নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্জনা০০৭

নির্জনা০০৭ › বিস্তারিত পোস্টঃ

আমরা Mango people রাজনীতি বুঝি , Politicsতো বুঝি না । :-*

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১



আমরা Mango people রাজনীতি বুঝি , Politicsতো বুঝি না । :-*





প্রজন্ম চত্বর কে ঘিরে এ কোন Politics চলছে সেটা আমার এই ছোট্ট মাথায় ঢুকছে না ।



আমি নিতান্ত সাধারণ মানুষ ( Mango people ) ... আজ আমার মনে শঙ্কা কাজ করছে ,আমাদের এই নতুন প্রজন্মের সরলতাকে কাজে লাগিয়ে স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ না হাসিল করে নেয় । এক ঢিলে দুই পাখি মারা কিংবা সাপ মরবে কিন্তু লাঠি ভাংবে না । এটা সম্ভব । কারন এটা রাজনীতি । কিন্তু আমার হিসেব টা মিলছে না । এই আন্দোলনে ক্ষমতাসীন দলের ভূমিকা নিয়ে । যুদ্ধাপরাধী দুজনের রায় হল ।। দুজনের দুরকম । বাচ্চু রাজাকার কে ফাঁসি দেয়া হল অথচ কাদের মোল্লা কে যাবতজিবন । কেন ভাই কাদের মোল্লার অপরাধ কি বাচ্চু রাজাকারের চেয়ে কম ছিল , নাকি তিনি একটা খুন কম করেছেন ।

বিচার বিভাগ কতটুকু স্বাধীন ! সেটা কারো আজানা নয় । বিচার কারজে বরাবরই ক্ষমতাসিনদের কতটুকু ভূমিকা থাকে এটাও কারো আজানা নয় , তাহলে এই রায় কে আমরা কি বলবো ? প্রহসন নাকি অন্যকিছু !



আবার আন্দোলন দমনের ক্ষেত্রে সরকারের ভূমিকার কথাও সবাই জানেন ---- কিছুদিন আগেও আন্দোলনরত বেসরকারি শিক্ষক দের উপর পিপার স্প্রে করে তাদের আহত করা হল । একজন শিক্ষক প্রান ও দিলেন । এর বিচার কে করবে , সাগর রুনির প্রকৃত হত্যাকারীদের আজ ও কেন ধরা হচ্ছে না ? দ্রব্যমূল্য আমাদের নাগালের বাইরে । বেকারত্তের হার দিন দিন বেরেই চলেছে , পদ্মা সেতু কেলেঙ্কারি , আইন শৃঙ্খলার অবনতি , পিলখানা বিদ্রোহের তমসাচ্ছন্ন ঘটনা , দেশের এত এত সমস্যা গুলো নিয়ে কারো কি ভাবার সময় আছে ? হয়তো আছে কিন্তু ভাবনা বাস্তবায়নের ক্ষমতা আবার তাদের হাতে নেই । আমরা সাধারণরা অনেক বেশি অসহায় । আমরা না পারি কিছু বোলতে না পারি কিছু করতে । নির্বাক দর্শক হয়ে শোষণের কষাঘাতে পিষ্টই হই বার বার ।



৪২ বছর পর আজ যুদ্ধাপরাধিদের বিচার এর দাবী উঠেছে , সবাই সোচ্চার হয়েছে , আমিও চাই বিচার হোক । কিন্তু বর্তমান সময়ে যে হত্যা , গুম , খুন , রাহাজানি হচ্ছে এর বিচার কবে হবে ? আর ও ৪২ বছর পর ? তার মানে আমরা ৪২ বছর পিছানো জাতি । তাই তো মনে হচ্ছে ।



কিছু কিছু মানুষ আছে যারা রাজাকার বলতে জামাতদের কেই মনে করে । কিন্তু দেশে, বিদেশে, কোনায়, চিপায় , সামনে পিছনে , আড়ালে ,আবডালে, ধরা ছোঁয়ার বাইরে ও অনেক রাজাকার আছে আমি এদের সহ জামাতিদের মাঝে যারা রাজাকার ছিল তাদের সবার বিচার চাই । আর জামাতিদের মাঝে এখন যারা সেই সব রাজাকার দের আদর্শে চলছে তাদের জন্য দোয়া রইল , তারা যেন সঠিক পথে ফিরে আসে । আর পবিত্র কোরআন এর আলোকে পূর্ণাঙ্গ জীবন যাপন এবং হযরত (সাঃ) প্রদর্শিত পথই সঠিক পথ , বলে আমার বিশ্বাস । এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না ।



