নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নীলাঞ্জনা নই।নাম টা খুব পছন্দের তাই ব্লগের জগতে নিজের নাম নীলাঞ্জনা রেখে দিলাম।

নীলান্জনা (Neelanjona)

মাহজাবীন আলম মারিয়া

নীলান্জনা (Neelanjona) › বিস্তারিত পোস্টঃ

তোমার ছ\' মাস নামক খেলা।

০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১০

ভালবাসি তোমায়, চাই তোমায়
আর তুমি?
ভালোবাসো আমায়, চাও আমায়?!
রাখবো তোমায় মনে খুব বেশী যত্ন করে
আর তুমি? রাখবেতো তোমার মনে?
ভীষণ যত্ন করে!?
এত এত আশা ভরা প্রশ্নের উত্তর যখন পেলাম
তোমার 'হ্যাঁ' বোধক প্রতিজ্ঞায়
তখন এ প্রান আমার হাজার তৃষ্ণার মুক্তি পায়
হাঁটছি দুজন, চলছি পথ, বলছি কথা আমরা দুজন
তোমার হাতে আমার হাত
চলতে চলতে মাত্র ছ' মাস
আবার আমার মাঝে একই প্রশ্নের সম্ভার
ভালবাসি তোমায়, চাই তোমায়
ভালোবাসো আমায়, চাও আমায়!?
রাখবো তোমায় মনে, খুব বেশী যত্ন করে
আর তুমি? রাখবেতো তোমার মনে?
ভীষণ যত্ন করে!?
এত এত আশার দুশ্চিন্তা মিশ্রিত প্রশ্নের উত্তর যখন পেলাম
তোমার 'না' বোধক শব্দে
তখন এ প্রান আমার আমন্ত্রন করে আনে
হাজার দুঃখের সুখ প্রাপ্তির তৃষ্ণা!
এবার আমি হাঁটছি একা, চলছি পথ, বলছিনা কথা
চলতে চলতে ছ' মাস
আর তোমার হাতে অন্নের হাত!
তোমার এ ছ' মাস নামক খেলায় কী ভাবছো? জিতেছো তুমি?!
না, জয়ী আমি পেয়ে মুক্তি ছ' মাসের খেলোয়াড়ের থেকে
আর হেরেছো তুমি, সত্যিকারের ভালবাসার মানুষ না পেয়ে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৯

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো।

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

নীলান্জনা (Neelanjona) বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

মাহবু১৫৪ বলেছেন: সুন্দর

+++

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: ভাল হয়েছে।শুভেচ্ছা রইল।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: মুক্তি হোক আলোয় আলোয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.