নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্জনা০০৭

নির্জনা০০৭ › বিস্তারিত পোস্টঃ

হিসেবটা গড়মিলে

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

আজ থেকে এক কি দুই দশক আগেও বাড়ির বউরা চাকুরী করা নিয়ে কত কথাই না শুনতেন , পরিবার প্রতিবেশিদের কাছ থেকে। চাকুরীজীবী বউ ঝি রা অনেক সংগ্রাম করে ,লোকচক্ষুর ভয় কে জয় করে নিজেদের কে প্রতিস্ঠিত করেছেন। এসব কথা সবাই জানেন ,নতুন কিছু নয়।



নতুন কথা ঠিক তার উল্টোটা।



আজকাল কোন শিক্ষিত মেয়ে যদি চাকরী না করে একজন সুগৃহিনী হতে চায়, তবে পরিবার প্রতিবেশিদের কাছ থেকে কথা শুনতে হয় ।চাকরী যদি না কর তবে এত পড়ালেখা করার কি দরকার ছিল !?, অনেকেই তো চাকরী করছে, আবার সংসারও দেখছে । তারা পারলে তুমি কেন পারবে না , যারা চাকরী করে তাদের কি আর সন্তান হয় না,তারা কি সন্তানদের বড় করছে না ? ইত্যাদি ইত্যাদি।



তাই তো, কথা তো সত্য । তারা পারলে আমি কেন পারব না ! আমার ও পারা উচিত। কিন্তু ......



সব দায়িত্ব পালন করতে গিয়ে, ছোট ছোট কত স্বপ্ন যে বিলীন হয়ে যায় ,বিসর্জিত হয় কত সুখের মুহূর্ত , তার খবর কি কেউ রাখে কখনও ?



সেই খবর কেউ রাখে না। রাখতে চায়ও না। :(

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

সপ্নাতুর আহসান বলেছেন: সব দায়িত্ব পালন করতে গিয়ে, ছোট ছোট কত স্বপ্ন যে বিলীন হয়ে যায় ,বিসর্জিত হয় কত সুখের মুহূর্ত , তার খবর কি কেউ রাখে কখনও?
ভাল লিখেছেন।
আমার ব্লগ ভিজিট করার দাওয়াত থাকল।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

নির্জনা০০৭ বলেছেন: ধন্যবাদ , সপ্নাতুর আহসান ।

ভাল থাকবেন ।

দাওয়াত মন্জুর । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.