নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্জনা০০৭

নির্জনা০০৭ › বিস্তারিত পোস্টঃ

জমের বাড়ি, তোরাই যাবি ....

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

……………………………………………………….





জাগরণ ...পুনরজাগরণ যাই বলি না কেন আজ আমাদের তরুণ সমাজ যে বিপ্লবের ডাক দিয়েছে এই বিপ্লবের সফলতা শুধু আমাদের হাতেই । আমরা নবীন ।আমরা যুদ্ধ করতে জানি , অন্যায়ের বিরুদ্ধে , অবিচারের বিরুদ্ধে , অত্যাচারের বিরুদ্ধে । ইতিহাস সাক্ষী, কখনো কোন আন্দোলনই আমারা পিছুপা হইনি আর আজ তো প্রশ্নই আসেনা ।।

ঘাতকেরা ভেবেছে আমাদের ভয় দেখিয়ে দমন করবে ... অরে অবুঝ , ভুলিস না ৭১ এর পর পর তোদের সাধারন ক্ষমা করে দিলে কি হবে, এই প্রজন্ম তোদের ক্ষমা করবে না। তোরা ঘাতক ছিলি আজ আছিস । তোদের নোংরা চিন্তা চেতনা গুলো স্পর্শ করবে না আমাদের চিন্তা চেতনা কে ।

ঘাতক দালাল শ্রেনিকে আমাদের শাসকেরাই জিইয়ে রেখেছে তাদের নিজেদের প্রয়োজনে । এখন ও চলছে সেই অপচেষ্টা । এখনও অনেক রাজাকার লুকিয়ে আছে এদেরই ছত্রছায়ায় । আজ প্রজন্ম চত্বরে যে রাজাকার নির্মূল আন্দোলন বেগবান হচ্ছে আমরা তরুণরা চাই এই আন্দোলন কে আরও শক্তিশালী করতে । চাই বাংলার মাটি থেকে রাজাকারদের শেষ চিহ্ন টুকু মুছে ফেলতে । রাজাকার যেখানেই ,আর যে রাজনেতিক দলের ছত্রছায়ায় ই থাকুক না কেন ...এক দফা এক দাবি ... জমের বাড়ি তোরা যাবি ।



আজ প্রজন্ম চত্বরে জনতার নদীতে যে জোয়ার বয়ে যাচ্ছে সেই জোয়ারেই তোরা ভেসে যাবি জঞ্জালের মত । আর সাথে নিয়ে যাবি তোদের সেই সব আগাছা গুলোকে যাদের তোরা তৈরি করেছিস ৪২ বছর ধরে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭

নির্জনা০০৭ বলেছেন: :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.