেন আমি হৃদয়ের গহীন আকাশে
বৃষ্টির শব্দ শুনতে পাই।
বিষাদীআকাশ ছুঁয়েছে বিষাদময়
বিষণ্ণমন ভালো নেই আজ ;
চাঁদনীরাতে ঝিলিমিলি চাঁদের আলো এসে যেন
পড়ছে নির্লিপ্ত কবিতার গায়ে।
ভালোবাসার কাছে আজ আমি নিঃসঙ্গ পাশে নেই তুমি ;
তবুও যেন মনে হচ্ছে
কবিতার ভাঁজখোলা ডায়রীতে
মাথা রেখে শুয়ে আছি আমি। মহাকাশের-মহাকাশীয় পথচারী পেরিয়ে ; আজ বিবর্তনে
আমি ক্লান্তপথিক অনন্তকাল।
তোমার মহাকাশের কার্ণিশে ঘিরে
আমার ভাঁজযুক্ত চিত্রলেখা-চিত্রে কোন স্মৃতি নেই ;
তবুও যেন মনে হচ্ছে স্মৃতির প্রেক্ষাগৃহে কিছু আবেগাপ্লুত মুহূর্ত
আমার ভাঙ্গাচুরা হৃদয় যাচ্ছে ছুঁয়ে।
তোমায় ভেবেচিন্তে কাটাচ্ছি আমি
নির্ঘুম রাত ;
উঁকি দিচ্ছে আজ স্মৃতির বেড়াজাল ছিড়ে
তোমারই মায়ামাখা সেই মুখ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: কবিতায় ধার নেই, তেজ নেই।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

মনিরুজ্জামান/জীবন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য, চেষ্টা করবো প্রিয় রাজীব নুর।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

হাবিব বলেছেন: মন্তব্যের উত্তর দিতে ক্রস চিহ্নের বামপাশে তীর চিহ্নে ক্লিক করুন, তারপর আপনার "মন্তব্য প্রকাশ করুন" বাটনে ক্লিক করুন।

কবিতা লিখতে চাইলে যারা ভালো কবিতা লিখে তাদের কবিতা পড়ুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.