নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্জনা০০৭

নির্জনা০০৭ › বিস্তারিত পোস্টঃ

রাঙ্গানো ক্যাম্পাস

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়,

তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়

পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ কুহূ কুহূ গায়,

কি জানি কিসেরি লাগি প্রাণ করে হায় হায়!



ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ধরে হাঁটলে চোখে পরবে নানা রকম মন ভুলানো ফুল । কৃষ্ণচূড়া , রাধাচূড়া , রঙ্গন , সোনালু , বেলি , অশোক , জারুল , বাগানবিলাস, মাধবীলতা , চামেলি , আর ও যে কত ফুল ।মনটাই ভাল হয়ে যায় । আগে কলা ভবনে ক্লাস করার সময় ফাল্গুনি বাতাসে কৃষ্ণচূড়ার ফুল গুলো কে দেখতাম আর মন জুরাতাম ।অমনোযোগী হয়ে যেতাম বলে স্যার মৃদু বকুনি ও দিতেন । তখন সেই বকুনিও অনেক মিষ্টি লাগতো । কত সুন্দর দিন গুলো ছিল !!!

:) তাই তো আজ মন খারাপ হলেই চলে যাই আমার প্রিয় ক্যাম্পাস টাতে । খুজে ফিরি সেই নানা রঙের দিনগুলোকে ।হেঁটে বেড়াই সেই চেনা পথ ধরে । যেখানে তারুণ্য ভরা দিন গুলি ফেলে এসেছি, এইতো কিছু দিন আগে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

নির্জনা০০৭ বলেছেন: ছবি গুলো একটার পর একটা আসলে ভাল হতো । :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.