| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলান্জনা (Neelanjona)
মাহজাবীন আলম মারিয়া
কবে যে বড় হয়ে গেলাম তা বুঝেই উঠতে পারলাম না। অবশ্য, আমি নিজেকে এখনও বড় হিশেবে সম্পূর্ণ ভাবে মেনে নিতে পারিনা। মায়ের আঁচল ধরা সেই ছোট্ট হাবা-গোবা মেয়ে হয়ে আছি বলে মনে হয়। যদিও আমার এই ধারনা আংশিক ভুল। এখন আমি মায়ের আঁচল
ছেরেই ঘুরে বেড়াই এখানে-সেখানে, প্রয়জনে-অপ্রয়জনে। এই স্বাধীনতা টুকু মাঝে মাঝে খুব ভাললাগে আবার মাঝে মাঝে খুব খারাপ। বাবা-মাকে খুব মিস করি,ভীষণ ।একাকীত্ব টা প্রায় সময়ই গ্রাস করে ফেলে। ভার্সিটি লাইফ বড়ই ভেজালের, শত শত দায়দায়িত্ব চারদিক থেকে বাধ্য করবে বেক্তির বড় হয়ে ওঠাটা মেনে নিতে। ইসস যদি আবার ফিরে জেতে পারতাম হারানো সেই দিন গুলতে! যে দিন গুলতে বাবা ছিল সুস্থ, রোগব্যাধি মুক্ত একজন মানুষ! বাবা যতদিন সুস্থ ছিল, ততদিন কখনও মনে হয়নি, অনুভব করিনি দুঃখ কষ্ট কতটা সাঙ্ঘাতিক হতে পারে। বাবার কিডনির অসুখ টা ধরা পরার পর থেকে বাবা কে হুট করে হারিয়ে ফেলার একটা ভয়ঙ্কর ভয় আজ দেড়টা বছর ধরে মন আর মস্তিস্কে ঘোর ভাবে বশে আছে। আর এখন যখন বাবার এই ব্যাধি ডাইয়ালাইসিস অব্দি পউছেসে, আমার সেই ভয়ও যেন তার ভয়ের তীব্রতাটা বহুগুনাকারে বাড়িয়ে দিয়েছে। চাইলেও আর ছোট হওয়ার কোন অবকাশ নেই।