নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন যাযাবর

দেশকে ভালবাসি

নতুন যাযাবর › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটার কিনতে চাই

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬

আমি একজন আমেচার কম্পিউটার ইউজার।বন্ধুর কম্পিউটার মাজে মধ্যে ছুয়ে দেখি আর সাইবার ক্যাফেতে যাই।আমি ইন্টারনেট ইউজ করা শুরু করি ২০০৭ সালে এবং ২০১০ সাল থেকে মোবাইলে নিয়মিত P6 ইউস করছি।ইন্টারনেটের দিক থেকে আমাকে মধ্যম মানের ইউজার ভাবতে পারেন।আমি মোবাইলে অনলাইন গেইম খেলি এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করি।আমার কাজের পরিধি বাড়ানোর জন্য একটা ডেক্সটপ কিনতে চাই।টেকি ভাইয়েরা পরামর্শ দিয়ে হেল্প করবেন আশা করি।



বাজেট ৩০০০০-৪০০০০ এর মধ্যে।

স্পেসিফিকেশন

১।হাই স্পীড কম্পিউটার

২।টেকসই যন্ত্রাংশ

৩।হাই স্পীড ইন্টারনেট

৪।উন্নতমানের সফটওয়ার এবং গেইম সাপোটঁড কম্পিউটার।

আমি ফ্যাশন পছন্দ করিনা অনেকে বেশি টাকা দিয়ে ফ্যাশনেবল জিনিস কিনে। আমার তা দরকার নাই



টেকি ভাইরা আমাকে এই স্পেসিফিকশনের মধ্যে সর্বোচ্চ মানের কম্পিউটার কনফিগার করে দিতে পারবেন বলে আমি আশাবাদী।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন:






১।হাই স্পীড কম্পিউটার

৪।উন্নতমানের সফটওয়ার এবং গেইম সাপোটঁড কম্পিউটার।




----- এই দুইটা পয়েন্ট বাদ না দিলে আপনার বাজেট ৫০,০০০ টাকা হলেও কুলোবেনা!!! ভেবে দেখেন কি করবেন!!!









২।টেকসই যন্ত্রাংশ



------ এই ব্যাপারে মনে হয়না স্বয়ং প্রস্তুতকারকও আপনাকে কোন নিশ্চয়তা দিতে পারবে।








আমি ফ্যাশন পছন্দ করিনা অনেকে বেশি টাকা দিয়ে ফ্যাশনেবল জিনিস কিনে। আমার তা দরকার নাই



------আপনার কাজের চাহিদার উপরে নির্ভর করবে আপনার বাজেট। যদি আপনার প্রয়োজন থাকে তো খরচ বেশী করতেই হবে!!!






টেকি ভাইরা আমাকে এই স্পেসিফিকশনের মধ্যে সর্বোচ্চ মানের কম্পিউটার কনফিগার করে দিতে পারবেন বলে আমি আশাবাদী।


---- আপনার কাজের পরিধির ব্যাপারে আরো বিস্তারিত না জানালে আপাতত কোন রকম পরামর্শ দিতে পারছিনা। ধন্যবাদ। :)

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২

জাহাঁপনা। বলেছেন: core i3 processor + 4 gb RAM + Gigabyte motherboard + ATI graphics card ( 5-8 hazar takar moddher card kinte paren )

৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১

মো কবির বলেছেন: জাহাঁপনা ভাই এর পরামর্শ টাই মনে হয় আপনার জন্য ভাল হবে।
তবে যখন কিনতে যাবেন তখন একজন দক্ষ কম্পিউটার চালায় এমন কাউকে নিয়ে যাবেন, তবে আপনার অনেক ভাল হবে।

৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

নতুন যাযাবর বলেছেন: @সপ্নবিলাসি আমি
ধন্যবাদ ভাই।গত কয়েক দিন আপনার কম্পু বিষয়ক পোস্টগুলো দেখে অনেক তথ্য জানলাম।সত্যিই আমি আপনার কমেন্ট পেয়ে বিস্মিত!

আমার কাজের পরিধী

১।ব্রাউজিং
২।অনলাইন গেমিং
৩।ওয়েব ডিজাইন
৪।ভিডিও দেখা
৫।ডিজাইনিং
৬।বই পড়া

৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০

সেতু আমিন বলেছেন: http://banglagamer.com/forum.php
এই সাইটে যান। ভাল উত্তর পাবেন।

৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




প্রথমেই বলি, আপনি আমার মত একজন অখ্যাত ব্লগারের ব্লগে গিয়েছিলেন এটা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার!!!