আমি জানি ঘুরে ফিরে এই একই কথাই সবার মনের মাঝে ঘুরপাক খাচ্ছে । সবার মনেও একই প্রশ্ন , তবু সবাই নিশ্চচুপ ।



আমি কোন দলের মাঝে নেই – শুধু ভেবে কষ্ট হয় এই ভেবে যে দেশে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাকে রাজাকার বলা হয় ! সেই দেশে রাজাকারদের বিচার কতটুকু সুষ্ঠু হবে ? এজন্যই বলি আমরা Mango people রাজনীতি বুঝি , Politicsতো বুঝি না । আমাদের বুঝার কথাও না ।



কাউকে কটাক্ষ করার জন্য এই লেখা টা না । কোন দল কে অসন্মান করার জন্য ও নয় । নিতান্ত আম জনতার ভাবনা থেকেই লিখাটা লিখা । ভুল মার্জনীয় ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ৪২ বছর পর আজ যুদ্ধাপরাধিদের বিচার এর দাবী উঠেছে , সবাই সোচ্চার হয়েছে , আমিও চাই বিচার হোক । কিন্তু বর্তমান সময়ে যে হত্যা , গুম , খুন , রাহাজানি হচ্ছে এর বিচার কবে হবে ? আর ও ৪২ বছর পর ? তার মানে আমরা ৪২ বছর পিছানো জাতি । তাই তো মনে হচ্ছে ।


এই বাক্যটি জামায়াতি প্রোপাগান্ডার বাক্য। "আন্দোলন কোন পথে যাচ্ছে?" এইটাও ছাগু ট্যাকটিকস বলেই জানা যায়। আপনি কি সেটি আপনার বিষয়, পোস্ট রিপোর্ট করা হল, মডারেশন যা বোঝার বুঝবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

নির্জনা০০৭ বলেছেন: ভাই , আপনার কাজ আপনি করেছেন , রিপোর্ট করেছেন । এটা আপনার ব্যাপার । মডারেশন তার কাজ করে যাবে । একটা দুটো বাক্য দিয়েও কারো টাইপ চেনা যায় না। এ জন্যই বলেছিলাম . যে দেশে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাকে রাজাকার বলা হয় ! সেই দেশে রাজাকারদের বিচার কতটুকু সুষ্ঠু হবে ?

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

গেস্টাপো বলেছেন: ত তে তুই

তুই রাজাকার তুর রাজাকার =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

নির্জনা০০৭ বলেছেন: এইবার বুঝলাম রতনেই রতন চেনে ।সেজন্যই বলেছিলাম

যে দেশে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাকে রাজাকার বলা হয় ! সেই দেশে রাজাকারদের বিচার কতটুকু সুষ্ঠু হবে ? :-*

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

অপরাজেয় বিদ্রোহি বলেছেন: শেয়ার বাজার,হলমার্ক, পদ্মা সেতু ইত্যাদি নিয়ে কথা বললে তো বি.এন.পি-জামাত জোট সরকারের আমলের চুরির কথাও তুলে ধরতে হবে-ফুলবাড়ী, খাম্বা চুরির কথাও তুলে ধরতে হবে। কোনো দলই ভালো না, আমরা সাধারন জনগন তা ভালো করেই জানি। কোন উদ্দেশ্যে আপনারা এসব অবান্তর দাবি সংযুক্তের দাবি করছেন- এটা বুদ্ধিমান মানুষ মাত্রই অনুমান করতে সক্ষম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

নির্জনা০০৭ বলেছেন: তুলে ধরেন সব শাসকদের অনিয়ম আর দুর্নীতির কথা গুলো । মানা করছি না তো । আজ আমি আপনি যদি না বলি তবে এভাবেই চলতে থাকবে পর্যায়ক্রমে ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

নির্জনা০০৭ বলেছেন: অনেকেই পোস্ট ঠিক মত না পড়ে , না বুঝে , মন্তব্য করেন এমন ভাবে যেন তারাই জগতের সব কিছু বুঝেন এবং তারা যা বলবেন সেটাই সঠিক । আরে ভাই আগে ভালভাবে পড়ুন , বুঝুন , তারপর মন্তব্য করুন । অযথা ছাগলের তিন নম্বর বাচ্চার মত লাফালাফি করে কি লাভ বলেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.