নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নীলাঞ্জনা নই।নাম টা খুব পছন্দের তাই ব্লগের জগতে নিজের নাম নীলাঞ্জনা রেখে দিলাম।

নীলান্জনা (Neelanjona)

মাহজাবীন আলম মারিয়া

নীলান্জনা (Neelanjona) › বিস্তারিত পোস্টঃ

এক বাঙালি বালিকার স্বপ্ন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

স্বপ্ন দেখতে একটা সময় ভীষণ ভালোবাসতাম, বিশ্বাস করতাম, স্বপ্ন দেখলে আর তা পূর্ণ করার জন্যে পরিশ্রম করলে একদিন না একদিন স্বপ্ন সত্যি হয়ে যায়। এখন আর স্বপ্ন দেখি না। যন্ত্রমানবী হয়ে পড়ালেখা করবো, ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামিয়ে তো লাভ নেই! যতো ভালো রেসাল্টই করি না কেন, আমার মুখ থেকে হতাশার কালো ছায়াটা কিছুতেই সরাতে পারি না। কিছু কিছু স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণা এতো তীব্র যে এক মূহুর্তের জন্যেও নিজের কাছে এই কষ্টটুকু আড়াল করা যায় না।
হ্যাঁ, একদিন আমি স্বপ্ন সত্যি হবে ভেবেই স্বপ্ন দেখতাম। আব্বু আম্মুর চাপে না, আমার নিজের খুব বেশী ইচ্ছা ছিলো, আমি মেডিকেলে পড়বো। আমি এখনো বিশ্বাস করি, আমি মেডিকেলে পড়লে অনেক ভালো ডাক্তার হতে পারতাম! ঐ সাদা অ্যাপ্রনটার উপর আমার বড্ড বেশী লোভ ছিলো!
কিন্তু ইচ্ছা থাকলে তো আর কিছু হয় না, যেহেতু আমি বাংলাদেশি, আমার ইচ্ছার চেয়ে বেশী প্রয়োজন ভাগ্য। চান্স পেতে হলে প্রশ্ন ফাঁস হবে, কি হবে না, কয়টা সিট আগে থেকে কেনা থাকবে আর কয়টা ফাঁকা থাকবে--আরো কতো ক্যালকুলেশন করা লাগে! পাবলিকে না হলে প্রাইভেটে, সেখানে পড়লে আবার লাখ লাখ টাকার যোগান দেওয়া লাগবে, সেটাও মাথায় রাখতে হয়!
হ্যাঁ, আমি ভর্তি যুদ্ধে হেরে যাওয়া একজন শিক্ষার্থী। আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙ্গেছে এক বছর আগে। এখনো স্বপ্ন ভাঙ্গার কষ্ট বয়ে বেড়াই। ভাগ্যকে দোষ না দিয়ে কী করবো আর! একমাত্র নির্বোধেরা ভাগ্যকে দোষ দেয়, জানতাম। নিজের জীবন থেকে জেনেছি, বাংলাদেশে টিকে থাকতে হলে নির্বোধ হওয়া ছাড়া নিজেকে স্বান্তনা দেওয়ার আর কোনও উপায় নাই!
সাদা অ্যাপ্রোন আমার হয়নি, হবেও না আর কোনদিন, বাংলাদেশে জন্ম গ্রহণের পাপে আমি আমার জীবনের সব চেয়ে বড়ো স্বপ্ন বিসর্জন দিয়ে এখন নতুন স্বপ্ন দেখার সাহস সঞ্চয়ের চেষ্টা করছি। এটা যে সত্যি হবে, তারও কোন গ্যারান্টি নেই। তাই এখন আর স্বপ্ন দেখি না।
পড়তে হয়, নাম্বার পেতে হবে, তাই পড়ি। পড়ালেখা করে কি হতে পারবো, এতো কিছু ভেবে কি লাভ! একটা স্বপ্ন দেখার শাস্তি এখনো পেয়ে যাচ্ছি, আরেকটা দেখলে যদি তাও ভাঙ্গে, আমি আর নিতে পারবো না ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.