| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলান্জনা (Neelanjona)
মাহজাবীন আলম মারিয়া
আমরা যারা রেগুলার ফেসবুকিং করি তারা দেখছি,যে আজকাল পোলাপান ফ্রেন্ডদের সাথে আচ্ছামত সেলফি দেয়। সাজুগুজু করে ফ্রেন্ডরা ঘুরতে যায়, বিয়েবাড়িতে যায়, রেস্টুরেন্ট এ যায়, পার্ক এ যায়, জাবি তে যায় আরও কত জায়গায় যায়। আবার কিছুদিন পরপরই স্ট্যাটাস দেয়, বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল, তুই আমার জানটুস, তোরে ছাড়া বাচুম না, চাইলে দিয়ে দিব কলিজার হাফ্ আরও কতকিছু।
কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আপুরা??
এরা অধিকাংশই বন্ধুত্বের তাৎপর্য জানেনা।
আজকে বন্ধু একটা বিপদে পড়ে হেলপ চাইলে কতরকম তালবাহানা করবে যার কেন অন্ত নাই। আপনার লাইফে কোন প্রবলেম হলে আপনি সবার আগে আপনার ঐ বন্ধুকেই বিশ্বাস করে বলবেন,আর দেখবেন চোখের পলক ঠিকমত ফেলার আগেই ঐ কথা পেপারে ছাপানো শেষ। দেখবেন আপনার সামনে আপনাকে অনেক ভালো বলতেছে, আর অন্যের বদনাম করতেছে।আবার কালকেই শুনবেন যে মানুষের নামে আপনার কাছে বদনাম করছে, সে মানুষের কাছেই আপনার বদনাম করে আসছে। আজকে আপনাকে তার কোন কারনে খুবই দরকার, দেখবেন আপনাকে মাখন মাখতে মাখতে হয়রান হয়ে যাবে। যেদিন প্রয়োজন শেষ, সেদিন আপনাকে চিনবেইনা!!!
এটাই আজকালকার দিনের বন্ধুত্ব। আসলেই, কয়জন পারে সত্যিকার অর্থেই তার বন্ধুকে কলিজার হাফ বানাতে??খুব বেশি হলে ২%
সেলফি তোলা,ঘুরতে যাওয়া, স্ট্যাটাস দেয়ার বিরুদ্ধে আমি না। কিন্তু আমি বলব এসব দেয়ার আগে আসল বন্ধু হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। বন্ধু বিপদে পরলে তাকে সাহায্য করা,পরীক্ষায় খারাপ করলে তাকে টিটকারি না পেরে তার পাশে দারানো,তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করা,তার প্রবলেম হলে,ভুল হলে বদনাম না করে সেটা শুধরে দেয়া, এটাই তো বন্ধুত্ব!!!!
স্ট্যাটাস, পিক না দিলেও চলবে।
আগে বন্ধুর মত বন্ধু হয়ে উঠি, তারপর নাহয় স্ট্যাটাস পিক দেয়া যাবে??
২|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৫
রক্তিম দিগন্ত বলেছেন: বন্ধুত্ব এখন শুধু শব্দেই আছে।
তার আসল পরিচয়ে নেই।
বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল, তুই আমার জানটুস, তোরে ছাড়া বাচুম না, - এগুলো তো এয়ারটেলের ব্যবসায়িক কথা। আর ফেসবুকের হাজার হাজার স্ট্যাটাসের কথা। মন থেকে বন্ধুত্ব থাকাটা কমে গিয়েছে একেবারেই।
৩|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৬
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: প্রকৃত বন্ধু সে , যে একে অপরের সুঃখ দুঃখ ভাগ করে নেয় , সত কাজের আদেশ করে এবং অসত কাজ করতে নিষেদ করে , এবং সর্বদাই আমার কল্যাণ কামনা করে ।
৪|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
ফার্মের হরমোনযুক্ত মুরগী খেয়ে আমাদের অনেক তরুণ মুরগী হয়ে যাচ্ছে।
৫|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৩
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম। ঠিক বলেছেন
৬|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৩
গোধুলী রঙ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
ফার্মের হরমোনযুক্ত মুরগী খেয়ে আমাদের অনেক তরুণ মুরগী হয়ে যাচ্ছে।
সহমত
৭|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বন্ধুত্ব হয় স্কুল জীবনে। তারপর আস্তে আস্তে স্বার্থচিন্তা এসে প্রবেশ করে।
ভাই স্বার্থহীন কে?
তারপরও বন্ধু ছাড়া কি চলে!
৮|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩
জহুরুল কাইয়ুম বলেছেন: প্রকৃত বন্ধু সেই যে অনুভুতির কাছাকাছি থাকতে পারে।
৯|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: কবি বলেছেন,
"সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়,
অসময়ে হায় হায় কেউ কারো নয় । "
১০|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: কবি বলেছেন,
"সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়,
অসময়ে হায় হায় কেউ কারো নয় । "
১১|
২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল বলেছেন । বন্ধুর মত বন্ধু হলে একজনই যথেষ্ট ।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৬
নাবিক সিনবাদ বলেছেন: হুম বিপদেই বন্ধুর পরিচয়।