প্রসেসর: এই মুহূর্তে এএমডির ফেনম(৪/৬ কোরের) বা FX সিরিজের কোন একটা প্রসেসর নিতে পারেন। কারন ইন্টেলের সাথে দামের তুলনা করতে গেলে এএমডির পারফর্মেন্স অনেক ভালো পাবেন। তবে এটার ওয়ারেন্টি সাপোর্ট কেমন সেটার ব্যাপারে বিস্তারিত জেনে নিবেন।



মাদারবোর্ড: আসুস বা গিগাবাইট!!! এমএসআই কে আমার পছন্দ না!!!




রেম: ৪ গিগা ১৬০০ বাস স্পিড!!! ব্রান্ড: এ-ডাটা বা টুইনমস!! তবে শুনেছি বাংলাদেশে বর্তমানে Corsair ব্রান্ডের রেম পাওয়া যাচ্ছে। একটু খোজ নিয়ে দেখুন। এটা আমার প্রথম পছন্দ!! তবে আমি বাজারে খোজ নিয়ে দেখেছি বাংলাদেশের বাজারে এখনো এই ব্রান্ডের প্রোফেশনাল সিরিজের রেম আসেনি। শুধু ভ্যালু(কমদামী) সিরিজের রেম পাওয়া যায়!!! বাজেটে কুলালে আপনাকে ৮ গিগা রেম নিতে বলতাম!!



হার্ডডিস্ক: ১ টেরার নীচে নেওয়াটা বোকামী। সম্ভব হলে Western Digital ব্রান্ডের Caviar Black সিরিজের টা নিন। দাম বেশী পড়তে পারে!! তবে চমৎকার একটা জিনিস!!



গ্রাফিক্স কার্ড: ৭-৮ হাজারের মধ্যে একটা গ্রাফিক্স কার্ড কিনুন। বর্তমান সময়ে কম দামের মধ্যে রেডিওন চিপসেটের কার্ডগুলো বেশ ভালো পারফর্ম করছে!!! এই দামের মধ্যে কার্ডগুলোতে আলাদা কোন পাওয়ার কানেক্টর লাগেনা!!! তবে পিসি যেটাই কিনুন না কেন ভালো ব্রান্ডের সহনীয় দামের মধ্যে পিওর ৫০০ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই অবশ্যই নিবেন!!













------------------ আর কিছু জানতে চাইলে জিজ্ঞাস করুন। সাধ্যমত উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ। :)

৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

নতুন যাযাবর বলেছেন: মনিটর এবং টিভি কার্ড কোন কোম্পানীর ভালো ?
বাংলাদেশের সর্বাধিক সুনামসমৃদ্ব কম্পু মার্কেট কোথায়?
আর ভাই আপনার ইমেইল এড্রেসটা যদি দিতেন।

আমি ২০ তারিখের মাধ্যে কম্পু কিনব।

৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১

নতুন যাযাবর বলেছেন: আর ভাই আপনি যে কনফিকারেশন টা দিসেন তাতে পুরো কম্পুর দাম আনুমানিক কত পড়তে পারে?

৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




টিভি কার্ড আর মনিটরের ব্যাপারে আপনি দোকানদারের সাথে কথা বলে দেখুন। তারা আপনাকে কোনটা সাজেষ্ট করে সেটার ব্যাপারে নেটে ইউজারদের মতামত দেখুন!! আশা করছি গাইডলাইন পেয়ে যাবেন!!! :)



আপনি যে জেলাতে থাকেন আপনি সেখান থেকেই পিসি কিনবেন। এতে ওয়ারেন্টি ক্লেইম করতে আপনার সুবিধা হবে!!! তবে ঢাকা থেকে কিনতে চাইলে "আগারগাও বিসিএস কম্পিউটার সিটি" তে যেতে পারেন!! অনেক অপশন পাবেন।




[email protected]




ধন্যবাদ আপনাকে।

১০| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

নতুন যাযাবর বলেছেন: ধন্যবাদ ভাই।
জাঁহাপনা,মো কবির,সেতু আমিন

১১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

সেতু আমিন বলেছেন: Click This Link Module(RAM)
এখান থেকে র‌্যাম কিনতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.