| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি সত্যি কথার কোনও দাম নেই এই দেশ এ ...
শুধু এ দেশ এ নয় পৃথিবীর সব দেশেই সত্যি বলা যায় না ...
সত্যি বললে উলটো মার খেতে হয় ...
সত্যি মানুষ পারেও ..., বিবেক বিক্রি করে খেয়েছে সবাই ...
দুর্নীতি সমাজের প্রতি রন্ধ্রে রন্ধ্রে ...অথচ কেউ সত্যি বলতে গেলে প্রতিবাদ করতে গেলে উলটো নির্যাতন এর স্বীকার ,
ইভ টিজিং এর কতো কেস এ দেখলাম প্রতিবাদ করতে গিয়ে উলটো জীবন দিতে হয়েছে ।।
" যে সত্যি বলে সে হয় পাগল ,নয় মিথ্যে গল্প বানাচ্ছে "
আর যারা অন্যায় করছে তারাই সুখে আছে
সমাজে তারাই ভালোমানুষ ,সম্মানিত ...
এটা শুধু এ দেশে নয় সর্বত্রই , " সত্য বলা মহা পাপ " ।।
এই পৃথিবীতে সত্যের দায়ে দিতে হয় প্রাণ ,
সক্রেটিস থেকে শুরু করে মহানবী , ইসা আঃ পর্যন্ত কতো মানুষ সত্য বলার অপরাধ এর শাস্তি পেয়েছে হিসেব দিতে পারবো না ...কেউ প্রাণ দিয়েছে কেউ বা পরাধীন ,দেশ ছাড়তে হয়েছে এ দেশের নারী তসলিমা নাসরিন কে জানিনা আমি সে কি সবটাই মিথ্যা বলেছিলও ?? নাকি তার এক বিন্দুও সত্যি ছিলও না ??
নাকি নারী সত্যি বলতে পারবে না ???
নাকি সমাজের নামী ব্যাক্তিদের নাম এ শুধু ভালোই বললে সে শাস্তি পেতো না ... সত্যি আমি জানিনা ...
আমি ইতিহাস এর হয়তো কিছুই জানিনা ,
শুধু এটুকুই জানি যে সত্য বলা যাবে না কিছুতেই ,...
জান এর ভয়ে এমন ভাব করতে হবে যেন আমি কিছুই জানি না ,কিছুই দেখি নি,তাই তো হয় চোখের সামনে যদি রাস্তায় খুনও হয় তাও মানুষ নির্বিকার যেন অন্ধ সবাই জানের ভয়ে চুপ ...
জানের ভয়ে তোমাকে অন্ধ হতে হবে ...
এমন হতে হবে যেন আমি কিছুই দেখিনি ,কিছুই শুনিনি ,কিছুই বুঝিনি ...
জানিনা এখন আমিও সত্যি বলার অপরাধ এ কোন কাঠগড়ায় দাঁড়াবো !!!
বলা যাবে না রাজনৈতিক ব্যাক্তিবর্গ কে নিএ কোনও কথা ।।
বললে ...হাজত বাস ...সেটা হোক যত বড় সত্য কথাই ...
সমাজ এর ধর্নাঢ্য ব্যাক্তি ,শিল্পপতি,রাজনৈতিক ব্যাক্তিবর্গ ,মন্ত্রী কিংবা ক্ষমতা আছে এমন কেউ কিংবা টাকার জোর কিংবা বাবার জোর তাদের যত অন্যায় সব মাফ !!!
তাদের নামে খবরদার কোনও সত্য বলা যাবে না .........,
কিছুতেই না ......!! বলতে গেলেই হয় তুমি মরবে ,তোমার পরিবার ও মরবে ...কিংবা পত্রিকায় শিরোনাম আসবে ...
তাদেরকে লাঞ্চিত করার চেষ্টা করা হয়েছে ...তারা মহা অন্যায় করলেও তাদের নাম এ কখনো কিছু বলা যাবে না ...
জোর যার মুল্লুক তার এটাই সত্য
উহু "সত্য বলা যে মহাপাপ এটাই সবচেয়ে বড় সত্য "
©somewhere in net ltd.