নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঐ নীল আকাশের তারা হয়ে ✴✴✴ করবো তোমারই ভালোবাসার তর্জমা।

মনিরুজ্জামান/জীবন

পিতাঃ ক্বারী মোহাম্মাদ উল্লাহ্‌। মাতাঃ জোহরা খাতুন। গ্রামঃ তেতৈয়া। থানাঃ কচুয়া। জেলাঃ চাঁদপুর।

মনিরুজ্জামান/জীবন › বিস্তারিত পোস্টঃ

মন পোড়ানো তোমার স্মৃতি

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

মনিরুজ্জামান জীবন

প্রকৃতির বর্ণিল আবেদনে সঁপে দেই নিজেকে
প্রাণপনে ভাবি হারিয়ে যাবো ঐ শিহরণে
তবুও পারি না, পারি না কিছুতেই ভুলতে
আততায়ী প্রিয় ঘাতকের মতো
মন পোড়ানো তোমার স্মৃতি।
যন্ত্রণার যাঁতাকলে পৌনঃপুনিক পিষ্ট আমি
ঐ পথের একাকীত্বে হঠাৎ অন্তর্মৃত্তিকা দেখি,
পথকেই টেনে নেই আপন করে
ভাবি পথই হয়তো হয়ে যাবো কোনো একদিন।
তাইতো সে পথেই তোমাকে নিয়ে
ঘোর লাগা বিকেলের শেষ প্রান্তে,
এলোমেলো হেঁটে চলেছি আমি
সঙ্গী একরাশ ক্লান্তি
আর আজন্ম একাকীত্বের সাক্ষী বয়ে চলা ঐ পথটি।
জীবনরেখা চার দেয়ালে দেখি খেয়ালী বাতাস লুকোচুরি খেলে দিকভ্রান্ত ছন্দে
স্ফটিক স্বচ্ছ আকাশে নীলিমার বড্ড বাড়াবাড়ি,
যেন প্রাচুর্যের আধিক্যে ঈষৎ বিড়ম্বিত
সবুজের অহংকার গাছের নবদ্যোম যৌবনে
আর স্মৃতিপটে পালাবদলের সরব বাণী।
প্রকৃতিপ্রেমী শোনায় সলাজ বিনয়ে
অথচ ক্লান্তি আমার যে ঘুঁচে না,
হয়তো সৃষ্টিকর্তা হাসেন দুর্মর তাচ্ছিল্যে
নিস্ফল প্রতীক্ষার খঞ্জর ভাবনাহীণ প্রহর গুণে
আমূল বিদ্ধ হবার সুখ-স্বপ্নে।
তাই সে পথে হারিয়ে গিয়েও মেটে না আমার জ্বালা
বারে বারে ফিরে আসে মন একান্ত উদাসীনতায়,
লাল সাদা চেরী ঢাকা পথ আনমনে পড়ে রয়
আমার দেহাংশের জমাটবাঁধা রক্তক্ষরণের স্ক্রিনে
খুঁজে না পায়, এতটুকু সান্ত্বনার আশ্রয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.